অগ্রণী নিরপেক্ষ সংবাদপত্র

চাকরির নামে টাকা নেওয়ার অভিযোগ, গ্রেফতার গোপীবল্লভপুরের প্রাক্তন তৃণমূল প্রার্থী অজিত মাহাতো

নিজস্ব সংবাদদাতাবৃহস্পতিবার রাত প্রায় ২টো নাগাদ ঝাড়গ্রামের বাড়ি থেকে গ্রেফতার করা হল গোপীবল্লভপুরের প্রাক্তন তৃণমূল বিধানসভা প্রার্থী অজিত মাহাতোকে। বন দফতরে চাকরি পাইয়ে দেওয়ার প্রতিশ্রুতি দিয়ে টাকা নেওয়া এবং পরবর্তীকালে টাকা ফেরত চাইলে হুমকি দেওয়ার অভিযোগে তাঁকে গ্রেফতার করেছে পুলিশ। এই ঘটনাকে কেন্দ্র করে ঝাড়গ্রামের রাজনৈতিক মহলে নতুন করে চাঞ্চল্য ছড়িয়েছে।পুলিশ সূত্রে জানা গিয়েছে, ঝাড়গ্রামের বাছুরডোবার বাসিন্দা সজল দাস অজিত মাহাতোর বিরুদ্ধে প্রতারণার অভিযোগ দায়ের করেন। অভিযোগ, ২০২

চাকরির নামে টাকা নেওয়ার অভিযোগ, গ্রেফতার গোপীবল্লভপুরের প্রাক্তন তৃণমূল প্রার্থী অজিত মাহাতো গোপীবল্লভপুরের প্রাক্তন তৃণমূল প্রার্থী অজিত মাহাতো । ছবি সমাজ মাধ্যম থেকে নেওয়া।

নিজস্ব সংবাদদাতাবৃহস্পতিবার রাত প্রায় ২টো নাগাদ ঝাড়গ্রামের বাড়ি থেকে গ্রেফতার করা হল গোপীবল্লভপুরের প্রাক্তন তৃণমূল বিধানসভা প্রার্থী অজিত মাহাতোকে। বন দফতরে চাকরি পাইয়ে দেওয়ার প্রতিশ্রুতি দিয়ে টাকা নেওয়া এবং পরবর্তীকালে টাকা ফেরত চাইলে হুমকি দেওয়ার অভিযোগে তাঁকে গ্রেফতার করেছে পুলিশ। এই ঘটনাকে কেন্দ্র করে ঝাড়গ্রামের রাজনৈতিক মহলে নতুন করে চাঞ্চল্য ছড়িয়েছে।পুলিশ সূত্রে জানা গিয়েছে, ঝাড়গ্রামের বাছুরডোবার বাসিন্দা সজল দাস অজিত মাহাতোর বিরুদ্ধে প্রতারণার অভিযোগ দায়ের করেন। অভিযোগ, ২০২৪ থেকে ২০২৬ সালের মধ্যে বন দফতরে চাকরি পাইয়ে দেওয়ার প্রতিশ্রুতি দিয়ে চার দফায় প্রায় ১০ লক্ষ টাকা নিয়েছিলেন অজিত। কিন্তু দীর্ঘ সময় পেরিয়ে গেলেও চাকরির ব্যবস্থা করতে পারেননি তিনি। পরবর্তীকালে অভিযোগকারী টাকা ফেরত চাইলে তাঁকে হুমকি দেওয়া হয় বলেও অভিযোগ উঠেছে। এই অভিযোগের ভিত্তিতেই তদন্ত শুরু করে পুলিশ এবং বৃহস্পতিবার গভীর রাতে অজিত মাহাতোকে গ্রেফতার করা হয়।২০২৬ সালের বিধানসভা নির্বাচনে গোপীবল্লভপুর কেন্দ্র থেকে তৃণমূল কংগ্রেসের প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন অজিত মাহাতো। তবে বিজেপি প্রার্থী রাজেশ মাহাতোর কাছে ২৬ হাজারেরও বেশি ভোটের ব্যবধানে পরাজিত হন তিনি। নির্বাচনের পর রাজ্যের শাসকদলের অন্দরে মমতা বন্দ্যোপাধ্যায় ও ঋতব্রত বন্দ্যোপাধ্যায়কে কেন্দ্র করে যে রাজনৈতিক বিভাজনের পরিস্থিতি তৈরি হয়েছে, তাতে অজিত মাহাতো মমতা বন্দ্যোপাধ্যায়ের ঘনিষ্ঠ শিবিরের নেতা হিসেবে পরিচিত ছিলেন বলে জেলার রাজনৈতিক মহলের একাংশের দাবি।অন্যদিকে, অজিত মাহাতোর পরিবারের পক্ষ থেকে গ্রেফতারির পিছনে রাজনৈতিক উদ্দেশ্য রয়েছে বলে অভিযোগ করা হয়েছে। পরিবারের দাবি, অজিত মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুগামী হওয়ায় তাঁকে পরিকল্পিতভাবে মিথ্যা মামলায় ফাঁসানো হয়েছে। তাঁদের আরও অভিযোগ, বৃহস্পতিবার গভীর রাতে পুলিশ শাবল দিয়ে বাড়ির দরজা ভেঙে ভিতরে ঢুকে অজিতকে গ্রেফতার করে নিয়ে যায়।পুলিশ সূত্রে খবর, শুক্রবার তাঁকে ঝাড়গ্রাম আদালতে পেশ করার কথা। তদন্তের স্বার্থে তাঁকে নিজেদের হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদের আবেদন জানাতে পারে পুলিশ। চাকরির প্রতিশ্রুতি দিয়ে টাকা নেওয়ার অভিযোগের সত্যতা, আর্থিক লেনদেনের বিবরণ এবং এই ঘটনায় অন্য কেউ জড়িত কি না, তা খতিয়ে দেখছেন তদন্তকারীরা।

