রাজ্যজুড়ে ভোটার সংখ্যা কমার আশঙ্কা ঘিরে যখন নানা জল্পনা, ঠিক তখনই ব্যতিক্রমী ছবি সামনে আনল ঝাড়গ্রাম!

রাজ্যজুড়ে ভোটার সংখ্যা কমার আশঙ্কা ঘিরে যখন নানা জল্পনা, ঠিক তখনই ব্যতিক্রমী ছবি সামনে আনল ঝাড়গ্রাম!

নিজস্ব সংবাদদাতা :  ২৮শে ফেব্রুয়ারি শনিবার ঝাড়গ্রাম জেলা শাসকের কার্যালয়-এ ২০২৬ সালের পূর্ণাঙ্গ ভোটার তালিকা প্রকাশ করা হয়। সাংবাদিক বৈঠকে জেলা শাসক আকাঙ্খা ভাস্কর বিভিন্ন রাজনৈতিক দলের প্রতিনিধিদের হাতে সংশোধিত তালিকা তুলে দেন।রাজ্যজুড়ে ভোটার সংখ্যা কমার আশঙ্কা ঘিরে যখন নানা জল্পনা, ঠিক তখনই ব্যতিক্রমী ছবি সামনে আনল ঝাড়গ্রাম। চলতি বছরে জেলায় নতুন করে যুক্ত হয়েছেন প্রায় ৫,২৮৭ জন ভোটার। প্রশাসন সূত্রে ইঙ্গিত, ভোটের আগে এই সংখ্যা আরও বাড়তে পারে।প্রকাশিত তথ্য অনুযায়ী, ২০২৬ সালে জেলায় মোট ভোটারের সংখ্যা দাঁড়িয়েছে ৯,০৭,৩০১। এর মধ্যে মহিলা ভোটার ৪,৫০,৫৯০ জন এবং পুরুষ ভোটার ৪,৫৬,৭০৫ জন।

জেলার চারটি বিধানসভা কেন্দ্র—ঝাড়গ্রাম, নয়াগ্রাম, গোপীবল্লভপুর ও বিনপুর—এই চার এলাকায় ডিলিশন ও ওভারড্রাফট রোল মিলিয়ে মোট সংখ্যা ১,৩৩৮। এর মধ্যে মহিলা ৮২৩ এবং পুরুষ ৫১৫ জন।এছাড়াও জেলায় এখনও পর্যন্ত মোট ৬,৬২৬ জন ভোটারের অ্যাডজুডিকেশন সম্পন্ন হয়েছে। প্রশাসনের দাবি, ধাপে ধাপে এই প্রক্রিয়া চলবে এবং ভোটের আগেই চূড়ান্ত তালিকা প্রকাশ করা হবে। বর্তমান তালিকা অনুযায়ী অ্যাডিশন ও ওভারড্রাফট রোলের সংখ্যা দাঁড়িয়েছে ৬,৬২৫ জনে।উল্লেখযোগ্যভাবে, এর আগে মৃত ভোটার হিসেবে প্রায় ৫২,৭৮৬ জনের নাম তালিকা থেকে বাদ দেওয়া হয়েছিল। সেই সংশোধন প্রক্রিয়ার পরই নতুন করে এই তালিকা প্রকাশ করা হয়েছে।রাজ্যজুড়ে ভোটার হ্রাসের আশঙ্কার আবহে ঝাড়গ্রামে উল্টোভাবে ভোটার বৃদ্ধির এই পরিসংখ্যান আসন্ন নির্বাচনের আগে রাজনৈতিক ও প্রশাসনিক মহলে বাড়তি গুরুত্ব পাচ্ছে। পরিস্থিতি কোন দিকে মোড় নেয়, এখন সেদিকেই নজর সংশ্লিষ্ট মহলের।