মন্ত্রী দিলীপ ঘোষ সকালে বুলেট সফর, চা-চক্রে জনসংযোগ!

মন্ত্রী দিলীপ ঘোষ সকালে বুলেট সফর, চা-চক্রে জনসংযোগ!

সেখ ওয়ারেশ আলী : সাত সকাল সার্কিট হাউস থেকে নিজে বুলেট চালিয়ে শহরের রিং রোডে বেরিয়ে পড়েন মন্ত্রী দিলীপ ঘোষ। এরপর জুগনুতলা এলাকায় চা-চক্রে যোগ দিন তিনি। সেখানে স্থানীয় বাসিন্দাদের সঙ্গে কথা বলেন এবং তাঁদের অভাব-অভিযোগ ও বিভিন্ন সমস্যার কথা শোনেন। পরে সাংবাদিকদের মুখোমুখি হয়ে রাজনীতি থেকে শুরু করে শিক্ষা প্রতিষ্ঠানে বিশৃঙ্খলা, আদালতের নির্দেশ, দুর্নীতির অভিযোগ এবং শহরের নীল-সাদা রং—একাধিক ইস্যুতে বলেন তিনি।‘লেহরা দো তেরঙ্গা’ ককরোচ-কর্মসূচি বলেন , বাকি দল গুলো যারা কংগ্রেসের কথা বলেন, যারা তিরঙ্গাকে সম্মান করেননা, যারা বন্দে মাতরম গাইতে জানতো না, তারা ঠেলায় পড়ে আজ তিরঙ্গা যাত্রায় যাচ্ছেন।

আমি জানিনা রাহুল গান্ধী নেতৃত্ব দেবেন, অখিলেশ যাদব, মমতা ব্যানার্জি দেবেন নাকি ককরোচের ওই নেতারা করবেন, যারা বসে চা খায় আড্ডা মারে, জেলের ভেতরেও যাদের হাসি হাসি ছবি। তারা যদি দেশকে নেতৃত্ব দেয় তাহলে আমাদের দুর্ভাগ্য। উপাচার্যের ঘরে ভাঙচুর ও হেনস্থার অভিযোগ! ৬ ছাত্রকে সাসপেন্ড করল SRFTI এই প্রশ্নের বলেন কোনরকম বিশৃঙ্খলা শিক্ষা প্রতিষ্ঠানের হওয়া উচিত নয় তার জন্য সরকার কড়া ব্যবস্থা নেবে। বনগাঁয় পুজোয় সিপিএমের বইয়ের স্টলে সায় হাইকোর্টের। এ বিষয়ে বলেন সবাই স্টল করতে পারে, এতদিন করেছেন, করুন। বিক্রি তো হয়না। ২৫বছর সেই বই রাখা। যেগুলো প্রদর্শনী হয়। এটাকে স্টল না বলে প্রদর্শনী বলুন।

কিন্তু তারপরও কিছু ড্রামা করে খবরে আসার চেষ্টা। হাইকোর্টের নির্দেশে বিপাকে ইন্দ্রনীল সেন। আগাম জামিনের আবেদন খারিজ। মন্ত্রী বলেন,যার বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ আছে, তদন্ত চলছে, আদালত দেখছে ভরসা রাখুন। SIR ইস্যুতে মুখ্যসচিবকে আক্রমণ করে আদালতে ধাক্কা মহুয়ার ২৪ ঘণ্টার মধ্যে পোস্ট মোছার নির্দেশ।হতাশ হয়ে গিয়ে টিএমসি নেতারা উল্টোপাল্টা করছেন, উল্টোপাল্টা বলছেন, লিখছেন। একটু লাইনে আসা উচিত। জনপ্রতিনিধি উনি। আর এত পুরনো হয়ে গেছেন, তারপরও যদি এসব করেন তাহলে জনতার মাঝে কি মেসেজ যাবে ? SIR-এ অনিয়ম নিয়ে নির্বাচন কমিশনের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে শুনানি। কমিশন ও জ্ঞানেশকে নোটিস। সিসিটিভি ফুটেজ সংরক্ষণের নির্দেশ? এ বিষয়ে তিনি বলেন কোর্টে গেছে, কোর্টের বিষয় নিয়ে কোর্টে ফয়সালা হবে। পুজোর আগে নীল সাদা রং পাল্টালো শহর জুড়ে ?রং তো পাল্টাতেই থাকে, সিজিনে সিজিনে প্রকৃতি পাল্টে যায়। একটু আধটু রং পাল্টাক। যাদেরকে জোর করে নীল করা হয়েছিল সাদা করা হয়েছিল, বলা হয়েছিল নীল সাদা করলে ট্যাক্স মুকুব হয়ে যাবে, আমরা সেটা করব না। রং তো ভেতরে পাল্টেছে মানুষের, সেটা দেখতে পেয়েছি।

\\\\\\\\n\\\\\\\\n\\\\\\\\n\\\\n\\\\n\\n\\n\n\n