Skip to content

উচ্চমাধ্যমিকে পরীক্ষক সঙ্কট, প্রাথমিক শিক্ষকদের উপর বাড়ছে দায়িত্ব?

1 min read

অভিজিৎ সাহা :  রাজ্যে এসআইআর প্রক্রিয়ার আবহে শিক্ষক স্বল্পতা দেখা দেওয়ায় আসন্ন উচ্চমাধ্যমিক পরীক্ষা পরিচালনায় নতুন পরিকল্পনা নিতে চলেছে উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদ। প্রায় ৭ লক্ষ পরীক্ষার্থীর এই বড় পরীক্ষাকে নির্বিঘ্নে সম্পন্ন করতে প্রাথমিক ও মাধ্যমিক স্তরের শিক্ষকদের পরীক্ষক ও পরিদর্শক হিসেবে নিয়োগের ভাবনা শুরু হয়েছে।সংসদ সভাপতি চিরঞ্জীব ভট্টাচার্য জানিয়েছেন, পর্যাপ্ত জনবলের ঘাটতি পূরণ করতে বিকাশ ভবনের সহযোগিতা নেওয়া হচ্ছে। চলতি সেমিস্টার ও পুরনো পদ্ধতির পরীক্ষার সমন্বয়ে এবার প্রায় সাড়ে ৩৫ হাজার পরিদর্শকের প্রয়োজন বলে জানা গিয়েছে। আজ ১০ ফেব্রুয়ারি মঙ্গলবার জেলা স্কুল পরিদর্শক ও জয়েন্ট কনভেনরদের সঙ্গে বৈঠকের পরই এই বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হতে পারে। সংসদ সূত্রে আরও খবর, প্রয়োজনে সরকারি কর্মীদের সেন্টার ইনচার্জ পদেও নিয়োগ করা হতে পারে। মূলত এসআইআর ব্যস্ততার কারণে যে শিক্ষক সংকট তৈরি হয়েছে, তা সামাল দিতেই প্রাথমিক শিক্ষকদের উপর অতিরিক্ত দায়িত্ব দেওয়ার প্রস্তুতি শুরু হয়েছে।

Latest