অগ্রণী নিরপেক্ষ সংবাদপত্র
ব্রেকিং মুখ্যমন্ত্রীর নাম ব্যবহার করে 6 কোটি টাকা প্রতারণার অভিযোগ, গ্রেপ্তার বিজেপি নেতা!

দুর্ঘটনার কবলে কলকাতাগামী কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস!

ফের ভয়াবহ ট্রেন দুর্ঘটনা। দুর্ঘটনার কবলে পড়ল শিয়ালদহগামী কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস।  সকাল পৌনে ৯টা নাগাদ নিউ জলপাইগুড়ি স্টেশন থেকে এক ঘণ্টার দূরত্বে থাকা রাঙাপানি স্টেশনের কাছে এই দুর্ঘটনাটি ঘটে। পিছন দিক থেকে এক্সপ্রেসে ধাক্কা মারে একটি মালগাড়ি। এক্সপ্রেসের দুটি কামরা লাইনচ্যুত হয়ে পাশে ছিটকে পড়ে। ঘটনাস্থল থেকে পাওয়া ভিডিওতে দেখা যাচ্ছে, একটি কামরা আর একটি কামরার উপরে উঠে গেছে। কামরাগুলি দুমড়েমুচড়ে গিয়েছে। ভেতরে বেশ কয়েকজন আটকে আছে দেখা যাচ্ছে। তাঁদের অনেকেই নিথর অবস্থায় রয়েছে

দুর্ঘটনার কবলে কলকাতাগামী কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস!

নিজস্ব সংবাদদাতা :   ফের ভয়াবহ ট্রেন দুর্ঘটনা। দুর্ঘটনার কবলে পড়ল শিয়ালদহগামী কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস।  সকাল পৌনে ৯টা নাগাদ নিউ জলপাইগুড়ি স্টেশন থেকে এক ঘণ্টার দূরত্বে থাকা রাঙাপানি স্টেশনের কাছে এই দুর্ঘটনাটি ঘটে। পিছন দিক থেকে এক্সপ্রেসে ধাক্কা মারে একটি মালগাড়ি। এক্সপ্রেসের দুটি কামরা লাইনচ্যুত হয়ে পাশে ছিটকে পড়ে। ঘটনাস্থল থেকে পাওয়া ভিডিওতে দেখা যাচ্ছে, একটি কামরা আর একটি কামরার উপরে উঠে গেছে। কামরাগুলি দুমড়েমুচড়ে গিয়েছে। ভেতরে বেশ কয়েকজন আটকে আছে দেখা যাচ্ছে। তাঁদের অনেকেই নিথর অবস্থায় রয়েছেন। কিন্তু মুষলধারের বৃষ্টির জন্য ব্যাহত হচ্ছে উদ্ধারকাজ। স্থানীয়রাও উদ্ধারকাজে হাত লাগিয়েছেন।মালগাড়ির ধাক্কায় এক্সপ্রেসের দুটি কামরা লাইনচ্যুত হয়েছে। মৃত্যু হয়েছে মালগাড়ির চালকের। এছাড়া আরও পাঁচ যাত্রীর মৃতদেহ এখনও পর্যন্ত উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছে প্রশাসন। আরও বহু যাত্রী আহত হয়েছে বলে মনে করা হচ্ছে। প্রবল বৃষ্টির কারণে ব্যাহত হচ্ছে উদ্ধারকাজ।যাত্রীদের মধ্যে ক্ষোভ দেখা যাচ্ছে। দুঘণ্টা হয়ে গেলেও এখনও পর্যন্ত সেভাবে রেলের কোনও রিলিফ কার বা আম্বুল্যান্স তাঁদের নজরে পড়েনি বলে জানাচ্ছেন তাঁরা।

যাত্রীরা আরও জানাচ্ছেন, সিগন্যালের জন্য রাঙাপানি স্টেশনের কাছে দাঁড়িয়ে ছিল এক্সপ্রেসটি। সেইসময় পিছন থেকে মালগাড়ি এসে ধাক্কা মারে। একই লাইনে কিভাবে পরপর দুটি ট্রেন এসে যায় তা নিয়ে যাত্রীদের পাশাপাশি স্থানীয়রাও প্রশ্ন তুলেছেন।

