বুথের বাইরে পোলিং এজেন্ট? প্রথা ভাঙার পথে নির্বাচন কমিশন!
আসন্ন ২০২৬ বিধানসভা নির্বাচনকে সামনে রেখে বড়সড় বদলের ইঙ্গিত দিচ্ছে নির্বাচন কমিশন। এতদিন যে পোলিং এজেন্টরা বুথের ভিতরে বসে ভোট প্রক্রিয়ায় নজরদারি চালাতেন, এবার তাঁদের বসার জায়গা হতে পারে বুথের বাইরে—এমনই প্রস্তাব নিয়ে কমিশনের অন্দরে শুরু হয়েছে জোর আলোচনা।সূত্রের খবর, এই নতুন ভাবনার আইনি ভিত্তি খতিয়ে দেখা হচ্ছে। যদি বিদ্যমান নিয়মে এর সুযোগ থাকে, তাহলে ছাব্বিশের নির্বাচনে কার্যকর হতে পারে এই বদল। বাংলার নির্বাচনী ইতিহাসে যা একেবারেই নজিরবিহীন।বর্তমানে প্রতিটি প্রার্থী তাঁদের নিজস্ব
অভিজিৎ সাহা: আসন্ন ২০২৬ বিধানসভা নির্বাচনকে সামনে রেখে বড়সড় বদলের ইঙ্গিত দিচ্ছে নির্বাচন কমিশন। এতদিন যে পোলিং এজেন্টরা বুথের ভিতরে বসে ভোট প্রক্রিয়ায় নজরদারি চালাতেন, এবার তাঁদের বসার জায়গা হতে পারে বুথের বাইরে—এমনই প্রস্তাব নিয়ে কমিশনের অন্দরে শুরু হয়েছে জোর আলোচনা।সূত্রের খবর, এই নতুন ভাবনার আইনি ভিত্তি খতিয়ে দেখা হচ্ছে। যদি বিদ্যমান নিয়মে এর সুযোগ থাকে, তাহলে ছাব্বিশের নির্বাচনে কার্যকর হতে পারে এই বদল। বাংলার নির্বাচনী ইতিহাসে যা একেবারেই নজিরবিহীন।বর্তমানে প্রতিটি প্রার্থী তাঁদের নিজস্ব পোলিং এজেন্ট নিয়োগ করেন, যারা বুথের ভিতরে বসে ভোটার তালিকা মিলিয়ে দেখা থেকে শুরু করে ভোটগ্রহণ প্রক্রিয়ায় নজর রাখার কাজ করেন। কমিশনের সঙ্গে সরাসরি যোগাযোগ না থাকলেও, নির্বাচনকে স্বচ্ছ রাখতে তাঁদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ।তবে কেন এই পরিবর্তনের ভাবনা? কমিশন সূত্রে ইঙ্গিত, ভোট প্রক্রিয়াকে আরও নিরপেক্ষ ও স্বচ্ছ করতে একাধিক পদক্ষেপ নেওয়া হচ্ছে। ইতিমধ্যেই বিপুল সংখ্যক কেন্দ্রীয় বাহিনী মোতায়েন, প্রশাসনিক ও পুলিশ আধিকারিকদের রদবদল—সব মিলিয়ে কড়া নজরদারিতে নির্বাচন আয়োজনের প্রস্তুতি চলছে।এই পরিস্থিতিতে পোলিং এজেন্টদের বুথের বাইরে বসানোর প্রস্তাব নতুন করে রাজনৈতিক মহলে বিতর্ক উস্কে দিতে পারে বলেই মনে করছেন বিশ্লেষকরা। যদিও কমিশনের তরফে এখনও চূড়ান্ত সিদ্ধান্ত ঘোষণা হয়নি—পুরো বিষয়টি রয়েছে আলোচনার স্তরেই।
সম্পর্কিত খবর
পশ্চিমবঙ্গ
ক্যানিং পশ্চিমের তৃণমূল বিধায়ক পরেশরাম দাসকে গ্রেফতার করল পুলিশ
পশ্চিমবঙ্গ
প্রকাশিত ২০২৭ সালের CBSE দশম ও দ্বাদশের পরীক্ষার সূচি, পরীক্ষা শুরু ১৬ ফেব্রুয়ারি
প্রকাশিত হলো ২০২৭ সালের সেন্ট্রাল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন (CBSE)-এর দশম ও দ্বাদশ শ্রেণির বোর্ড পরীক্ষার বিস্তারিত সময়সূচি। শুক্রবার সন্ধ্যায় বোর্ডের পক্ষ থেকে পরীক্ষার নির্ঘণ্ট প্রকাশ করা হয়েছে। প্রকাশিত সূচি অনুযায়ী, আগামী ১৬ ফেব্রুয়ারি থেকেই শুরু হবে দশম ও দ্বাদশ শ্রেণির পরীক্ষা। পরীক্ষা শুরু হবে সকাল ১০টা ৩০ মিনিটে।পরীক্ষার্থীরা CBSE-র সরকারি ওয়েবসাইট cbse.gov.in থেকে সম্পূর্ণ পরীক্ষার সময়সূচি ডাউনলোড করতে পারবেন। উল্লেখযোগ্য বিষয় হলো, পরীক্ষা শুরুর ১০১ দিন আগেই
দেশ
ঘূর্ণিঝড় ‘মুরাসু’-র চোখ রাঙানি অন্ধ্র উপকূলে, বাংলায় বৃষ্টির সম্ভাবনা! কবে নামবে পারদ?
ঘূর্ণিঝড় ‘অর্ণব’-এর প্রভাব কাটতে না কাটতেই বঙ্গোপসাগরে নতুন ঘূর্ণিঝড়ের আশঙ্কা। দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগরে তৈরি হওয়া গভীর নিম্নচাপ শক্তি বাড়িয়ে ঘূর্ণিঝড়ে পরিণত হয়েছে। এই ঘূর্ণিঝড়টির এর নাম দেওয়া হয়েছে ‘মুরাসু’ (Cyclone Murasu)। এই নামটি ভারতের তামিলনাড়ু রাজ্য থেকে নেওয়া হয়েছে। ঘূর্ণিঝড়টির সম্ভাব্য গতিপথ অন্ধ্রপ্রদেশের উপকূলের দিকে। তবে পশ্চিমবঙ্গের জন্য আপাতত বড় কোনও দুর্যোগের পূর্বাভাস নেই বলে জানিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, আগামী ২ নভেম্বর ঘ