অগ্রণী নিরপেক্ষ সংবাদপত্র

সাদা-কালো শিবিরে নতুন ভরসা, মহামেডানের সঙ্গে যুক্ত লাক্সারি লিভিং ফার্নিচার

নতুন মরশুমে আইএফএল (ইন্ডিয়ান ফুটবল লিগ) অভিযান শুরু করার আগেই বড় ঘোষণা করল মহামেডান স্পোর্টিং ক্লাব। আর্থিক সমস্যার মধ্যেও ঘুরে দাঁড়ানোর লড়াই চালিয়ে যাওয়া কলকাতার ঐতিহ্যবাহী সাদা-কালো শিবিরের পাশে দাঁড়াল লাক্সারি লিভিং ফার্নিচার। ক্লাবের নতুন কো-স্পনসর হিসেবে এই প্রতিষ্ঠানের নাম আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হলো। আগামীকাল কল্যাণী স্টেডিয়ামে শিলং লাজং এফসি-র বিরুদ্ধে ম্যাচ দিয়ে আইএফএল অভিযান শুরু করতে চলেছে মহামেডান স্পোর্টিং। তার ঠিক আগের দিন, আজ ক্লাব তাঁবুতে আয়োজিত এক স

সাদা-কালো শিবিরে নতুন ভরসা, মহামেডানের সঙ্গে যুক্ত লাক্সারি লিভিং ফার্নিচার

নিজস্ব সংবাদদাতা : নতুন মরশুমে আইএফএল (ইন্ডিয়ান ফুটবল লিগ) অভিযান শুরু করার আগেই বড় ঘোষণা করল মহামেডান স্পোর্টিং ক্লাব। আর্থিক সমস্যার মধ্যেও ঘুরে দাঁড়ানোর লড়াই চালিয়ে যাওয়া কলকাতার ঐতিহ্যবাহী সাদা-কালো শিবিরের পাশে দাঁড়াল লাক্সারি লিভিং ফার্নিচার। ক্লাবের নতুন কো-স্পনসর হিসেবে এই প্রতিষ্ঠানের নাম আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হলো। আগামীকাল কল্যাণী স্টেডিয়ামে শিলং লাজং এফসি-র বিরুদ্ধে ম্যাচ দিয়ে আইএফএল অভিযান শুরু করতে চলেছে মহামেডান স্পোর্টিং। তার ঠিক আগের দিন, আজ ক্লাব তাঁবুতে আয়োজিত এক সাংবাদিক সম্মেলনে লাক্সারি লিভিং ফার্নিচারকে কো-স্পনসর হিসেবে পরিচয় করিয়ে দেওয়া হয়।

এই ঘোষণাকে ঘিরে ক্লাবের সমর্থকদের মধ্যেও নতুন আশার সঞ্চার হয়েছে।লাক্সারি লিভিং ফার্নিচারের কর্ণধার সম্রাট রায় ফুটবলের একনিষ্ঠ অনুরাগী হিসেবেই পরিচিত। দীর্ঘদিন ধরে বাংলার বিভিন্ন খেপের ফুটবল ময়দানে স্পনসর হিসেবে পরিচিতি রয়েছে লাক্সারি লিভিংয়ের। তবে এবার ধীরে ধীরে মূলধারার ফুটবলেও নিজেদের অবস্থান শক্ত করছে সংস্থাটি।সম্প্রতি কলকাতা ফুটবল লিগের প্রিমিয়ার ডিভিশনে খিদিরপুর স্পোর্টিং ক্লাব এবং দ্বিতীয় ডিভিশনে কাশীপুর সরস্বতী ক্লাবের স্পনসর হিসেবে যুক্ত হয়েছে লাক্সারি লিভিং ফার্নিচার। এবার মহামেডান স্পোর্টিংয়ের মতো কলকাতার অন্যতম ঐতিহ্যবাহী ও জনপ্রিয় ফুটবল ক্লাবের সঙ্গে যুক্ত হয়ে সর্বভারতীয় ফুটবলের মঞ্চেও নিজেদের উপস্থিতি জানান দিল এই সংস্থা।উল্লেখ্য, সাম্প্রতিক সময়ে আর্থিক টানাপোড়েনের মধ্যে দিয়ে যাচ্ছে মহামেডান স্পোর্টিং। এমন পরিস্থিতিতে নতুন স্পনসরের সংযুক্তি ক্লাবের জন্য নিঃসন্দেহে গুরুত্বপূর্ণ পদক্ষেপ। মাঠের লড়াইয়ে নতুন উদ্যম নিয়ে নামার পাশাপাশি আর্থিক ও সাংগঠনিকভাবে ঘুরে দাঁড়ানোর ক্ষেত্রেও এই অংশীদারিত্ব কতটা সহায়ক হয়, এখন সেদিকেই তাকিয়ে ফুটবলপ্রেমীরা। আগামীকাল শিলং লাজংয়ের বিরুদ্ধে ম্যাচ দিয়েই নতুন যাত্রার প্রথম পরীক্ষা সাদা-কালো ব্রিগেডের।

