Skip to content

যুবসমাজকে সচেতন করতে হলদিয়ায় বিশেষ পদযাত্রা!

নিজস্ব সংবাদদাতা : Haldia থানার উদ্যোগে এবং Purba Medinipur District Police-এর পরিচালনায় যুবসমাজ ও সাধারণ মানুষের মধ্যে সচেতনতা বাড়াতে আয়োজন করা হয় বিশেষ “মাদক বিরোধী সচেতনতা” র‌্যালির।হলদিয়া থানার পুলিশ আধিকারিক ও পুলিশ কর্মীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে পদযাত্রাটি এলাকার বিভিন্ন গুরুত্বপূর্ণ রাস্তা পরিক্রমা করে।

র‌্যালিতে প্ল্যাকার্ড, ফেস্টুন এবং বিভিন্ন সচেতনতামূলক স্লোগানের মাধ্যমে সমাজের প্রতিটি স্তরে মাদকমুক্ত জীবনের বার্তা পৌঁছে দেওয়ার চেষ্টা করা হয়।পুলিশ প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, যুবসমাজকে মাদকের কুফল সম্পর্কে সচেতন করা এবং সমাজকে মাদকমুক্ত করার লক্ষ্যেই এই কর্মসূচির আয়োজন করা হয়েছে। এলাকাবাসীর মধ্যেও এই উদ্যোগকে ঘিরে ইতিবাচক সাড়া দেখা যায়।

Latest