জাতীয় যুব দিবসে স্বামী বিবেকানন্দকে শ্রদ্ধা— KKR-এর বিশেষ ভিডিও প্রকাশ!
স্বামী বিবেকানন্দের ১৬৩তম জন্মবার্ষিকীতে বিশেষ শ্রদ্ধা জানাল কলকাতা নাইট রাইডার্স (কেকেআর)। সোমবার জাতীয় যুব দিবস উপলক্ষে নাইটদের তরফে প্রকাশ করা হয় স্বামীজিকে নিয়ে একটি বিশেষ ভিডিও, যেখানে তুলে ধরা হয়েছে তাঁর জন্মভিটে উত্তর কলকাতার সিমলার বাড়ির ইতিহাস, সংগ্রাম এবং অনুপ্রেরণার বার্তা। ‘স্বামীজির অনুপ্রেরণায় এগিয়ে চলো’— এই মূল ভাবনাকে সামনে রেখে তৈরি ভিডিওতে দেখানো হয়েছে, কীভাবে নানা আইনি জটিলতা ও দীর্ঘ লড়াইয়ের মধ্য দিয়ে স্বামী বিবেকানন্দের জন্মভিটে আজও ইতিহাসের সাক্ষী হয়ে দাঁ
নিজস্ব সংবাদদাতা : স্বামী বিবেকানন্দের ১৬৩তম জন্মবার্ষিকীতে বিশেষ শ্রদ্ধা জানাল কলকাতা নাইট রাইডার্স (কেকেআর)। সোমবার জাতীয় যুব দিবস উপলক্ষে নাইটদের তরফে প্রকাশ করা হয় স্বামীজিকে নিয়ে একটি বিশেষ ভিডিও, যেখানে তুলে ধরা হয়েছে তাঁর জন্মভিটে উত্তর কলকাতার সিমলার বাড়ির ইতিহাস, সংগ্রাম এবং অনুপ্রেরণার বার্তা।
‘স্বামীজির অনুপ্রেরণায় এগিয়ে চলো’— এই মূল ভাবনাকে সামনে রেখে তৈরি ভিডিওতে দেখানো হয়েছে, কীভাবে নানা আইনি জটিলতা ও দীর্ঘ লড়াইয়ের মধ্য দিয়ে স্বামী বিবেকানন্দের জন্মভিটে আজও ইতিহাসের সাক্ষী হয়ে দাঁড়িয়ে আছে। ১৮৮৪ সালে স্বামীজির পিতার মৃত্যুর পর সিমলার বাড়ির মালিকানা নিয়ে শুরু হয় আইনি টানাপোড়েন। পরিবারের এক আত্মীয় সেই বাড়ির উপর দাবি জানালে বছরের পর বছর ধরে মামলা চলে। শেষ পর্যন্ত মৃত্যুর কিছু আগে মামলায় জয়ী হন স্বামীজির মা। পরবর্তীকালে স্বামীজির আদর্শ ও স্মৃতিকে বাঁচিয়ে রাখতে রামকৃষ্ণ মিশন সেই বাড়ির দায়িত্ব গ্রহণ করে। আজ সেখানে গড়ে উঠেছে বিবেকানন্দ মিউজিয়াম, যেখানে প্রতিদিন ভিড় জমান অসংখ্য মানুষ।

স্বামী বিবেকানন্দের জীবনদর্শনের অন্যতম দিক ছিল যুবসমাজকে শারীরিক ও মানসিকভাবে শক্ত করে তোলা। ১৮৯৭ সালে দেওয়া ‘ভারতীয় জীবনে বেদান্তর প্রয়োগ’ শীর্ষক বক্তৃতায় তিনি স্পষ্ট ভাষায় বলেছিলেন, ”আমরা দুর্বল, অতি দুর্বল। প্রথমত আমাদের শারীরিক দৌর্বল্য- এই শারীরিক দৌর্বল্য আমাদের অন্তত এক-তৃতীয়াংশ দুঃখের কারণ।” পরে সেকথা বিশদে ব্যাখ্যা করতে গিয়ে বিবেকানন্দ জানিয়েছিলেন, ”আমাদের যুবকগণকে প্রথমত সবল হইতে হইবে, ধর্ম পরে আসিবে। হে আমার যুবক বন্ধুগণ, তোমরা সবল হও-তোমাদের নিকট ইহাই আমার বক্তব্য। গীতাপাঠ অপেক্ষা ফুটবল খেলিলে তোমরা স্বর্গের আরও নিকটবর্তী হইবে।
দুর্বল শরীর নিয়ে বড় কোনও লক্ষ্য পূরণ সম্ভব নয়। তাঁর বিখ্যাত উক্তি— “গীতাপাঠ অপেক্ষা ফুটবল খেলিলে তোমরা স্বর্গের আরও নিকটবর্তী হইবে”— আজও বিতর্ক ও আলোচনার কেন্দ্রবিন্দু। যদিও এই বক্তব্যের খণ্ডিত অংশকে অনেক সময় ভুলভাবে ব্যাখ্যা করা হয়, আসলে স্বামীজি যুবসমাজকে শক্ত, নির্ভীক ও আত্মবিশ্বাসী করে গড়ে তোলার কথাই বলেছিলেন।
