নদীয়ার কালীগঞ্জে এক নাবালিকা হত্যার ঘটনায় ক্ষোভ বাড়ছে, এবং প্রতিবাদের ঢেউ দুর্গাপুর,বাঁকুড়া শহরেও পৌঁছেছে!
নদিয়ার কালীগঞ্জে এক নাবালিকা মেয়ের হত্যার ঘটনায় ক্ষোভ দিন দিন বাড়ছে। প্রতিবাদের ঢেউ দুর্গাপুর শহরেও পৌঁছেছে। প্রতিবাদে রাস্তায় নেমেছে সিপিএম এবং কংগ্রেস। শহরের দুটি স্থানে, বাঁকুড়া মোড় এবং সিটি সেন্টারে দুই রাজনৈতিক দলের প্রতিবাদ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। এতে শহরের উভয় প্রান্তে সাময়িক উত্তেজনা তৈরি হয়েছে। এদিন সিপিএম কর্মী ও সমর্থকরা বাঁকুড়া মোড় অবরোধ করে এবং কালীগঞ্জের এক নাবালিকা মেয়ে তামান্না খাতুনের মৃত্যুর প্রতিবাদে বিক্ষোভ প্রদর্শন করে। টায়ার জ্বালিয়ে বিক
নিজস্ব সংবাদদাতা : নদিয়ার কালীগঞ্জে এক নাবালিকা মেয়ের হত্যার ঘটনায় ক্ষোভ দিন দিন বাড়ছে। প্রতিবাদের ঢেউ দুর্গাপুর শহরেও পৌঁছেছে। প্রতিবাদে রাস্তায় নেমেছে সিপিএম এবং কংগ্রেস। শহরের দুটি স্থানে, বাঁকুড়া মোড় এবং সিটি সেন্টারে দুই রাজনৈতিক দলের প্রতিবাদ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।

এতে শহরের উভয় প্রান্তে সাময়িক উত্তেজনা তৈরি হয়েছে। এদিন সিপিএম কর্মী ও সমর্থকরা বাঁকুড়া মোড় অবরোধ করে এবং কালীগঞ্জের এক নাবালিকা মেয়ে তামান্না খাতুনের মৃত্যুর প্রতিবাদে বিক্ষোভ প্রদর্শন করে। টায়ার জ্বালিয়ে বিক্ষোভ করা হয়।

বিক্ষোভকারীরা মুখ্যমন্ত্রীর কুশপুত্তলিকা পোড়াতে গেলে পুলিশের সাথে ধস্তাধস্তি হয়। ধস্তাধস্তির ফলে উত্তপ্ত পরিস্থিতির সৃষ্টি হয়। খবর পেয়ে দুর্গাপুরে কোক ওভেন থানা থেকে বিশাল পুলিশ বাহিনী ঘটনাস্থলে পৌঁছায়। প্রায় ৩০ মিনিট ধরে এই উত্তেজনা চলে। সিপিএম নেতা সিদ্ধান্ত বসু বলেন, "তৃণমূলের দুষ্কৃতীদের ছোড়া বোমায় এক নাবালিকা মেয়ের মৃত্যু হয়েছে। কিন্তু রাজ্যের দুর্নীতিগ্রস্ত পুলিশ কোনও পদক্ষেপ নিচ্ছে না। আমরা এর প্রতিবাদে আন্দোলন শুরু করেছি। পুলিশ আমাদের থামাতে এসেছিল, তাই আমরা প্রতিরোধ করেছি।
সম্পর্কিত খবর
৩০০ বছরের ঐতিহ্যে আজও কালী রূপে পূজিতা দুর্গাপুরের বন্দ্যোপাধ্যায় পরিবারের মেয়ে!
পুকুরের কালো জলে তলিয়ে গিয়েছিলেন বাড়ির মেয়ে। সারা রাত ধরে খোঁজাখুঁজি করেও তাঁর সন্ধান মেলেনি। কিন্তু পরদিন ভোরে, লোকবিশ্বাস অনুযায়ী, মাথায় জলপূর্ণ কলস নিয়ে পুকুর থেকে উঠে এসেছিলেন সেই মেয়েই। তারপর তাঁর নির্দেশেই শুরু হয়েছিল কালীপুজো। প্রায় ৩০০ বছর ধরে দুর্গাপুরের আমড়াই গ্রামের বন্দ্যোপাধ্যায় পরিবারে কালী রূপে পূজিতা হয়ে আসছেন কল্যাণী বন্দ্যোপাধ্যায়। ইতিহাস, পারিবারিক জনশ্রুতি ও ধর্মীয় বিশ্বাসের মেলবন্ধনে এই পুজো আজও বহন করে চলেছে এক রহস্যময় ঐতিহ্য। কুলীন প্রথার শিকার কল্যাণীর আশ
টানা বৃষ্টিতে জলমগ্ন দুর্গাপুর, ভোগান্তিতে শহরবাসী!
টানা কয়েকদিনের নিম্নচাপের জেরে ভারী বৃষ্টিতে জলমগ্ন দুর্গাপুরের একাধিক এলাকা। কোথাও রাস্তার উপর হাঁটুসমান জল, কোথাও আবার জল জমে তৈরি হয়েছে জলাবদ্ধতা। দীর্ঘক্ষণ জল না নামায় ব্যাহত হচ্ছে যান চলাচল। জলমগ্ন রাস্তা পেরোতে গিয়ে নিত্যযাত্রী থেকে সাধারণ মানুষ—সকলকেই চরম দুর্ভোগের মুখে পড়তে হচ্ছে।দুর্গাপুরের ২৩ নম্বর ওয়ার্ডের এমএমসি এলাকার ব্রিজের নিচে জল জমে পরিস্থিতি কার্যত দুর্ভোগের চেহারা নিয়েছে। একই ছবি ধরা পড়েছে বেনাচিতির শ্রীনগর পল্লি, তপোবন হাউসিং আবাসন, দুর্গাপুর স্টেশন বাজা
দুই সোনা, এক রুপো—ইতালির মঞ্চে দুর্গাপুরের ডিএভি মডেল স্কুলের সৌমিকের ঐতিহাসিক জয়!
দুর্গাপুরের ডিএভি মডেল স্কুলের দ্বাদশ শ্রেণির ছাত্র সৌমিক মণ্ডলের মুকুটে জুড়ল আন্তর্জাতিক সাফল্যের নতুন পালক। ইতালির তুরিনে আয়োজিত ১৯তম আন্তর্জাতিক আর্থ সায়েন্স অলিম্পিয়াডে (IESO) অসাধারণ পারফরম্যান্স করে দুটি স্বর্ণপদক এবং একটি রৌপ্যপদক অর্জন করেছেন তিনি। বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে আসা প্রতিভাবান তরুণ ভূবিজ্ঞানীদের সঙ্গে প্রতিযোগিতায় নেমে সৌমিকের এই সাফল্য দেশের জন্যও গর্বের। প্রায় ১৮ হাজার প্রতিযোগীর মধ্যে প্রাথমিক পর্যায়ের জাতীয় বাছাই পরীক্ষায় উত্তীর্ণ হয়ে তাঁর আন্তর্জা