ভারতের পরিবর্তনের গতিতে অভিভূত”— এআই সামিটে সুন্দর পিচাইয়ের বার্তা, বিশ্ব মঞ্চে ভারতের উত্থানের স্বীকৃতি

ভারতের পরিবর্তনের গতিতে অভিভূত”— এআই সামিটে সুন্দর পিচাইয়ের বার্তা, বিশ্ব মঞ্চে ভারতের উত্থানের স্বীকৃতি

নিজস্ব সংবাদদাতা :  বৃহস্পতিবার, ১৯ ফেব্রুয়ারি সুন্দর পিচাই বলেছেন, ভারতের দ্রুত পরিবর্তন ও প্রযুক্তিগত অগ্রগতির গতি তাঁকে গভীরভাবে মুগ্ধ করেছে। একই সঙ্গে বিশ্বব্যাপী কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই ইকোসিস্টেমে ভারতের ক্রমবর্ধমান ভূমিকারও প্রশংসা করেন তিনি। নরেন্দ্র মোদী-র উপস্থিতিতে নয়াদিল্লি-তে অনুষ্ঠিত ইন্ডিয়া এআই ইমপ্যাক্ট সামিটে বক্তব্য রাখতে গিয়ে নিজের ছাত্রজীবনের স্মৃতিচারণ করেন গুগল-এর সিইও। তামিলনাড়ুর চেন্নাই-এর বাসিন্দা পিচাই জানান, কলেজ জীবনে তিনি প্রায়ই করমন্ডেল এক্সপ্রেসে চড়ে আইআইটি খড়গপুর যাতায়াত করতেন। সেই যাত্রাপথে পড়ত উপকূলীয় শহর বিশাখাপত্তনম। তিনি বলেন, “ছাত্রাবস্থায় বিশাখাপত্তনম ছিল শান্ত, সম্ভাবনাময় একটি শহর। আজ সেই শহরেই গুগল একটি পূর্ণাঙ্গ এআই হাব গড়ে তুলছে, যা ভারতে আমাদের ১৫ বিলিয়ন ডলারের অবকাঠামো বিনিয়োগের অংশ।” পিচাই স্বীকার করেন, ট্রেনে বসে কখনও কল্পনাও করেননি যে ভাইজাগ একদিন বিশ্বমানের এআই কেন্দ্র হয়ে উঠবে। তিনি আরও বলেন, “আমি ভাবতেও পারিনি যে একদিন মহাকাশে ডেটা সেন্টার স্থাপনের পরিকল্পনা নিয়ে কাজ করব বা সান ফ্রান্সিসকোতে আমার বাবা-মাকে সম্পূর্ণ স্বয়ংচালিত গাড়িতে ভ্রমণ করাব।”নিজের বাবা রেগুনাথ পিচাই-এর কথাও স্মরণ করেন তিনি। পিচাই জানান, তাঁর বাবা মজা করে বলতেন—ভারতের ব্যস্ত রাস্তায় যদি চালকবিহীন গাড়ি সফলভাবে চলতে পারে, তাহলে তিনি আরও বেশি মুগ্ধ হবেন।প্রযুক্তি ও উদ্ভাবনের দৌড়ে ভারতের দ্রুত উত্থান বিশ্ব মঞ্চে নতুন সম্ভাবনার দরজা খুলছে—এমনই বার্তা দেন গুগল সিইও সুন্দর পিচাই।

\\\\\\\\n\\\\\\\\n\\\\\\\\n\\\\n\\\\n\\n\\n\n\n