নির্বাচনের মাঝে ফের দুই আধিকারিককে সরাল নির্বাচন কমিশন!
গত সোমবার পশ্চিম মেদিনীপুরের পুলিশ সুপার ধৃতিমান সরকার কে সরিয়ে দেয় কমিশন। এবার ফের দুই আধিকারিককে সরাল নির্বাচন কমিশন। লোকসভা নির্বাচনের মাঝে অতিরিক্ত জেলাশাসক (বসিরহাট) এবং দক্ষিণ কলকাতায় জেলা নির্বাচনী আধিকারিককে সরানোর নির্দেশ দেওযা হয়েছে। তাঁদেরও নির্বাচন সংক্রান্ত কোনও কাজে লাগানো যাবে না। বুধবার দুপুর তিনটের মধ্যে ওই পদে নিযুক্ত করা যাবে এমন ৩ জন IAS অফিসারের নাম প্রস্তাব করতে বলা হয়। ইতিমধ্যে নতুন জেলাশাসকের নাম জানিয়েছে কমিশন। দক্ষিণ কলকাতায় জেলা নির্বাচনী আধিকারিক ছি
নিজস্ব সংবাদদাতা : গত সোমবার পশ্চিম মেদিনীপুরের পুলিশ সুপার ধৃতিমান সরকার কে সরিয়ে দেয় কমিশন। এবার ফের দুই আধিকারিককে সরাল নির্বাচন কমিশন। লোকসভা নির্বাচনের মাঝে অতিরিক্ত জেলাশাসক (বসিরহাট) এবং দক্ষিণ কলকাতায় জেলা নির্বাচনী আধিকারিককে সরানোর নির্দেশ দেওযা হয়েছে। তাঁদেরও নির্বাচন সংক্রান্ত কোনও কাজে লাগানো যাবে না। বুধবার দুপুর তিনটের মধ্যে ওই পদে নিযুক্ত করা যাবে এমন ৩ জন IAS অফিসারের নাম প্রস্তাব করতে বলা হয়। ইতিমধ্যে নতুন জেলাশাসকের নাম জানিয়েছে কমিশন। দক্ষিণ কলকাতায় জেলা নির্বাচনী আধিকারিক ছিলেন IAS অফিসার রশ্মি কমল। এছাড়া অতিরিক্ত জেলাশাসক (বসিরহাট) পদে থাকা IAS অফিসার দিব্যা লোঙ্গানাথনকে সরিয়ে দেওয়া হয়েছে। তাঁদের পদ থেকে সরানো হল ঠিক কী কারণে তা অবশ্য এখনও স্পষ্ট নয়। নির্বাচন এর আগে ভোটের মাঝে কমিশনের এই সিদ্ধান্ত নিয়ে রাজনৈতিক মহলে শুরু হয় তীব্র চাপানউতোর। বিজেপি অঙ্গুলিহেলনে এসব কাজ করছে কমিশন বলেই দাবি করেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় । তার আগে কাঁথির ভূপতিনগর ও পটাশপুর থানার ওসিকেও সরানো হয়েছিল। পুরুলিয়ার পুলিশ সুপার এবং কাঁথির মহকুমা পুলিশ আধিকারিককেও সরিয়ে দেওয়া হয়।
সম্পর্কিত খবর
উত্তর ২৪ পরগনা
ফলতা উপনির্বাচন থেকে সরে দাঁড়ালেন জাহাঙ্গীর খান, শুরু রাজনৈতিক জল্পনা!
ফলতা বিধানসভা উপনির্বাচন ঘিরে রাজনৈতিক মহলে জোর চর্চা শুরু হয়েছে জাহাঙ্গীর খানের সিদ্ধান্তকে কেন্দ্র করে। সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি স্পষ্ট জানিয়ে দেন, এই নির্বাচন তিনি আর লড়বেন না। শান্তি ও “সোনার ফলতা” গড়ার বার্তা দিতে গিয়েই কার্যত নির্বাচনী লড়াই থেকে সরে দাঁড়ানোর কথা ঘোষণা করেন তিনি।একদিকে ফলতার উন্নয়নের প্রসঙ্গ তুলে ধরেন জাহাঙ্গীর খান, অন্যদিকে শুভেন্দু অধিকারীর ঘোষিত উন্নয়ন প্যাকেজেরও প্রশংসা করেন। এরপরই রাজনৈতিক মহলে প্রশ্ন উঠতে শুরু করে—এই সিদ্ধান্ত কি সম্পূর্ণ
রাজভবনের বড় পদক্ষেপ! ভেঙে দেওয়া হল মমতা বন্দ্যোপাধ্যায়ের মন্ত্রিসভা, জোর জল্পনা নতুন সরকার ঘিরে!
রাজ্যে রাজনৈতিক পালাবদলের আবহে আনুষ্ঠানিকভাবে শেষ হল বিদায়ী মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়-এর মন্ত্রিসভার কার্যকাল। বৃহস্পতিবার রাজভবনের তরফে বিজ্ঞপ্তি জারি করে বিদায়ী মন্ত্রিসভা ভেঙে দেন রাজ্যপাল R. N. Ravi।রাজভবন সূত্রে জানা গিয়েছে, নতুন সরকার গঠনের সাংবিধানিক প্রক্রিয়া শুরু হওয়ার ফলে পূর্বতন মন্ত্রিসভার মেয়াদ স্বয়ংক্রিয়ভাবেই শেষ হয়েছে। সেই কারণেই আনুষ্ঠানিকভাবে বিদায়ী মন্ত্রিসভা ভেঙে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়। যদিও বিদায়ী মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় পৃ
কোন ছকে শুভেন্দুর আপ্ত সহায়ককে খুন? সিসিটিভিতে মিলল আততায়ীদের গতিবিধির সূত্র!
মধ্যমগ্রামে বিজেপি নেতা তথা বিরোধী দলনেতা Suvendu Adhikari-র আপ্ত সহায়ক চন্দ্রনাথ রথ খুনের ঘটনায় ক্রমশ জোরদার হচ্ছে তদন্ত। বুধবার গভীর রাতে দোহারিয়া এলাকায় পরিকল্পিত হামলায় ঝাঁঝরা করে দেওয়া হয় চন্দ্রনাথের স্করপিও গাড়ি। তদন্তকারীদের প্রাথমিক অনুমান, দীর্ঘদিন ধরে রেইকি করেই এই হামলার ছক কষেছিল দুষ্কৃতীরা।পুলিশ সূত্রে খবর, রাত প্রায় ১১টা নাগাদ কলকাতা থেকে কর্মসূচি সেরে মধ্যমগ্রামের বাড়ির দিকে ফিরছিলেন চন্দ্রনাথ রথ। দোহারিয়া এলাকায় একটি বিরিয়ানি দোকানের সামনে পৌঁছতেই একটি ছোট চারচাকা