অগ্রণী নিরপেক্ষ সংবাদপত্র

"শহিদ ক্ষুদিরাম" - সুমন বিশ্বাস

বুকে তোমার বারুদ ছিল, অকুতোভয় মন। স্বাধীনতার স্বপ্নে তোমার জীবন মরণ পণ। বিশ্বাসের শক্তি আর সংকল্পের জোর, দেশ সেবার কর্ম তোমার, সারা জীবন ভোর। ভারত মায়ের আপন হাতে গড়া সন্তান তুমি, আত্মবলিদানে তোমার, জাগলো ভারত ভূমি। জন্মদিয়ে ধন্য তোমায়, মোহবনী গ্রাম, মেদিনীপুরের গর্ব তুমি, শহিদ ক্ষুদিরাম। দিদি তোমায় কিনেছিলো ক্ষুদের বিনিময়ে, শৈশব কাটলো তোমার দিদিরই আশ্রয়ে। দাসপুরের হাটগেছিয়ায় ছেলেবেলা কাটে, ডাক লুন্ঠন করলে তুমি বড়শিমুলিয়ার মাঠে। হ্যামিলটন স্কুল জুড়ে ছড়িয়ে তোমার স্মৃতি, স্বাধীনতার শপথ নিয়ে পড়াশোনা

"শহিদ ক্ষুদিরাম" - সুমন বিশ্বাস

বুকে তোমার বারুদ ছিল, অকুতোভয় মন।
স্বাধীনতার স্বপ্নে তোমার জীবন মরণ পণ।
বিশ্বাসের শক্তি আর সংকল্পের জোর,
দেশ সেবার কর্ম তোমার, সারা জীবন ভোর।
ভারত মায়ের আপন হাতে গড়া সন্তান তুমি,
আত্মবলিদানে তোমার, জাগলো ভারত ভূমি।
জন্মদিয়ে ধন্য তোমায়, মোহবনী গ্রাম,
মেদিনীপুরের গর্ব তুমি, শহিদ ক্ষুদিরাম।
দিদি তোমায় কিনেছিলো ক্ষুদের বিনিময়ে,
শৈশব কাটলো তোমার দিদিরই আশ্রয়ে।
দাসপুরের হাটগেছিয়ায় ছেলেবেলা কাটে,
ডাক লুন্ঠন করলে তুমি বড়শিমুলিয়ার মাঠে।
হ্যামিলটন স্কুল জুড়ে ছড়িয়ে তোমার স্মৃতি,
স্বাধীনতার শপথ নিয়ে পড়াশোনায় ইতি।
অস্ত্রগুরু হেমচন্দ্রের শিশ্যত্ব তুমি নিলে,
আত্মবলিদানের পথ, তুমিই দেখিয়েছিলে।
‘সোনার বাংলা’ পত্রিকা বিলি সত্যেন বোসের ডাকে,
বাল্যকালেই মারলে ঘুষি পুলিশ সিপাইয়ের নাকে।
‘বেত মেরে তুই মা ভোলাবি’- সুশীলের সেই লড়াই,
ভরা কোর্টে খর্ব হল কিংসফোর্ডের বড়াই।
বিপ্লবীরা শপথ নিলো, বড়লাটের দিন শেষ।
স্বাধীনতার স্বপ্নে বিভোর তখন সোনার দেশ।
সাহেব নিধন করতে হবে মুজফফরপুর গিয়ে,
ক্ষুদিরাম চললো সেথায় প্রফুল্লকে নিয়ে।
সাহেবের ফিটন গাড়িতে বোমা মারলো তাঁরা,
সাহেবের তো চওড়া কপাল, আগেও কেটেছে ফাঁড়া।
বইয়ের মধ্যে বোমা পাঠালো বড়লাটের ঘরে।
বোমার খবর ফাঁস হল, সাহেবের বদলি হওয়ার পরে।
এবারো সাহেব বেঁচে গেলেন, ফিটনে ছিলেন নারী,
বোমার আঘাতে ছিন্নভিন্ন সেই ফিটন গাড়ি।
প্রফুল্ল চাকী আত্মঘাতী,পলাতক ক্ষুদিরাম।
আসামী নিখোঁজ, রাতভোর তাই তল্লাশি অবিরাম।
অবশেষে তিনি পড়লেন ধরা, কারাবাস হল তাঁর।
মুজফফরপুর জেলে চলেছিল কতই অত্যাচার।
১৯০৮ এর ১১ই আগষ্ট, ক্ষুদিরামের ফাঁসি,
ফুলের কুঁড়ির ঝরে পড়া দেখলো ভারতবাসী।
এক ক্ষুদিরাম দীপ নিভে গিয়ে, শত ফুল বিকশিত,
অগ্নিশিশুর অগ্নিমন্ত্রে, স্বাধীনতার বীজ অঙ্কুরিত।
যুগে যুগে তুমি স্বপ্ন দেখাও, তরুণের বিপ্লবে।
তুমি বেঁচে আছো শিরায় শিরায়, বেঁচে আছো অনুভবে।

