Skip to content

ধর্মঘটের মাঝেই উচ্চ মাধ্যমিকের ঘণ্টা, ২১০৩ কেন্দ্রে কড়া নজরদারি!

1 min read

অভিজিৎ সাহা: আজ বৃহস্পতিবার ১২ই ফেব্রুয়ারি থেকে রাজ্যে শুরু হল উচ্চ মাধ্যমিকের চতুর্থ সিমেস্টার পরীক্ষা। পাশাপাশি তৃতীয় সিমেস্টারের সাপ্লিমেন্টারি এবং পুরনো পাঠ্যক্রমের অধীনে পুরনো পদ্ধতিতেও উচ্চ মাধ্যমিক পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে। পরীক্ষা চলবে আগামী ২৭ ফেব্রুয়ারি পর্যন্ত।এ বছর মোট পরীক্ষার্থীর সংখ্যা ৭,১০,৮১১ জন। এর মধ্যে চতুর্থ সিমেস্টারে অংশ নিচ্ছেন ৬,৩৫,৮৬৪ জন পরীক্ষার্থী। তৃতীয় সিমেস্টারের সাপ্লিমেন্টারি পরীক্ষায় বসছেন ৫৯,৪৫২ জন এবং পুরনো পদ্ধতিতে পরীক্ষা দিচ্ছেন ১৫,৪৯৫ জন। পরীক্ষার্থীদের মধ্যে ছাত্রের সংখ্যা ৩,১৫,৭৩২ জন এবং ছাত্রীর সংখ্যা ৩,৯৫,০৭৯ জন। ফলে ছাত্রদের তুলনায় ছাত্রী সংখ্যা ৭৯,৩৪৭ জন বেশি বলে জানা গেছে।রাজ্য জুড়ে মোট ২১০৩টি পরীক্ষাকেন্দ্রে পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে। এদিকে, একই দিনে সারা ভারতের কেন্দ্রীয় ট্রেড ইউনিয়নের ডাকে শিল্প ধর্মঘট থাকলেও ধর্মঘটীদের তরফে জানানো হয়েছে, পশ্চিমবঙ্গে উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীদের কথা মাথায় রেখে গণপরিবহণ ধর্মঘটের আওতার বাইরে রাখা হয়েছে। ফলে পরীক্ষার্থীদের যাতায়াতে বড় ধরনের সমস্যা হওয়ার আশঙ্কা নেই বলেই মনে করছে প্রশাসন।

Latest