মেদিনীপুর 23° 🌧️ · AQI 25 · ভালো 20 নভেম্বর 2026, শুক্রবার ই-পেপার
অগ্রণী নিরপেক্ষ সংবাদপত্র

ফিফার মসনদে হ্যাটট্রিকের পথে কাঁটা! ইনফান্তিনোর বিরুদ্ধে দুই প্রার্থী

ফিফার মসনদে হ্যাটট্রিকের পথে কাঁটা! ইনফান্তিনোর বিরুদ্ধে দুই প্রার্থী

নিজস্ব সংবাদদাতা: বিতর্ক ও সমালোচনার মাঝেই ফের ফিফা সভাপতি পদে নির্বাচনে লড়ার সিদ্ধান্ত নিয়েছেন জিয়ান্নি ইনফান্তিনো। তবে এবার আর বিনা প্রতিদ্বন্দ্বিতায় মসনদে ফেরার সুযোগ নেই তাঁর। কারণ, সভাপতি নির্বাচনে ইনফান্তিনোর বিরুদ্ধে প্রার্থী হয়েছেন ফ্রান্সের ফুটবল সংস্থার সভাপতি ফিলিপ দিয়ালো এবং জাপানের ফুটবল কর্তৃপক্ষের প্রধান কোহজো তাশিমা। আগামী 18 মার্চ মরক্কোর রাবাতে ফিফা কংগ্রেসে অনুষ্ঠিত হবে নির্বাচন। এর আগে 2019 ও 2023 সালে বিনা প্রতিদ্বন্দ্বিতায় সভাপতি নির্বাচিত হয়েছিলেন ইনফান্তিনো। কিন্তু এবার তাঁকে কড়া চ্যালেঞ্জের মুখে পড়তে হতে পারে।

গত কয়েক মাস ধরে একাধিক বিতর্কে জড়িয়েছেন ফিফা সভাপতি। বিশ্বকাপের আয়োজন, টিকিটের অত্যধিক দাম, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রতি তাঁর অতিরিক্ত প্রশংসা এবং এক মার্কিন ফুটবলারের লাল কার্ড প্রত্যাহার নিয়ে সমালোচনার মুখে পড়েছেন তিনি।অন্যদিকে, ইনফান্তিনোকে হারাতে সমর্থন জোগাড়ে নেমেছেন দুই প্রতিদ্বন্দ্বী। ইউরোপের বেশিরভাগ দেশের সমর্থন পেতে পারেন ফিলিপ দিয়ালো।

অন্যদিকে, এশিয়ার কয়েকটি দেশের সমর্থন পাওয়ার সম্ভাবনা রয়েছে তাশিমার। যদিও এশিয়ার একাধিক দেশ ইতিমধ্যেই ইনফান্তিনোর পাশে দাঁড়িয়েছে। ফলে ভোটের লড়াইয়ে সমর্থন ভাগাভাগি হয়ে যাওয়ার সম্ভাবনাও রয়েছে। সেই পরিস্থিতি ইনফান্তিনোর পক্ষে যায় কি না, এখন সেটাই দেখার। টানা তৃতীয়বার ফিফার শীর্ষপদে বসতে গেলে এবার যথেষ্ট কঠিন পরীক্ষার মুখোমুখি হতে হবে তাঁকে।

সম্পর্কিত খবর

ব্যাট হাতে স্বপ্নের উড়ান! চন্দ্রকোনা রোডে 21 খুদে খেলোয়াড়কে নিয়ে ব্যাডমিন্টন উৎসব পশ্চিম মেদিনীপুর

ব্যাট হাতে স্বপ্নের উড়ান! চন্দ্রকোনা রোডে 21 খুদে খেলোয়াড়কে নিয়ে ব্যাডমিন্টন উৎসব

আইপিএলে বড়সড় অদলবদল! মুম্বইয়ে হার্দিক, পঞ্জাব ছাড়লেন অর্শদীপ খেলা

আইপিএলে বড়সড় অদলবদল! মুম্বইয়ে হার্দিক, পঞ্জাব ছাড়লেন অর্শদীপ

বিশ্বকাপ অধরাই, আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানালেন CR7 খেলা

বিশ্বকাপ অধরাই, আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানালেন CR7

ক্লাব ফুটবলে সাফল্যের প্রায় সমস্ত শিখরই ছুঁয়েছেন তিনি। একাধিক ঘরোয়া ও আন্তর্জাতিক ট্রফি, উয়েফা চ্যাম্পিয়ন্স লিগ এবং একাধিক ব্যালন ডি’অর—ব্যক্তিগত ও দলগত সাফল্যের ঝুলিতে রয়েছে অসংখ্য রেকর্ড। তবুও ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর ফুটবলজীবনে একটি আক্ষেপ বারবার ফিরে এসেছে। সেটি হলো বিশ্বকাপ ট্রফি। দীর্ঘ ২৩ বছরের আন্তর্জাতিক ফুটবল কেরিয়ারে একাধিক স্মরণীয় মুহূর্ত উপহার দিলেও বিশ্বসেরার মুকুট অধরাই থেকে গিয়েছে পর্তুগিজ মহাতারকার। সোশাল মিডিয়াতে পোস্ট করে আন্তর্জাতিক ফুটবল থেকে অবসর নে