ভোররাতে মেয়ের সামনেই স্বামীকে কুড়ুল দিয়ে কুপিয়ে খুন! গ্রেফতার স্ত্রী, চাঞ্চল্য বাঁকুড়ায়
ঘুম ভাঙতেই বাড়ির ভিতর থেকে ভেসে এল ভারী কিছু পড়ার শব্দ। কী ঘটেছে বুঝতে না পেরে ভাইয়ের ঘরের দিকে ছুটে যান দাদা। কিন্তু ঘরের সামনে পৌঁছতেই কুড়ুল হাতে তেড়ে আসেন ভাইয়ের স্ত্রী! মুহূর্তের মধ্যেই সামনে আসে এক ভয়াবহ ঘটনা। ঘরের ভিতর রক্তাক্ত অবস্থায় পড়ে রয়েছেন ভাই উজ্জ্বল চক্রবর্তী। গলায় কুড়ুলের একাধিক আঘাত। তাঁকে খুনের অভিযোগে ইতিমধ্যেই গ্রেফতার করা হয়েছে স্ত্রী ঝুমা চক্রবর্তীকে। ঘটনাটি ঘটেছে বাঁকুড়ার বড়জোড়া থানার পখন্না গ্রামে।স্থানীয় সূত্রে জানা গিয়েছে, ২০১৭ সালে পখন্না গ্রামের বাসি
প্রতীকী ছবি।
নিজস্ব সংবাদদাতা :ঘুম ভাঙতেই বাড়ির ভিতর থেকে ভেসে এল ভারী কিছু পড়ার শব্দ। কী ঘটেছে বুঝতে না পেরে ভাইয়ের ঘরের দিকে ছুটে যান দাদা। কিন্তু ঘরের সামনে পৌঁছতেই কুড়ুল হাতে তেড়ে আসেন ভাইয়ের স্ত্রী! মুহূর্তের মধ্যেই সামনে আসে এক ভয়াবহ ঘটনা। ঘরের ভিতর রক্তাক্ত অবস্থায় পড়ে রয়েছেন ভাই উজ্জ্বল চক্রবর্তী। গলায় কুড়ুলের একাধিক আঘাত। তাঁকে খুনের অভিযোগে ইতিমধ্যেই গ্রেফতার করা হয়েছে স্ত্রী ঝুমা চক্রবর্তীকে। ঘটনাটি ঘটেছে বাঁকুড়ার বড়জোড়া থানার পখন্না গ্রামে।স্থানীয় সূত্রে জানা গিয়েছে, ২০১৭ সালে পখন্না গ্রামের বাসিন্দা উজ্জ্বল চক্রবর্তীর সঙ্গে মনোহর গ্রামের ঝুমার বিয়ে হয়। তাঁদের একটি কন্যাসন্তান রয়েছে। পরিবারের সদস্যদের দাবি, বিয়ের পর থেকেই স্বামীর পরিবারের সঙ্গে একসঙ্গে থাকা নিয়ে আপত্তি ছিল ঝুমার। ভাইদের থেকে আলাদা হয়ে সংসার করার জন্য তিনি উজ্জ্বলকে বারবার চাপ দিতেন। এই বিষয়কে কেন্দ্র করে স্বামী-স্ত্রীর মধ্যে প্রায়ই বিবাদ বাধত।ঘটনার দিন ভোরে আচমকাই বাড়ির ভিতর থেকে ভারী কিছু পড়ার শব্দ শুনতে পান উজ্জ্বলের দাদা সনৎ চক্রবর্তী। প্রথমে বাড়ির কোনও অংশ ভেঙে পড়েছে বলে মনে করেছিলেন তিনি। পরে ভাইয়ের ঘরের দিকে এগোতেই পরিস্থিতি অন্যদিকে মোড় নেয়। অভিযোগ, ঘরে ঢোকার চেষ্টা করলে কুড়ুল হাতে তাঁর দিকে তেড়ে আসেন ঝুমা। তাঁকে আটকাতে গেলে সনৎ চক্রবর্তীর হাতেও কুড়ুলের কোপ লাগে।এরপর খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় বড়জোড়া থানার পুলিশ। ঘরের ভিতর থেকে উজ্জ্বলের নিথর, রক্তাক্ত দেহ উদ্ধার করা হয়। তাঁর গলায় একাধিক গভীর ক্ষতচিহ্ন দেখতে পান পুলিশকর্মীরা। প্রাথমিকভাবে কুড়ুলের আঘাতেই তাঁর মৃত্যু হয়েছে বলে অনুমান। পুলিশ মৃতদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বাঁকুড়া সম্মিলনী মেডিক্যাল কলেজ ও হাসপাতালে পাঠিয়েছে।