টি-২০ বিশ্বকাপ খেলতে ভারতেই আসতে হবে বাংলাদেশকে, আবেদন নস্যাৎ করল আইসিসি
টি-২০ বিশ্বকাপ খেলাকে কেন্দ্র করে ফের হতাশ হতে হল বাংলাদেশকে। বিশ্বকাপের ম্যাচ ভারতের বাইরে আয়োজনের যে আবেদন বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) করেছিল, তা গুরুত্ব সহকারে গ্রহণ করল না আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি)। বরং স্পষ্ট জানিয়ে দেওয়া হয়েছে—বিশ্বকাপ খেলতে হলে ভারতেই আসতে হবে বাংলাদেশ দলকে। এটি প্রথমবার নয়। এর আগেও একই ধরনের আবেদন করেছিল বিসিবি। সেবারও আইসিসির তরফে জানিয়ে দেওয়া হয়েছিল, টুর্নামেন্টের নির্ধারিত সূচি ও আয়োজক দেশের বাইরে গিয়ে ম্যাচ আয়োজনের কোনও প্রশ্নই ওঠে
নিজস্ব সংবাদদাতা : টি-২০ বিশ্বকাপ খেলাকে কেন্দ্র করে ফের হতাশ হতে হল বাংলাদেশকে। বিশ্বকাপের ম্যাচ ভারতের বাইরে আয়োজনের যে আবেদন বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) করেছিল, তা গুরুত্ব সহকারে গ্রহণ করল না আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি)। বরং স্পষ্ট জানিয়ে দেওয়া হয়েছে—বিশ্বকাপ খেলতে হলে ভারতেই আসতে হবে বাংলাদেশ দলকে।
এটি প্রথমবার নয়। এর আগেও একই ধরনের আবেদন করেছিল বিসিবি। সেবারও আইসিসির তরফে জানিয়ে দেওয়া হয়েছিল, টুর্নামেন্টের নির্ধারিত সূচি ও আয়োজক দেশের বাইরে গিয়ে ম্যাচ আয়োজনের কোনও প্রশ্নই ওঠে না। দ্বিতীয়বার আবেদন জানিয়েও একই জবাব পেল বাংলাদেশ।
সূত্রের খবর, আইসিসি বাংলাদেশের কাছে পরিষ্কারভাবে জানিয়েছে যে, নিরাপত্তা সংক্রান্ত দিক থেকে ভারতে কোনও সমস্যা নেই। ফলে নিরাপত্তার অজুহাতে ম্যাচ অন্য দেশে সরানোর আবেদন গ্রহণযোগ্য নয়। তবে ভারতের কোনও নির্দিষ্ট ভেন্যু নিয়ে যদি বাংলাদেশের আপত্তি থাকে, সেক্ষেত্রে সেই ভেন্যুর পরিবর্তে অন্য ভেন্যুতে ম্যাচ আয়োজনের বিষয়টি বিবেচনা করা যেতে পারে।
কিন্তু একটি বিষয়ে একেবারেই অনড় আইসিসি—বিশ্বকাপের ম্যাচ খেলতে হলে ভারতেই আসতে হবে বাংলাদেশ দলকে। আয়োজক দেশ পরিবর্তনের প্রশ্নে কোনও আপস করতে রাজি নয় বিশ্ব ক্রিকেটের সর্বোচ্চ নিয়ামক সংস্থা।
সম্পর্কিত খবর
CRICKET
শেষ বলে চার, পাকিস্তানকে 1 উইকেটে হারিয়ে অনূর্ধ্ব-19 এশিয়া কাপ চ্যাম্পিয়ন ভারত
খেলা
আইপিএলে বড়সড় অদলবদল! মুম্বইয়ে হার্দিক, পঞ্জাব ছাড়লেন অর্শদীপ
খেলা
৮৫ পদক নিয়ে এশিয়ান গেমস শেষ করল ভারত
শেষ কয়েক দিনের দুরন্ত প্রত্যাবর্তনে ২০২৬ সালের এশিয়ান গেমসে পদক তালিকায় চতুর্থ স্থানে উঠে এসে অভিযান শেষ করল ভারত। জাপানের আইচি-নাগোয়ায় আয়োজিত এবারের প্রতিযোগিতায় ভারত মোট ৮৫টি পদক জিতেছে—২১টি সোনা, ২৭টি রুপো এবং ৩৭টি ব্রোঞ্জ। পদক তালিকায় ভারতের উপরে রয়েছে চিন, জাপান ও দক্ষিণ কোরিয়া।শুরুর দিকে ভারতের অবস্থান নিয়ে অনিশ্চয়তা থাকলেও শেষ কয়েক দিনে একের পর এক সাফল্যে ছবিটাই বদলে যায়। শেষ দুই দিনে ভারত ১১টি সোনা জিতে পদক তালিকায় উল্লেখযোগ্য উত্থান ঘটায়। ক্রিকেট, হকি, কুস্তি, তিরন্দা