"মা" -- শ্যামলী রক্ষিত
ছায়ার মত নির্লিপ্ত ভালোবাসায় ফিরিয়ে দাও জীবনের প্রতি মুহূর্ত জীবন্ত উচ্ছ্বাসে - - - পূর্ণ কলসির মত অনাবৃত স্নিগ্ধ মায়ায় ছেয়ে রাখো খর মধ্যাহ্ন প্রহর -- - কতদিন সেই স্পর্শ পাই না মা - - কত দিন সেই ডাক ভেসে আসে না কানে তবু প্রতিটা প্রভাত নতুন হয় আজো তোমার অসমাপ্ত প্রতিটা গানে - - -
ছায়ার মত নির্লিপ্ত ভালোবাসায়
ফিরিয়ে দাও জীবনের প্রতি মুহূর্ত
জীবন্ত উচ্ছ্বাসে - - -
পূর্ণ কলসির মত অনাবৃত স্নিগ্ধ মায়ায়
ছেয়ে রাখো খর মধ্যাহ্ন প্রহর -- -
কতদিন সেই স্পর্শ পাই না মা - -
কত দিন সেই ডাক ভেসে আসে না কানে
তবু প্রতিটা প্রভাত নতুন হয় আজো
তোমার অসমাপ্ত প্রতিটা গানে - - -
সম্পর্কিত খবর
কবিতা
আবৃত্তি শিক্ষার্থীদের জন্য গুরুত্বপূর্ণ সংযোজন, প্রকাশিত হল স্বাগতা পাণ্ডের ‘বাচিক’
বিশিষ্ট আবৃত্তি শিল্পী তথা লেখিকা স্বাগতা পাণ্ডে-এর আরও একটি বই প্রকাশিত হলো। বই টি র নাম "বাচিক"। বইটি বঙ্গীয় সঙ্গীত পরিষদের আবৃত্তির সিলেবাস এর উপর লেখা ও সংকলন করা। এটি দ্বিতীয় খণ্ড। প্রথম খণ্ডটি বেরিয়েছে এই বছর অর্থাৎ ২০২৬ কলকাতা আন্তর্জাতিক বইমেলায়। বইটি প্রকাশনা করেছে লালমাটি পাবলিকেশন (কলেজ স্ট্রিট। কলকাতা)। এক সাদামাটা কিন্তু আন্তরিক অনুষ্ঠানের মধ্য দিয়ে আনুষ্ঠানিকভাবে প্রকাশিত হয়। এই গ্রন্থটি বঙ্গীয় সঙ্গীত পরিষদের আবৃত্তি বিভাগের পাঠ্যক্রম অনুসারে রচিত ও সংকলিত
পশ্চিমবঙ্গ
বাংলা সাহিত্যের জগতে নক্ষত্রপতন, প্রয়াত কিংবদন্তি সাহিত্যিক প্রফুল্ল রায়!
প্রয়াত হলেন কিংবদন্তি সাহিত্যিক প্রফুল্ল রায়। বাংলা কথাসাহিত্যের একটি জনপ্রিয় ধারার নাম প্রফুল্ল রায়। তাঁর শ্রেষ্ঠ রচনা গুলির মধ্যে ‘কেয়া পাতার নৌকো’, ‘মন্দ মেয়ের উপাখ্যান’ সকল সাহিত্য পিপাসুদের মনে আজীবন ছাপ রেখে যাবে। সাহিত্য সমাজ হারাল তাদের অভিভাবক কে। ৯০ বছর বয়সে না ফেরার দেশে পাড়ি দিলেন কথা সাহিত্যিক প্রফুল্ল রায়। দীর্ঘদিন ধরেই বার্ধক্যজনিত অসুস্থতায় ভুগছিলেন তিনি। ভর্তি ছিলেন একটি বেসরকারি হাসপাতালে। সেখানেই বিশিষ্ট বাঙালি সাহিত্যিক প্রয়াত হয়েছেন। উল্লেখ্য,১৯৩৪ সালের
কবিতা
এসেছেন, তিনি এসেছেন -- তপন বন্দ্যোপাধ্যায়
যেই না বোশেখ এল ডালে ডালে কী হিল্লোল কৃষ্ণচূড়ার মুখে হাসি আকাশবাতাস জুড়ে রবিঠাকুরের গান ওড়াউড়ি করে রাশি রাশি; ছাতিম তলায় বসে শালিকেরা গুনগুন তারাও কি গান গায় আজ জারুলফুলের রঙে হাওয়াদের মাখামাখি তাদেরও কী বৈশাখী সাজ! একটি কিশোর যায় কী সুন্দর সেজেগুজে আবৃত্তি করবে বুঝি সেও কিশোরী নাচের বেশে শরীরে বিভঙ্গ তুলে রবিবাবু ডেকেছে তাকেও; সুখী গৃহকোণে আজ বেজে যায় গ্রামোফোন পুরোনো দিনের স্মৃতি নিয়ে ওরে গৃহবাসী আজ খোল দ্বার খোল তিনি এসেছেন সবাইকে জানিয়ে।