সম্পর্কিত খবর

বিশ্বকাপ অধরাই, আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানালেন CR7 খেলা

বিশ্বকাপ অধরাই, আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানালেন CR7

ক্লাব ফুটবলে সাফল্যের প্রায় সমস্ত শিখরই ছুঁয়েছেন তিনি। একাধিক ঘরোয়া ও আন্তর্জাতিক ট্রফি, উয়েফা চ্যাম্পিয়ন্স লিগ এবং একাধিক ব্যালন ডি’অর—ব্যক্তিগত ও দলগত সাফল্যের ঝুলিতে রয়েছে অসংখ্য রেকর্ড। তবুও ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর ফুটবলজীবনে একটি আক্ষেপ বারবার ফিরে এসেছে। সেটি হলো বিশ্বকাপ ট্রফি। দীর্ঘ ২৩ বছরের আন্তর্জাতিক ফুটবল কেরিয়ারে একাধিক স্মরণীয় মুহূর্ত উপহার দিলেও বিশ্বসেরার মুকুট অধরাই থেকে গিয়েছে পর্তুগিজ মহাতারকার। সোশাল মিডিয়াতে পোস্ট করে আন্তর্জাতিক ফুটবল থেকে অবসর নে

ডিএভি ন্যাশনাল স্পোর্টসে মেদিনীপুর ডিএভি-র নজিরবিহীন সাফল্য, ৫২ পদক জিতে পশ্চিমবঙ্গ জোনে প্রথম! পশ্চিম মেদিনীপুর

ডিএভি ন্যাশনাল স্পোর্টসে মেদিনীপুর ডিএভি-র নজিরবিহীন সাফল্য, ৫২ পদক জিতে পশ্চিমবঙ্গ জোনে প্রথম!

জাতীয় স্তরের ক্রীড়া প্রতিযোগিতায় দুর্দান্ত সাফল্য অর্জন করে মেদিনীপুরের মুখ উজ্জ্বল করল মেদিনীপুর ডিএভি পাবলিক স্কুল। দিল্লি এনসিআর অঞ্চলে গত ২৪ থেকে ২৬ অক্টোবর অনুষ্ঠিত ডিএভি ন্যাশনাল স্পোর্টসে মোট ৫২টি পদক জিতে পশ্চিমবঙ্গ জোনের স্কুলগুলির মধ্যে প্রথম স্থান অধিকার করেছে বিদ্যালয়টি। এই সাফল্যের তালিকায় রয়েছে ২৪টি সোনা, ২১টি রুপো এবং ৭টি ব্রোঞ্জ পদক। সাঁতার, ক্রিকেট, বাস্কেটবল, ক্যারাটে ও অ্যাথলেটিক্স—মোট পাঁচটি ক্রীড়া বিভাগে বিদ্যালয়ের ছাত্রছাত্রীরা অংশগ্রহণ করে এই সা

অবশেষে টিভির পর্দায় আইএসএল! শুক্রবার থেকেই শুরু সরাসরি সম্প্রচার FOOTBALL

অবশেষে টিভির পর্দায় আইএসএল! শুক্রবার থেকেই শুরু সরাসরি সম্প্রচার

আইএসএল শুরু হওয়ার পর থেকেই টেলিভিশনে ম্যাচ দেখতে না পেয়ে ক্ষুব্ধ ছিলেন ফুটবলপ্রেমীদের একাংশ। এতদিন ইউটিউব এবং Sony LIV অ্যাপের মাধ্যমে খেলা দেখার সুযোগ থাকলেও টিভির পর্দায় সম্প্রচার বন্ধ থাকায় তৈরি হয়েছিল অসন্তোষ। অবশেষে সমর্থকদের সেই অপেক্ষার অবসান ঘটল। শুক্রবার থেকে ফের টেলিভিশনের পর্দায় শুরু হল ইন্ডিয়ান সুপার লিগ (আইএসএল)-এর সরাসরি সম্প্রচার। পাশাপাশি দ্বিতীয় ডিভিশনের ইন্ডিয়ান ফুটবল লিগ (আইএফএল)-এর সম্প্রচার নিয়েও চূড়ান্ত সিদ্ধান্ত জানাল আয়োজকেরা।আয়োজকদের তরফে শ