খেলাধুলার সঙ্গে যুক্ত একটি দল হিসেবে কেকেআর সেই বার্তাকেই নতুন প্রজন্মের সামনে তুলে ধরেছে। ভিডিওর শেষ অংশে নাইটদের স্পষ্ট বার্তা— “শক্ত মন আর নির্ভীক হৃদয়। এটাই স্বামীজির অনুপ্রেরণা।” একইসঙ্গে জাতীয় যুব দিবসের শুভেচ্ছাও জানানো হয়েছে কেকেআরের তরফে।
স্বামী বিবেকানন্দের জন্মবার্ষিকীতে কেকেআরের এই উদ্যোগ ফের একবার মনে করিয়ে দিল, শক্ত শরীর, দৃঢ় মন এবং সাহসী হৃদয়— এই তিনের সমন্বয়ই যুবসমাজের প্রকৃত শক্তি।
সম্পর্কিত খবর
পশ্চিমবঙ্গ
প্রকাশিত ২০২৭ সালের CBSE দশম ও দ্বাদশের পরীক্ষার সূচি, পরীক্ষা শুরু ১৬ ফেব্রুয়ারি
প্রকাশিত হলো ২০২৭ সালের সেন্ট্রাল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন (CBSE)-এর দশম ও দ্বাদশ শ্রেণির বোর্ড পরীক্ষার বিস্তারিত সময়সূচি। শুক্রবার সন্ধ্যায় বোর্ডের পক্ষ থেকে পরীক্ষার নির্ঘণ্ট প্রকাশ করা হয়েছে। প্রকাশিত সূচি অনুযায়ী, আগামী ১৬ ফেব্রুয়ারি থেকেই শুরু হবে দশম ও দ্বাদশ শ্রেণির পরীক্ষা। পরীক্ষা শুরু হবে সকাল ১০টা ৩০ মিনিটে।পরীক্ষার্থীরা CBSE-র সরকারি ওয়েবসাইট cbse.gov.in থেকে সম্পূর্ণ পরীক্ষার সময়সূচি ডাউনলোড করতে পারবেন। উল্লেখযোগ্য বিষয় হলো, পরীক্ষা শুরুর ১০১ দিন আগেই
দেশ
ঘূর্ণিঝড় ‘মুরাসু’-র চোখ রাঙানি অন্ধ্র উপকূলে, বাংলায় বৃষ্টির সম্ভাবনা! কবে নামবে পারদ?
ঘূর্ণিঝড় ‘অর্ণব’-এর প্রভাব কাটতে না কাটতেই বঙ্গোপসাগরে নতুন ঘূর্ণিঝড়ের আশঙ্কা। দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগরে তৈরি হওয়া গভীর নিম্নচাপ শক্তি বাড়িয়ে ঘূর্ণিঝড়ে পরিণত হয়েছে। এই ঘূর্ণিঝড়টির এর নাম দেওয়া হয়েছে ‘মুরাসু’ (Cyclone Murasu)। এই নামটি ভারতের তামিলনাড়ু রাজ্য থেকে নেওয়া হয়েছে। ঘূর্ণিঝড়টির সম্ভাব্য গতিপথ অন্ধ্রপ্রদেশের উপকূলের দিকে। তবে পশ্চিমবঙ্গের জন্য আপাতত বড় কোনও দুর্যোগের পূর্বাভাস নেই বলে জানিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, আগামী ২ নভেম্বর ঘ
দেশ
আইএসআই-এর হয়ে চরবৃত্তির অভিযোগ! হাসিমারা থেকে গ্রেফতার ভারতীয় সেনা জওয়ান
পাকিস্তানের গুপ্তচর সংস্থা আইএসআই-এর হয়ে চরবৃত্তি এবং ভারতীয় সেনাবাহিনীর গুরুত্বপূর্ণ গোপন তথ্য পাচারের অভিযোগে উত্তরবঙ্গের আলিপুরদুয়ারের হাসিমারা থেকে এক ভারতীয় সেনা জওয়ানকে গ্রেফতার করল পঞ্জাব পুলিশের স্পেশাল অপারেশন সেল। ধৃতের নাম রাজবীর সিংহ। তিনি পঞ্জাবের বাসিন্দা। সেনা ছাউনি সংক্রান্ত সংবেদনশীল তথ্য এবং সামরিক বাহিনীর গোপন নথি পাকিস্তানের গোয়েন্দা সংস্থার হাতে তুলে দেওয়ার অভিযোগ উঠেছে তাঁর বিরুদ্ধে। এই ঘটনাকে কেন্দ্র করে নিরাপত্তা মহলে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে।পুল