আলোর শপথে নতুন পথচলা — তমলুকে মাতঙ্গিনী নার্সিং কলেজের প্রথম সমাবর্তন ও ল্যাম্প লাইটিং অনুষ্ঠানে আবেগঘন মুহূর্ত!

আলোর শপথে নতুন পথচলা — তমলুকে মাতঙ্গিনী নার্সিং কলেজের প্রথম সমাবর্তন ও ল্যাম্প লাইটিং অনুষ্ঠানে আবেগঘন মুহূর্ত!

জয়দেব বেরা : ১৭ই ফেব্রুয়ারি মঙ্গলবার অনুষ্ঠিত হল তমলুক এর তাম্রলিপ্ত গভর্মেন্ট মেডিক্যাল কলেজ এন্ড হসপিটালের অন্তর্ভুক্ত মাতঙ্গিনী গভর্নমেন্ট নার্সিং কলেজের 'ল্যাম্প লাইটিং ও শপথ গ্রহণ' এবং 'প্রথম সমাবর্তন'এর অনুষ্ঠান।এই অনুষ্ঠানটি প্রত্যেক নার্সিং কলেজের একটি বিশেষ অনুষ্ঠান।এই অনুষ্ঠানে অনুষ্ঠিত হয়েছিল- প্রদীপ প্রজ্বলন থেকে শুরু করে আমন্ত্রিত বিশেষ অতিথিবৃন্দদের বরণ, স্বাগত ভাষণ,ছাত্রীদের ল্যাম্প লাইটিং ও শপথ গ্রহণ,সমাবর্তন এর অনুষ্ঠান এবং সংগীত,নাটক,নৃত্য সহ অন্যান্য সাহিত্য ও সাংস্কৃতিক মূলক অনুষ্ঠান।

এই অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পূর্ব মেদিনীপুর জেলার জেলাশাসক ইউনিস ঋষিন ইসমাইল,এই মেডিক্যাল কলেজের প্রিন্সিপাল প্রফেসর এম.কে.কুন্ডু,CMOH ডাঃ বি.রায় সহ অন্যান্য আমন্ত্রিত অতিথিবৃন্দ।সবাইকে অসংখ্য ধন্যবাদ জানিয়েছেন নার্সিং কলেজের প্রিন্সিপাল ম্যাডাম সেবারতা দাস ।অনুষ্ঠানের শেষে সকলকে আন্তরিক ধন্যবাদ জ্ঞাপন করেন নার্সিং কলেজের অধ্যক্ষা সেবারতা দাস। নতুন নার্সিং পেশাজীবীদের মানবসেবার শপথ ও আলোর প্রতীকী প্রদীপ হাতে নিয়ে ভবিষ্যতের পথে এগিয়ে যাওয়ার এই মুহূর্ত প্রত্যেকের মনে দাগ কেটে যায়।