মাত্র ২০০ টাকা পাওনা না দেওয়াতে গলায় ছুরি চালিয়ে দিল দোকানদার,আহত ব্যক্তি আশঙ্কাজনক অবস্থায় তমলুক হসপিটালে ভর্তি

মাত্র ২০০ টাকা পাওনা না দেওয়াতে গলায় ছুরি চালিয়ে দিল দোকানদার,আহত ব্যক্তি আশঙ্কাজনক অবস্থায় তমলুক হসপিটালে ভর্তি

পূর্ব মেদিনীপুর , নিজস্ব সংবাদদাতা : বুধবার সন্ধ্যায় ময়নার শ্রীকন্ঠা বাজারে পান দোকানে পান খেতে গিয়েছিল শ্রীকন্ঠা গ্রামের মন্টু দাস | পান দোকানে গৌর হাটই মন্টুর কাছে দুশো টাকা পেত | পান দোকানী আগের বকেয়া টাকা মেটানো কথা বললে দুজনের মধ্যে বচসা বাধেঁ | তা থেকেই শুরু হয় মারামারি |হঠাৎ পান দোকানী মন্টুর গলায় ছুরি চালিয়ে দিয়ে পালিয়ে যায় | আহত ব্যক্তি ওই রাতেই ময়না হসপিটালে চিকিৎসা করানোর পর থানায় অভিযোগ দায়ের করে |অভিযুক্ত পান দোকানী কে পুলিশ বুধবার গভীর রাতে গ্রেফতার করে |তমলুক আদালতে তাকে তোলা হলে তার জেল হেফাজত হয় |আহত মন্টু বর্তমানে তমলুক হসপিটালে আশঙ্কাজন অবস্থায় ভর্তি |

0:00
/0:06