Skip to content

প্ল্যাটিনাম জুবিলিতে আন্তর্জাতিক গবেষণায় নতুন দিশা — আইআইটি খড়গপুরে হামবোল্ট ফেলোদের প্রথম ঐতিহাসিক সভা!

1 min read

নিজস্ব সংবাদদাতা : বৃহস্পতিবার, ১৯ ফেব্রুয়ারি ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ টেকনোলজি খড়গপুর ২০২৬ সালে ইনস্টিটিউটের সমস্ত আলেকজান্ডার ভন হামবোল্ট (এভিএইচ) ফেলোদের প্রথম সভা সফলভাবে আয়োজন করল। প্ল্যাটিনাম জুবিলি উদযাপনের আবহে এই উদ্যোগ সহযোগিতামূলক একাডেমিক কার্যক্রমকে নতুন করে সক্রিয় করার পথে গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে।জানা গেছে, ২০২৬-২৭ সালে ধারাবাহিকভাবে একাধিক একাডেমিক ও সহযোগিতামূলক কর্মসূচি গ্রহণ করা হয়েছে, যা পর্যায়ক্রমে বাস্তবায়িত হবে। পাশাপাশি হামবোল্ট ক্লাবের আইআইটি খড়গপুর শাখার কার্যনির্বাহী কমিটিও নতুনভাবে পুনর্গঠিত হয়েছে অধ্যাপক সুমন চক্রবর্তীর নেতৃত্বে, যিনি নিজেও একজন আলেকজান্ডার ভন হামবোল্ট ফেলো।উল্লেখ্য, আলেকজান্ডার ভন হাম্বোল্ট ফাউন্ডেশন রিসার্চ ফেলোশিপ আন্তর্জাতিকভাবে স্বীকৃত একটি মর্যাদাপূর্ণ সুযোগ, যার মাধ্যমে গবেষকরা জার্মানিতে ৬ থেকে ২৪ মাস পর্যন্ত দীর্ঘমেয়াদী গবেষণা করার সুযোগ পান। বর্তমানে আইআইটি খড়গপুরে প্রায় ৫০ জন এভিএইচ ফেলো রয়েছেন, যা ইনস্টিটিউটের শক্তিশালী আন্তর্জাতিক গবেষণা উপস্থিতির প্রতিফলন। হামবোল্ট ক্লাব, আইআইটি খড়গপুর চ্যাপ্টারের নবগঠিত কার্যনির্বাহী কমিটি—
সভাপতি: অধ্যাপক সুমন চক্রবর্তী
সম্পাদক: অধ্যাপক কিনসুক নস্কর
কোষাধ্যক্ষ: অধ্যাপক শৈলেন্দ্র কে. বর্ষণে
সভায় সিনিয়র ও নবীন—উভয় প্রজন্মের হামবোল্ট ফেলোদের উৎসাহী অংশগ্রহণ লক্ষ্য করা যায়। আন্তর্জাতিক গবেষণা অংশীদারিত্ব আরও শক্তিশালী করা এবং গবেষকদের পারস্পরিক সম্পৃক্ততা বাড়ানোর লক্ষ্যে অর্থবহ আলোচনা হয়। ইনস্টিটিউটের বোর্ডরুমে অনুষ্ঠিত এই অধিবেশনে সভাপতিত্ব ও মূল বক্তব্য রাখেন আইআইটি খড়গপুরের পরিচালক তথা হামবোল্ট ক্লাবের সভাপতি অধ্যাপক সুমন চক্রবর্তী।আন্তর্জাতিক গবেষণার মেলবন্ধনে এই উদ্যোগ ভবিষ্যতে নতুন দিগন্ত উন্মোচন করবে বলেই মনে করছে শিক্ষা মহল।

Latest