সনৎ চক্রবর্তীর অভিযোগ, পারিবারিক অশান্তির জেরেই তাঁর ভাইকে কুড়ুল দিয়ে কুপিয়ে খুন করেছেন ঝুমা। পরিবারের দাবি, নিজের মেয়ের সামনেই এই নৃশংস ঘটনা ঘটেছে। ঘটনায় গোটা গ্রামে শোক ও আতঙ্কের পরিবেশ তৈরি হয়েছে।পুলিশ অভিযুক্ত ঝুমা চক্রবর্তীকে গ্রেফতার করেছে। দীর্ঘদিনের পারিবারিক বিবাদই কি এই হত্যাকাণ্ডের কারণ, নাকি এর পিছনে অন্য কোনও বিষয় রয়েছে, তা খতিয়ে দেখছে তদন্তকারী দল। অভিযুক্তকে জিজ্ঞাসাবাদ এবং ময়নাতদন্তের রিপোর্ট হাতে পাওয়ার পর ঘটনার প্রকৃত কারণ সম্পর্কে আরও তথ্য সামনে আসবে বলে মনে করা হচ্ছে।
সম্পর্কিত খবর
বাঁকুড়া
৩০০ বছরের পারিবারিক পুজো, দশমীতে তিন শতাধিক মানুষের নারায়ণ সেবা
সময় বদলেছে, বদলেছে জীবনযাত্রা। কিন্তু বদলায়নি পূর্বপুরুষদের হাতে শুরু হওয়া পারিবারিক ঐতিহ্য। আজও নিষ্ঠা ও ভক্তির সঙ্গে প্রায় ৩০০ বছরের পুরনো শিব-দুর্গা পুজো চালিয়ে যাচ্ছেন বাঁকুড়ার বালিটা গ্রামের পশ্চিম বিশ্বাস পাড়ার বিশ্বাস পরিবারের সদস্যরা। জাঁকজমকপূর্ণ মণ্ডপ কিংবা আধুনিক মন্দির নয়, মাটির দেওয়াল ও অ্যাসবেস্টসের ছাউনির সাধারণ পরিসরেই প্রতিবছর অনুষ্ঠিত হয় তাঁদের আরাধনা। এই পুজো শুধু ধর্মীয় আচার নয়, পরিবারের সদস্যদের কাছে পূর্বপুরুষের স্মৃতি, পারিবারিক ঐক্য এবং দীর্ঘদিনের বিশ্ব
‘স্রষ্টা’ থিমে পিতৃত্বের ত্যাগ ও ভালোবাসার বার্তা, সাত বাঁকুড়া বিদ্যাসাগর স্পোর্টিং ক্লাবে দর্শনার্থীদের ভিড়!
পিতার ত্যাগ, পরিশ্রম, ধৈর্য ও আত্মসংযমের মধ্য দিয়ে কীভাবে সন্তান প্রকৃত মানুষ হয়ে ওঠে, সেই আবেগঘন কাহিনিই এবারের দুর্গাপুজোর থিমে তুলে ধরেছে সাত বাঁকুড়া বিদ্যাসাগর স্পোর্টিং ক্লাব। তাদের এবারের পুজোর ভাবনা ‘স্রষ্টা’। সন্তানের উজ্জ্বল ভবিষ্যৎ গড়তে যে বাবা নিজের স্বপ্ন বিসর্জন দিয়ে নীরবে লড়াই করে যান, তাঁর অবদানকেই শ্রদ্ধা জানানো হয়েছে এই ভাবনার মধ্য দিয়ে।পুজোর থিমের মাধ্যমে উদ্যোক্তারা তুলে ধরেছেন পিতৃত্বের নিঃস্বার্থ ভালোবাসা ও আত্মত্যাগের কথা। সন্তানের জীবনে বাবার ভূমিকা কত
বাঁকুড়ার ইন্দাসে কর্তব্যের পাশাপাশি মানবসেবা, বেতনের টাকায় অসহায়দের মুখে খাবার তুলে দিচ্ছেন তিন সিভিক ভলান্টিয়ার!
কর্তব্য পালনের পাশাপাশি মানবিক উদ্যোগের নজির গড়লেন বাঁকুড়া জেলার ইন্দাস থানার তিন সিভিক ভলান্টিয়ার। নিজেদের বেতনের টাকা থেকে সঞ্চয় করে প্রতি রবিবার দুস্থ ও অসহায় মানুষের জন্য দুপুরের খাবারের ব্যবস্থা করছেন উত্তম বাগদি, শ্যামল মণ্ডল ও শিব শম্ভু। তাঁদের এই উদ্যোগ ইতিমধ্যেই এলাকায় প্রশংসা কুড়িয়েছে।জানা গিয়েছে, ইন্দাসের পীরতলায় প্রতি রবিবার দুপুরে আয়োজন করা হয় এই খাবার বিতরণ কর্মসূচির। দৈনন্দিন কর্তব্য পালনের পাশাপাশি নিজেদের উপার্জনের একটি অংশ তাঁরা ব্যয় করছেন মানুষের