রাজনৈতিক প্রতিপক্ষকে কড়া বার্তা শুভেন্দুর, গড়বেতার জন্য একগুচ্ছ উন্নয়নের প্রতিশ্রুতি!

রাজনৈতিক প্রতিপক্ষকে কড়া বার্তা শুভেন্দুর, গড়বেতার জন্য একগুচ্ছ উন্নয়নের প্রতিশ্রুতি!

নিজস্ব সংবাদদাতা : গড়বেতার মানুষ এখন ‘দ্বিতীয় স্বাধীনতা’র আনন্দ উপভোগ করছেন। এমনই মন্তব্য করে রাজনৈতিক প্রতিপক্ষকে কড়া ভাষায় আক্রমণ করলেন রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। গড়বেতার জনসভা থেকে একদিকে যেমন নন্দীগ্রামকাণ্ডের পুরনো ফাইল খোলার হুঁশিয়ারি দিলেন, পাশাপাশি পশ্চিম মেদিনীপুরের পুলিশ সুপার পাপিয়া সুলতানাকে দিলেন বিশেষ দায়িত্ব। নির্দেশ দিলেন, সিপিআইএম নেতা তপন ঘোষ ও সুকুর আলিকে খুঁজে বের করতে হবে৷ তাঁর একাধিক মন্তব্যকে কেন্দ্র করে সভা ঘিরে রাজনৈতিক মহলে নতুন করে চর্চা শুরু হয়েছে। ২০২৪ সালে ঝাড়গ্রামে বিজেপি সাংসদ প্রণত টুডুর উপর হামলার প্রসঙ্গ তুলে শুভেন্দু বলেন, ওই ঘটনায় অভিযুক্তদের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নিতে হবে। একইসঙ্গে নির্বাচনের আগে চন্দ্রকোনা রোডে তাঁর উপর হামলার ঘটনার কথাও স্মরণ করিয়ে দেন তিনি।

সিপিএম নেতা মহম্মদ সেলিমের সাম্প্রতিক মন্তব্যের পাল্টা জবাব দিতে গিয়ে নন্দীগ্রাম আন্দোলনের প্রসঙ্গ টেনে আনেন । তাঁর হুঁশিয়ারি, গড়বেতা থেকে যাঁরা নন্দীগ্রামে গিয়ে লড়াই করেছিলেন, তাঁদের কাউকেই ছাড় দেওয়া হবে না। তপন ঘোষকে খুঁজে বের করে গ্রেফতারের জন্যও পুলিশ সুপারের কাছে দাবি জানান তিনি।

রাজনৈতিক হিংসা ও সন্ত্রাসের প্রসঙ্গে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বলেন, ভবিষ্যতে এ ধরনের ঘটনার পুনরাবৃত্তি হলে সাধারণ মানুষকে ঐক্যবদ্ধভাবে তার প্রতিবাদ ও প্রতিরোধ গড়ে তুলতে হবে। তাঁর বক্তব্যে স্পষ্ট, পুরনো রাজনৈতিক সংঘাতের ঘটনাগুলিকে সামনে রেখেই আগামী দিনে লড়াইয়ের বার্তা দিতে চাইছেন তিনি।তবে শুধু রাজনৈতিক আক্রমণেই সীমাবদ্ধ থাকেনি সভার বক্তব্য। গড়বেতার উন্নয়ন নিয়েও একাধিক প্রতিশ্রুতি দেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী।

তাঁর ঘোষণা, আগামী বাজেটে গড়বেতাকে মহকুমা হিসেবে গড়ে তোলার উদ্যোগ নেওয়া হবে। পাশাপাশি খড়গপুর চৌরঙ্গি থেকে গড়বেতা পর্যন্ত চার লেনের রাস্তা নির্মাণ, সর্বমঙ্গলা মন্দিরের উন্নয়ন এবং খড়কুশমার জন্য পৃথক উন্নয়ন প্যাকেজের আশ্বাস দেন তিনি।এছাড়াও আবাস যোজনার মাধ্যমে নতুন বাড়ি, কর্মসংস্থানের সুযোগ বৃদ্ধি, শিক্ষক নিয়োগ এবং কৃষকদের আর্থিক সহায়তার মতো বিষয়েও একাধিক প্রতিশ্রুতি তুলে ধরেন বিরোধী দলনেতা।

তাঁর দাবি, এলাকার মানুষের দীর্ঘদিনের চাহিদা ও সমস্যাগুলিকে গুরুত্ব দিয়ে উন্নয়নের পরিকল্পনা করা হবে।আগামী পুরসভা নির্বাচনেও বিজেপি ভালো ফল করবে বলে আশাপ্রকাশ করেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। সব মিলিয়ে গড়বেতার সভায় রাজনৈতিক সংঘাতের পুরনো অধ্যায় সামনে আনা, বিরোধীদের উদ্দেশে কড়া বার্তা এবং উন্নয়নের একগুচ্ছ প্রতিশ্রুতি—তিনটি বিষয়ই বিশেষ গুরুত্ব পায়। শুভেন্দুর বক্তব্য ঘিরে পশ্চিম মেদিনীপুরের রাজনৈতিক মহলে নতুন করে উত্তাপ ছড়ানোর ইঙ্গিত মিলছে।

\\\\\\\\n\\\\\\\\n\\\\\\\\n\\\\n\\\\n\\n\\n\n\n