সম্পর্কিত খবর

আবৃত্তি শিক্ষার্থীদের জন্য গুরুত্বপূর্ণ সংযোজন, প্রকাশিত হল স্বাগতা পাণ্ডের ‘বাচিক’ কবিতা

আবৃত্তি শিক্ষার্থীদের জন্য গুরুত্বপূর্ণ সংযোজন, প্রকাশিত হল স্বাগতা পাণ্ডের ‘বাচিক’

বিশিষ্ট আবৃত্তি শিল্পী তথা লেখিকা স্বাগতা পাণ্ডে-এর আরও একটি বই প্রকাশিত হলো। বই টি র নাম "বাচিক"। বইটি বঙ্গীয় সঙ্গীত পরিষদের আবৃত্তির সিলেবাস এর উপর লেখা ও সংকলন করা। এটি দ্বিতীয় খণ্ড। প্রথম খণ্ডটি বেরিয়েছে এই বছর অর্থাৎ ২০২৬ কলকাতা আন্তর্জাতিক বইমেলায়। বইটি প্রকাশনা করেছে লালমাটি পাবলিকেশন (কলেজ স্ট্রিট। কলকাতা)। এক সাদামাটা কিন্তু আন্তরিক অনুষ্ঠানের মধ্য দিয়ে আনুষ্ঠানিকভাবে প্রকাশিত হয়। এই গ্রন্থটি বঙ্গীয় সঙ্গীত পরিষদের আবৃত্তি বিভাগের পাঠ্যক্রম অনুসারে রচিত ও সংকলিত

বাংলা সাহিত্যের জগতে নক্ষত্রপতন, প্রয়াত কিংবদন্তি সাহিত্যিক প্রফুল্ল রায়! পশ্চিমবঙ্গ

বাংলা সাহিত্যের জগতে নক্ষত্রপতন, প্রয়াত কিংবদন্তি সাহিত্যিক প্রফুল্ল রায়!

প্রয়াত হলেন কিংবদন্তি সাহিত্যিক প্রফুল্ল রায়। বাংলা কথাসাহিত্যের একটি জনপ্রিয় ধারার নাম প্রফুল্ল রায়। তাঁর শ্রেষ্ঠ রচনা গুলির মধ্যে ‘কেয়া পাতার নৌকো’, ‘মন্দ মেয়ের উপাখ্যান’ সকল সাহিত্য পিপাসুদের মনে আজীবন ছাপ রেখে যাবে। সাহিত্য সমাজ হারাল তাদের অভিভাবক কে। ৯০ বছর বয়সে না ফেরার দেশে পাড়ি দিলেন কথা সাহিত্যিক প্রফুল্ল রায়। দীর্ঘদিন ধরেই বার্ধক্যজনিত অসুস্থতায় ভুগছিলেন তিনি। ভর্তি ছিলেন একটি বেসরকারি হাসপাতালে। সেখানেই বিশিষ্ট বাঙালি সাহিত্যিক প্রয়াত হয়েছেন। উল্লেখ্য,১৯৩৪ সালের

এসেছেন, তিনি এসেছেন --  তপন বন্দ্যোপাধ্যায় কবিতা

এসেছেন, তিনি এসেছেন -- তপন বন্দ্যোপাধ্যায়

যেই না বোশেখ এল ডালে ডালে কী হিল্লোল কৃষ্ণচূড়ার মুখে হাসি আকাশবাতাস জুড়ে রবিঠাকুরের গান ওড়াউড়ি করে রাশি রাশি; ছাতিম তলায় বসে শালিকেরা গুনগুন তারাও কি গান গায় আজ জারুলফুলের রঙে হাওয়াদের মাখামাখি তাদেরও কী বৈশাখী সাজ! একটি কিশোর যায় কী সুন্দর সেজেগুজে আবৃত্তি করবে বুঝি সেও কিশোরী নাচের বেশে শরীরে বিভঙ্গ তুলে রবিবাবু ডেকেছে তাকেও; সুখী গৃহকোণে আজ বেজে যায় গ্রামোফোন পুরোনো দিনের স্মৃতি নিয়ে ওরে গৃহবাসী আজ খোল দ্বার খোল তিনি এসেছেন সবাইকে জানিয়ে।