অগ্রণী নিরপেক্ষ সংবাদপত্র
ব্রেকিং চাকরির আশায় লক্ষাধিক টাকা! ভুয়ো টেন্ডার ও চুক্তিপত্র দেখিয়ে প্রতারণার অভিযোগ খড়গপুরে

মদ ভেবে বিষাক্ত তরল পান, জয়নগরে মৃত ২

মদ ভেবে বিষাক্ত তরল পান করে মৃত্যু হল দুই যুবকের। গুরুতর অসুস্থ অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন আরও একজন। বৃহস্পতিবার ঘটনাটি ঘটেছে দক্ষিণ ২৪ পরগনার জয়নগরের বহড়ু এলাকায়। ঘটনাকে কেন্দ্র করে এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে।পুলিশ সূত্রে জানা গিয়েছে, মৃতদের নাম সঞ্জয় হালদার (৩১) এবং করিম শেখ (৩২)। এই ঘটনায় অসুস্থ নাসির শেখ বর্তমানে বারুইপুর মহকুমা হাসপাতালে চিকিৎসাধীন। তিনজনেরই বাড়ি বহড়ু এলাকায়।স্থানীয় সূত্রে জানা যায়, বৃহস্পতিবার এলাকার একটি বাগানে বসে তিনজন বাংলা মদ পান করছিলেন

মদ ভেবে বিষাক্ত তরল পান, জয়নগরে মৃত ২ বারুইপুর মহকুমা হাসপাতাল।

নিজস্ব সংবাদদাতা:মদ ভেবে বিষাক্ত তরল পান করে মৃত্যু হল দুই যুবকের। গুরুতর অসুস্থ অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন আরও একজন। বৃহস্পতিবার ঘটনাটি ঘটেছে দক্ষিণ ২৪ পরগনার জয়নগরের বহড়ু এলাকায়। ঘটনাকে কেন্দ্র করে এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে।পুলিশ সূত্রে জানা গিয়েছে, মৃতদের নাম সঞ্জয় হালদার (৩১) এবং করিম শেখ (৩২)। এই ঘটনায় অসুস্থ নাসির শেখ বর্তমানে বারুইপুর মহকুমা হাসপাতালে চিকিৎসাধীন। তিনজনেরই বাড়ি বহড়ু এলাকায়।স্থানীয় সূত্রে জানা যায়, বৃহস্পতিবার এলাকার একটি বাগানে বসে তিনজন বাংলা মদ পান করছিলেন। এরপর তাড়ি ভেবে পাশে থাকা একটি বোতল থেকে কিছুটা তরল পান করেন তাঁরা। কিছুক্ষণের মধ্যেই তিনজন অসুস্থ হয়ে পড়েন। শুরু হয় বমি ও পেটে অস্বস্তি। শারীরিক অবস্থার দ্রুত অবনতি হওয়ায় তাঁদের প্রথমে পদ্মেরহাট গ্রামীণ হাসপাতালে নিয়ে যাওয়া হয়।সেখানেই মৃত্যু হয় সঞ্জয় হালদারের। অন্যদিকে, নাসির শেখ ও করিম শেখকে আশঙ্কাজনক অবস্থায় বারুইপুর মহকুমা হাসপাতালে স্থানান্তরিত করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয় করিম শেখের। নাসিরের অবস্থা এখনও আশঙ্কাজনক বলে হাসপাতাল সূত্রে জানা গিয়েছে।পুলিশের প্রাথমিক অনুমান, বোতলে থাকা তরলটি বিষাক্ত কোনও পদার্থ হতে পারে। তবে ঠিক কী ধরনের তরল পান করার ফলে এই ঘটনা ঘটেছে, তা এখনও নিশ্চিত নয়। বিষয়টি জানতে নমুনা সংগ্রহ করে ফরেনসিক পরীক্ষার জন্য পাঠানো হয়েছে।মৃতদেহ দু’টি ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। কীভাবে ওই বোতলটি বাগানে এল এবং তাতে কী তরল ছিল, তা খতিয়ে দেখছে জয়নগর থানার পুলিশ। ঘটনায় তদন্ত শুরু হয়েছে।

সম্পর্কিত খবর

ক্যানিং পশ্চিমের তৃণমূল বিধায়ক পরেশরাম দাসকে গ্রেফতার করল পুলিশ পশ্চিমবঙ্গ

ক্যানিং পশ্চিমের তৃণমূল বিধায়ক পরেশরাম দাসকে গ্রেফতার করল পুলিশ

ক্যানিংয়ে দুর্গাপুজোয় বদলের ছবি? পাঁচ দিন উৎসব, বেড়েছে পুজোর সংখ্যাও! দক্ষিণ ২৪ পরগনা

ক্যানিংয়ে দুর্গাপুজোয় বদলের ছবি? পাঁচ দিন উৎসব, বেড়েছে পুজোর সংখ্যাও!

আতঙ্কের পরিবেশ কাটিয়ে এবার পাঁচ দিন ধরে দুর্গাপুজোর উৎসবে মাততে চলেছে দক্ষিণ ২৪ পরগনার ক্যানিং। স্থানীয় রাজনৈতিক মহলের দাবি, দীর্ঘদিন পর ক্যানিংয়ের পুজো-উৎসবে এসেছে পরিবর্তনের ছবি। নবমীতেই বিসর্জনের পরিবর্তে এবার দশমী পর্যন্ত উৎসব চালানোর প্রস্তুতি চলছে বলে জানা গিয়েছে।স্থানীয়দের একাংশের অভিযোগ, অতীতে রাজনৈতিক প্রভাবের কারণে ক্যানিংয়ের কিছু এলাকায় দুর্গাপুজোকে ঘিরে নানা বিধিনিষেধ ছিল। তাঁদের দাবি, একসময় শাঁখ বাজানো বা মাইক ব্যবহারের ক্ষেত্রেও নানা বাধার মুখে পড়তে হতো এবং কয়েকট

বঙ্গোপসাগরে মর্মান্তিক ট্রলার দুর্ঘটনা, উদ্ধার ৯ মৎস্যজীবীর দেহ; নিখোঁজ আরও ৬ পশ্চিমবঙ্গ

বঙ্গোপসাগরে মর্মান্তিক ট্রলার দুর্ঘটনা, উদ্ধার ৯ মৎস্যজীবীর দেহ; নিখোঁজ আরও ৬

বঙ্গোপসাগরে নিখোঁজ হওয়া একটি মাছধরা ট্রলার থেকে ৯ জন মৎস্যজীবীর দেহ উদ্ধারের ঘটনায় শোকের ছায়া নেমেছে পূর্ব মেদিনীপুর ও দক্ষিণ ২৪ পরগনায়। এখনও ৬ জন মৎস্যজীবীর কোনও খোঁজ মেলেনি। প্রশাসনের আশঙ্কা, মৃতের সংখ্যা আরও বাড়তে পারে। জানা গিয়েছে, পূর্ব মেদিনীপুরের দিঘার শঙ্করপুর মৎস্যবন্দর থেকে গত ২ জুলাই ‘মা কালী’ নামে ট্রলারটি ১৫ জন মৎস্যজীবীকে নিয়ে মাছ ধরার উদ্দেশ্যে সমুদ্রে পাড়ি দেয়। ৫ জুলাইয়ের পর থেকে ট্রলারটির সঙ্গে যোগাযোগ সম্পূর্ণ বিচ্ছিন্ন হয়ে যায়। এরপর ভারতীয় উপকূল