১০ বছর পর জয় বেঙ্গল টাইগার্সের,টিমকে সংবর্ধনা বাংলার মুখ্যমন্ত্রী!
১৭ মার্চ, রবিবার গোটা টলিউড ইন্ডাস্ট্রির নজর ছিল CCL অর্থাৎ, সেলিব্রিটি ক্রিকেট লিগের দিকে। একঝাঁক টলিউড অভিনেতার শুধু অংশগ্রহণই নয়, এই জয় ইন্ডাস্ট্রি তথা বাংলার গর্ব। ফিল্ম ইন্ডাস্ট্রির একঝাঁক তারকাদের তুমুল ব্যস্ততা ছিল জমজমাট ম্যাচ নিয়ে। দীর্ঘ বছরের স্বপ্নপূরণ হয়েছে ২০২৪- এ। যিশু সেনগুপ্তের অধিনায়কত্বে বেঙ্গল টাইগার্সের পারফরম্যান্স ছিল জাস্ট ফাটাফাটি। প্রতিযোগীতায় চ্যম্পিয়নও হয়ে সকলকে দেখিয়ে দিয়েছে যিশু সেনগুপ্তের টিম। বাংলার জয়ে গর্বিত খোদ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়
নিজস্ব সংবাদদাতা : ১৭ মার্চ, রবিবার গোটা টলিউড ইন্ডাস্ট্রির নজর ছিল CCL অর্থাৎ, সেলিব্রিটি ক্রিকেট লিগের দিকে। একঝাঁক টলিউড অভিনেতার শুধু অংশগ্রহণই নয়, এই জয় ইন্ডাস্ট্রি তথা বাংলার গর্ব। ফিল্ম ইন্ডাস্ট্রির একঝাঁক তারকাদের তুমুল ব্যস্ততা ছিল জমজমাট ম্যাচ নিয়ে। দীর্ঘ বছরের স্বপ্নপূরণ হয়েছে ২০২৪- এ। যিশু সেনগুপ্তের অধিনায়কত্বে বেঙ্গল টাইগার্সের পারফরম্যান্স ছিল জাস্ট ফাটাফাটি। প্রতিযোগীতায় চ্যম্পিয়নও হয়ে সকলকে দেখিয়ে দিয়েছে যিশু সেনগুপ্তের টিম। বাংলার জয়ে গর্বিত খোদ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বেঙ্গল টাইগার্স টিমের সদস্যদের সঙ্গে দেখা করে সংবর্ধনা দিলেন। লোকসভা ভোটের চরম ব্যস্ততা। এর মাঝেই বাংলার গর্ব বেঙ্গল টাইগার্স টিমের সকল সদস্যদের সংবর্ধনা দিলেন।সমাজমাধ্যমের পেজে ছবি শেয়ার করে মুখ্যমন্ত্রী লেখেন, 'বাংলার সঙ্গে ক্রীড়া জগৎ এক অবিচ্ছেদ্য বন্ধনে আবদ্ধ। বিভিন্ন খেলায় আমাদের বাংলার ছেলে-মেয়েরা দীর্ঘদিন ধরে দেশ তথা রাজ্যের নাম উজ্জ্বল করে আসছে। আজ সেলিব্রিটি ক্রিকেট লিগের বিজয়ী বেঙ্গল টাইগার্সের সদস্যদের সংবর্ধনা প্রদান করলাম। তাঁরা একাধারে শিল্প-সংস্কৃতি জগতে যেমন বাংলাকে শ্রেষ্ঠত্বের সিংহাসনে বসিয়েছেন, তেমনই আজ ক্রীড়া জগতেও নিজেদের নাম আলোকিত করে এলেন।

সম্পর্কিত খবর
খেলা
আইপিএলে বড়সড় অদলবদল! মুম্বইয়ে হার্দিক, পঞ্জাব ছাড়লেন অর্শদীপ
খেলা
৮৫ পদক নিয়ে এশিয়ান গেমস শেষ করল ভারত
শেষ কয়েক দিনের দুরন্ত প্রত্যাবর্তনে ২০২৬ সালের এশিয়ান গেমসে পদক তালিকায় চতুর্থ স্থানে উঠে এসে অভিযান শেষ করল ভারত। জাপানের আইচি-নাগোয়ায় আয়োজিত এবারের প্রতিযোগিতায় ভারত মোট ৮৫টি পদক জিতেছে—২১টি সোনা, ২৭টি রুপো এবং ৩৭টি ব্রোঞ্জ। পদক তালিকায় ভারতের উপরে রয়েছে চিন, জাপান ও দক্ষিণ কোরিয়া।শুরুর দিকে ভারতের অবস্থান নিয়ে অনিশ্চয়তা থাকলেও শেষ কয়েক দিনে একের পর এক সাফল্যে ছবিটাই বদলে যায়। শেষ দুই দিনে ভারত ১১টি সোনা জিতে পদক তালিকায় উল্লেখযোগ্য উত্থান ঘটায়। ক্রিকেট, হকি, কুস্তি, তিরন্দা
এশিয়ান গেমসে ফাইনালে পাকিস্তানকে হারিয়ে সোনার মুকুট ভারতের!
এশিয়ান গেমসের পুরুষদের ক্রিকেট ফাইনালে পাকিস্তানকে ১৯ রানে হারিয়ে স্বর্ণপদক জিতল ভারত। শনিবার (৩ অক্টোবর) নিশিনের কোরোগি স্পোর্টস পার্কে টসে হেরে প্রথমে ব্যাট করে নির্ধারিত ২০ ওভারে ৬ উইকেট হারিয়ে ২১১ রান তোলে ভারত। জবাবে দুর্দান্ত লড়াই করেও পাকিস্তান ২০ ওভারে ৬ উইকেটে ১৯২ রানে থেমে যায়। ফলে রুপোর পদক নিয়েই সন্তুষ্ট থাকতে হয় পাকিস্তানকে।ভারতের ইনিংসের ভিত গড়ে দেন ওপেনার অভিষেক শর্মা। মাত্র ২০ বলে অর্ধশতরান পূর্ণ করে তিনি ২৮ বলে ঝোড়ো ৬১ রান করেন। তাঁর আক্রমণাত্মক ব্যাটিং ভারতক