সম্পর্কিত খবর

বীরসা মুন্ডার জন্মজয়ন্তীকে সামনে রেখে ছয় দফা দাবি,মন্ত্রীর হাতে স্মারকলিপি ঝাড়গ্রাম

বীরসা মুন্ডার জন্মজয়ন্তীকে সামনে রেখে ছয় দফা দাবি,মন্ত্রীর হাতে স্মারকলিপি

আগামী ১৫ নভেম্বর ভগবান বীরসা মুন্ডার জন্মজয়ন্তী। এই বিশেষ দিনটিকে সামনে রেখে বননির্ভর আদিবাসী ও অন্যান্য পরম্পরাগত বনবাসী মানুষের অধিকার ও মর্যাদা প্রতিষ্ঠার দাবিতে সরব হলো বনাধিকার মোর্চা গ্রামসভা মোর্চা, ঝাড়গ্রাম। বনাধিকার আইন, ২০০৬ অনুযায়ী বনবাসী মানুষের ন্যায্য অধিকার সুনিশ্চিত করার আবেদন জানিয়ে মুখ্যমন্ত্রীর উদ্দেশে ছয় দফা দাবিসম্বলিত একটি স্মারকলিপি জমা দেওয়া হলো স্থানীয় বিধায়ক তথা প্রতিমন্ত্রী অমিয় কিস্কুর হাতে।শুক্রবার নয়াগ্রাম ব্লকের খড়িকামাথানি বিধায়ক কার

ঝাড়গ্রামে ভয়াবহ পথ দুর্ঘটনা! বাস-লরির মুখোমুখি সংঘর্ষে আহত প্রায় ২০, গুরুতর জখম দুই চালক! ঝাড়গ্রাম

ঝাড়গ্রামে ভয়াবহ পথ দুর্ঘটনা! বাস-লরির মুখোমুখি সংঘর্ষে আহত প্রায় ২০, গুরুতর জখম দুই চালক!

ঝাড়গ্রামে ভয়াবহ পথ দুর্ঘটনায় আহত হলেন প্রায় ২০ জন যাত্রী। ঝিলিমিলি থেকে দীঘাগামী একটি যাত্রীবাহী বাসের সঙ্গে বাদামের খোসা বোঝাই লরির মুখোমুখি সংঘর্ষে এই দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনায় বাস ও লরির দুই চালক গুরুতর জখম হয়েছেন বলে জানা গিয়েছে।স্থানীয় সূত্রে খবর, কলাবুনি জঙ্গলের কাছে কংসাবতী ক্যানেলের সেতুর উপর দিয়ে যাওয়ার সময় বাসটির সঙ্গে উল্টোদিক থেকে আসা বাদামের খোসা বোঝাই লরির মুখোমুখি সংঘর্ষ হয়। সংঘর্ষের তীব্রতা এতটাই বেশি ছিল যে বাস ও লরির সামনের অংশ দুমড়ে-মুচড়ে যায়। দ

জেলা আইনি পরিষেবা কর্তৃপক্ষের হস্তক্ষেপে মিলল সুরাহা! ৯ বছরের অপেক্ষার অবসান, মাত্র ১০ মাসে চাষের জমিতে বিদ্যুৎ সংযোগ! ঝাড়গ্রাম

জেলা আইনি পরিষেবা কর্তৃপক্ষের হস্তক্ষেপে মিলল সুরাহা! ৯ বছরের অপেক্ষার অবসান, মাত্র ১০ মাসে চাষের জমিতে বিদ্যুৎ সংযোগ!

দীর্ঘ নয় বছরের অপেক্ষার অবসান। ঝাড়গ্রাম জেলা আইনি পরিষেবা কর্তৃপক্ষের উদ্যোগে অবশেষে চাষের জমিতে নতুন বিদ্যুৎ সংযোগ পেলেন গোপীবল্লভপুর-২ ব্লকের কুলিয়ানা গ্রামের কৃষক শ্রীকান্ত মহাপাত্র। সরকারি আর্থিক সহযোগিতায় জমিতে বসানো মিনি পাম্পে বিদ্যুৎ সংযোগের জন্য দীর্ঘদিন ধরে আবেদন জানিয়েও সুরাহা মেলেনি বলে অভিযোগ। শেষ পর্যন্ত জেলা আইনি পরিষেবা কর্তৃপক্ষের হস্তক্ষেপে মাত্র দশ মাসের মধ্যে সমস্যার সমাধান হওয়ায় স্বস্তি ফিরেছে কৃষকের মুখে।স্থানীয় সূত্রে জানা গিয়েছে, গোপীবল্লভপুর-২