Skip to content

মেসির ইন্টার মায়ামিকে ‘না’, নতুন ক্লাবে যোগ দিলেন বিশ্বকাপের চর্চিত গোলরক্ষক ভোজিনহা

নিজস্ব সংবাদদাতা : বিশ্বকাপ ২০২৬-এর অন্যতম চর্চিত নাম ভোজিনহা। কেপ ভার্দের এই অভিজ্ঞ গোলরক্ষক একের পর এক দুর্দান্ত সেভ করে গোটা টুর্নামেন্টে নজর কেড়েছিলেন। বিশেষ করে আর্জেন্টিনার বিরুদ্ধে তাঁর একাধিক অসাধারণ সেভ নিয়ে বিশ্বজুড়ে ব্যাপক আলোচনা হয়েছিল।বিশ্বকাপের পর থেকেই ভোজিনহাকে দলে নিতে একাধিক ক্লাব আগ্রহ দেখাচ্ছিল। তাঁর সম্ভাব্য নতুন ঠিকানা হিসেবে মেজর লিগ সকারের ক্লাবগুলির নামও উঠে এসেছিল। এমনকি লিওনেল মেসির ক্লাব ইন্টার মায়ামিও তাঁকে দলে নিতে আগ্রহী বলে জল্পনা ছড়িয়েছিল।তবে শেষ পর্যন্ত সেই জল্পনার অবসান ঘটিয়ে চিলির ক্লাব কলো কলোতে যোগ দিতে চলেছেন ভোজিনহা। কলো কলোর সভাপতি অনিবল মোসা শুক্রবার বিষয়টি নিশ্চিত করেছেন। জানা গিয়েছে, মেডিক্যাল পরীক্ষার জন্য শীঘ্রই চিলিতে যাবেন এই গোলরক্ষক। শারীরিক পরীক্ষা সফলভাবে সম্পন্ন হলে এস্তাদিও মনুমেন্টালে তাঁকে আনুষ্ঠানিকভাবে নতুন খেলোয়াড় হিসেবে পরিচয় করিয়ে দেওয়া হবে।গত ১ জুলাই পর্তুগালের দ্বিতীয় বিভাগের ক্লাব শাভেজ ছাড়ার পর থেকেই ফ্রি এজেন্ট ছিলেন ভোজিনহা। ফলে তাঁকে দলে নিতে কোনও ট্রান্সফার ফি দিতে হচ্ছে না কলো কলোর।সামার ট্রান্সফার উইন্ডো জুড়ে ভোজিনহার ভবিষ্যৎ নিয়ে চলছিল জোর জল্পনা। অনেকেই মনে করেছিলেন, এবার হয়তো মেজর লিগ সকারে পাড়ি জমাবেন কেপ ভার্দের এই আন্তর্জাতিক তারকা। ইন্টার মায়ামির আগ্রহের খবর সেই জল্পনাকে আরও বাড়িয়ে দিয়েছিল। কিন্তু শেষ পর্যন্ত মেসির ক্লাবকে পিছনে ফেলে ভোজিনহাকে দলে নিতে সফল হল চিলির কলো কলো।

Latest