যোগাযোগ জন্য গুরুত্বপূর্ণ নম্বর

সম্পর্কিত খবর

আবাস যোজনায় অযোগ্যদের, 'টাকা ফেরত দিন, না হলে জেল',কড়া বার্তা দিলীপ ঘোষের জলপাইগুড়ি

আবাস যোজনায় অযোগ্যদের, 'টাকা ফেরত দিন, না হলে জেল',কড়া বার্তা দিলীপ ঘোষের

আবাস যোজনায় অযোগ্য উপভোক্তাদের টাকা ফেরত দেওয়ার নির্দেশ দিয়ে কড়া বার্তা দিলেন রাজ্যের গ্রামোন্নয়ন ও পঞ্চায়েত মন্ত্রী দিলীপ ঘোষ। তাঁর দাবি, কোচবিহার ও আলিপুরদুয়ার জেলায় আবাস যোজনায় প্রায় সাড়ে ১২ হাজার উপভোক্তাকে অযোগ্য হিসেবে চিহ্নিত করা হয়েছে। তাঁদের মধ্যে অনেকেই ইতিমধ্যে সরকারি প্রকল্পের টাকা পেয়েছেন। টাকা ফেরত না দিলে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে বলেও জানিয়েছেন মন্ত্রী।শনিবার কোচবিহারের রবীন্দ্রভবনে দুই জেলার প্রশাসনিক বৈঠকে যোগ দেন দিলীপ ঘোষ। বৈঠকে উপস্থিত ছিলেন নারী ও শ

মালদা ডিভিশনে রেললাইনে ধস, বাতিল  মেলসহ একাধিক উত্তরবঙ্গগামী ট্রেন! আলিপুরদুয়ার

মালদা ডিভিশনে রেললাইনে ধস, বাতিল মেলসহ একাধিক উত্তরবঙ্গগামী ট্রেন!

প্রবল বৃষ্টির জেরে মালদা ডিভিশনের তিলডাঙা–নিউ ফারাক্কা রেলপথে মাটি ধসে রেল চলাচলে বড় ধরনের বিপত্তি দেখা দিয়েছে। যাত্রীদের নিরাপত্তার কথা মাথায় রেখে একাধিক গুরুত্বপূর্ণ উত্তরবঙ্গগামী ও দূরপাল্লার এক্সপ্রেস ট্রেন বাতিল করেছে রেল কর্তৃপক্ষ। যুদ্ধকালীন তৎপরতায় ক্ষতিগ্রস্ত রেলপথ মেরামতির কাজ চলছে। হঠাৎ একাধিক ট্রেন বাতিল হওয়ায় চরম ভোগান্তির মুখে পড়েছেন যাত্রী ও পর্যটকরা। রেল কর্তৃপক্ষ যাত্রীদের যাত্রার আগে সংশ্লিষ্ট ট্রেনের সর্বশেষ স্ট্যাটাস যাচাই করার পরামর্শ দিয়েছে। আগা

দক্ষিণবঙ্গে বাড়ছে বৃষ্টির দাপট, উত্তরবঙ্গে কমলা সতর্কতা! পশ্চিমবঙ্গ

দক্ষিণবঙ্গে বাড়ছে বৃষ্টির দাপট, উত্তরবঙ্গে কমলা সতর্কতা!

দক্ষিণবঙ্গে ফের সক্রিয় হয়েছে বর্ষা। রবিবার দুপুর গড়াতেই কলকাতার বিভিন্ন এলাকায় শুরু হয়েছে বিক্ষিপ্ত বৃষ্টি। তবে দক্ষিণবঙ্গের একাধিক জেলায় সকাল থেকেই চলছে মুষলধারে বর্ষণ। আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, আগামী শনিবার পর্যন্ত রাজ্যের বিভিন্ন জেলায় বৃষ্টি অব্যাহত থাকবে। বিশেষ করে মঙ্গলবার থেকে কলকাতাসহ দক্ষিণবঙ্গে ঝড়-বৃষ্টির পরিমাণ আরও বাড়তে পারে। সোমবার দক্ষিণবঙ্গের পুরুলিয়া, বাঁকুড়া, পূর্ব ও পশ্চিম বর্ধমান, বীরভূম, নদিয়া এবং মুর্শিদাবাদ জেলায় বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্