কাঁথিতে ‘আন্তরিক কাপ ২০২৬’-এর ফাইনালে SB XI-এর বাজিমাত, ২-০ গোলে হারল Bubai XI!
SB XI (Medinipur) — ২
Bubai XI (Kharagpur) — ০
নিজস্ব সংবাদদাতা : কাঁথি অরবিন্দ স্টেডিয়ামে জমজমাট ফুটবল লড়াইয়ের মধ্য দিয়ে শেষ হল ‘আন্তরিক কাপ ২০২৬’।

২৯ আগস্ট থেকে ৬ সেপ্টেম্বর পর্যন্ত সম্প্রীতি ও ঐক্যের বার্তা নিয়ে কাঁথির আন্তরিক ক্লাবের উদ্যোগে আয়োজিত এই মেগা ফুটবল টুর্নামেন্টের ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হয় রবিবার ৬ সেপ্টেম্বর।ফাইনালে মুখোমুখি হয় SB XI (Medinipur) ও Bubai XI (Kharagpur)।

টানটান উত্তেজনার ম্যাচে ২-০ গোলে জয় তুলে নিয়ে আন্তরিক কাপ ২০২৬-এর চ্যাম্পিয়ন হয় SB XI (Medinipur)।

ফাইনাল ম্যাচে বিশেষ আকর্ষণ ছিল ভারতীয় ফুটবলের দুই কিংবদন্তি প্রশান্ত ব্যানার্জি ও মানস ভট্টাচার্যের উপস্থিতি।

পাশাপাশি উপস্থিত ছিলেন প্রবীণ রাজনীতিবিদ ও কাঁথির প্রাক্তন সাংসদ শিশির অধিকারী।

তাঁদের উপস্থিতিতে কাঁথি অরবিন্দ স্টেডিয়ামের ফুটবল উৎসব আরও প্রাণবন্ত হয়ে ওঠে। টুর্নামেন্ট ঘিরে ক্রীড়াপ্রেমী মানুষের উৎসাহ ছিল চোখে পড়ার মতো। উদীয়মান খেলোয়াড়দের অংশগ্রহণ ও দর্শকদের উচ্ছ্বাস বাংলা ফুটবলের প্রতি নতুন প্রজন্মের আগ্রহেরই প্রতিফলন বলে মনে করছেন আয়োজকরা।