অগ্রণী নিরপেক্ষ সংবাদপত্র

আইআইটি খড়গপুরের এআই ইমপ্যাক্ট সামিট ২০২৬!

আইআইটি খড়গপুরের আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বিভাগ এবং কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের যৌথ উদ্যোগে আয়োজিত এআই ইমপ্যাক্ট সামিট ২০২৬-এর একটি প্রাক-সম্মেলন অনুষ্ঠান হিসেবে আইআইটি খড়গপুরে বিজ্ঞান ও প্রযুক্তির জন্য কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই)-এর উপর একটি দুই দিনব্যাপী কর্মশালার উদ্বোধন করা হয়েছে।কর্মশালাটি আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করেন আইআইটি খড়গপুরের পরিচালক অধ্যাপক সুমন চক্রবর্তী, যিনি স্বাগত ভাষণও প্রদান করেন। এরপর আইআইটি খড়গপুরের আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বিভ

আইআইটি খড়গপুরের এআই ইমপ্যাক্ট সামিট ২০২৬!

নিজস্ব সংবাদদাতা : আইআইটি খড়গপুরের আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বিভাগ এবং কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের যৌথ উদ্যোগে আয়োজিত এআই ইমপ্যাক্ট সামিট ২০২৬-এর একটি প্রাক-সম্মেলন অনুষ্ঠান হিসেবে আইআইটি খড়গপুরে বিজ্ঞান ও প্রযুক্তির জন্য কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই)-এর উপর একটি দুই দিনব্যাপী কর্মশালার উদ্বোধন করা হয়েছে।কর্মশালাটি আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করেন আইআইটি খড়গপুরের পরিচালক অধ্যাপক সুমন চক্রবর্তী, যিনি স্বাগত ভাষণও প্রদান করেন।

এরপর আইআইটি খড়গপুরের আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বিভাগের প্রধান অধ্যাপক প্লাবন কুমার ভৌমিক এবং কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের প্রধান অধ্যাপক নিলয় গাঙ্গুলী আইআইটি খড়গপুরের দ্রুত সম্প্রসারিত এআই ইকোসিস্টেম সম্পর্কে একটি সংক্ষিপ্ত বিবরণ দেন। উদ্বোধনী পূর্ণাঙ্গ অধিবেশনে নীতি আয়োগের শ্রীমতি দেবজানি ঘোষ “প্রযুক্তির অগ্রযাত্রা এবং ভারতের জন্য এর প্রভাব” শীর্ষক বক্তব্য রাখেন, যা গভীর আলোচনার পথ প্রশস্ত করে। এছাড়াও আইআইটি খড়গপুরের প্রাক্তন পরিচালক অধ্যাপক পার্থ প্রতিম চক্রবর্তী তার মতামত ব্যক্ত করেন।

আসন্ন ২০২৬ সালের ফেব্রুয়ারি মাসে, ভারতে অনুষ্ঠিত হতে চলেছে মেগা এইআই সামিট। উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। বিল গেটস সহ বিশ্বের তাবড় টেক জায়ান্ট সংস্থার কর্তারা অংশ নেবেন এই সামিটে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ২০২৬ সালের ফেব্রুয়ারি মাসে, 'ইন্ডিয়া এআই ইমপ্যাক্ট সামিট' উদ্বোধন করবেন। দিল্লীর এই অনুষ্ঠানে বিশ্বের নানা প্রান্ত থেকে প্রযুক্তি বিশেষজ্ঞরা যোগ দেবেন।

সম্পর্কিত খবর

বিজয়ার আবহে সৌহার্দ্য ও মিলনমেলা, মেদিনীপুরে বিজেপির বিজয়া সম্মিলনীতে নেতা-কর্মীদের জমায়েত! পশ্চিম মেদিনীপুর

বিজয়ার আবহে সৌহার্দ্য ও মিলনমেলা, মেদিনীপুরে বিজেপির বিজয়া সম্মিলনীতে নেতা-কর্মীদের জমায়েত!

মেদিনীপুর সাংগঠনিক জেলার উদ্যোগে মেদিনীপুর শহরের শৌণক ম্যানশন লজে অনুষ্ঠিত হল বিজয়া সম্মিলনী। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিধায়ক দিব্যেন্দু অধিকারী-সহ জেলার একাধিক বিধায়ক ও দলীয় নেতৃত্ব। সাংস্কৃতিক অনুষ্ঠান, বিশিষ্টজন ও প্রেস রিপোর্টারদের সংবর্ধনা এবং সৌহার্দ্যপূর্ণ পরিবেশে সম্পন্ন হয় এই বিজয়া সম্মিলনী।

মেদিনীপুরে দেড় কোটি টাকার মাদক উদ্ধার! বড় আস্তানায় পুলিশের অভিযানে গ্রেপ্তার দুই, ৭ দিনের হেফাজতে ধৃতরা! পশ্চিম মেদিনীপুর

মেদিনীপুরে দেড় কোটি টাকার মাদক উদ্ধার! বড় আস্তানায় পুলিশের অভিযানে গ্রেপ্তার দুই, ৭ দিনের হেফাজতে ধৃতরা!

মাদকদ্রব্যের অবৈধ কারবারের বিরুদ্ধে বড়সড় সাফল্য পশ্চিম মেদিনীপুর জেলা পুলিশের। গোপন সূত্রে পাওয়া খবরের ভিত্তিতে মেদিনীপুর শহরের বড় আস্তানা এলাকায় অভিযান চালিয়ে প্রায় দেড় কোটি টাকা বাজারমূল্যের বিপুল পরিমাণ মাদকদ্রব্য উদ্ধার করল পুলিশ। পাশাপাশি বাজেয়াপ্ত করা হয়েছে নগদ ৪ লক্ষ ৬৫ হাজার টাকা এবং বেশ কিছু রুপোর গয়না। এই ঘটনায় মাদক কারবারে যুক্ত থাকার অভিযোগে শেখ রাজেশ ও শেখ শরফুদ্দিন নামে দু'জনকে গ্রেপ্তার করা হয়েছে। পুলিশ সূত্রে জানা গিয়েছে, বড় আস্তানা এলাকার শেখ সা

মেদিনীপুরে কোটি টাকার হেরোইন উদ্ধার! পুলিশের রাতভর অভিযানে গ্রেপ্তার দুই! পশ্চিম মেদিনীপুর

মেদিনীপুরে কোটি টাকার হেরোইন উদ্ধার! পুলিশের রাতভর অভিযানে গ্রেপ্তার দুই!

মেদিনীপুরে ফের বড়সড় মাদক পাচার চক্রের হদিশ। গোপন সূত্রে পাওয়া খবরের ভিত্তিতে রাতভর অভিযান চালিয়ে মেদিনীপুর শহরের বড় আস্তানা এলাকা থেকে বিপুল পরিমাণ হেরোইন উদ্ধার করল পশ্চিম মেদিনীপুর জেলা পুলিশ। উদ্ধার হওয়া মাদকের পরিমাণ প্রায় ৩৭৫ গ্রাম, যার আনুমানিক বাজারমূল্য প্রায় এক কোটি টাকা বলে জানা গিয়েছে। পাশাপাশি বাজেয়াপ্ত করা হয়েছে কয়েক লক্ষ টাকা নগদ এবং বেশ কিছু সোনা ও রুপোর গয়না। এই ঘটনায় মাদক পাচারের সঙ্গে যুক্ত থাকার অভিযোগে দু'জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।ধৃতদের নাম শ