Skip to content

জেলাশাসক ও পুলিশ সুপারের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ, এগরার উন্নয়ন নিয়ে আলোচনা!

নিজস্ব সংবাদদাতা : ৩০ মে ২০২৬, শনিবার পূর্ব মেদিনীপুর জেলার জেলাশাসক ও পুলিশ সুপারের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন এগরা বিধানসভার জনপ্রতিনিধি ও বিশিষ্ট ব্যক্তিরা। বৈঠকে এগরা বিধানসভার বিভিন্ন উন্নয়নমূলক প্রকল্প, পরিকাঠামো উন্নয়ন এবং জনস্বার্থ সংশ্লিষ্ট একাধিক বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা হয়।সৌজন্য সাক্ষাতে উপস্থিত ছিলেন প্রাক্তন গ্রামোন্নয়ন প্রতিমন্ত্রী, বর্ষীয়ান রাজনীতিবিদ ও প্রাক্তন সাংসদ শিশির অধিকারী, পূর্ব মেদিনীপুরের জেলাশাসক (ডিএম) নিরঞ্জন কুমার, জেলা পুলিশ সুপার (এসপি) অংশুমান সাহা এবং এগরার বিধায়ক দিব্যেন্দু অধিকারী।বৈঠকে এলাকার সার্বিক উন্নয়ন, প্রশাসনিক সহযোগিতা এবং জনসেবামূলক কার্যক্রম আরও গতিশীল করার বিষয়ে গুরুত্বারোপ করা হয় বলে সূত্রের খবর।

Latest