প্রশান্ত দাস : জনগণের অকুণ্ঠ ভালোবাসা ও আশীর্বাদে শুভেন্দু অধিকারী মুখ্যমন্ত্রীর আসনে অধিষ্ঠিত হওয়ার পর রাজ্যের মানুষের মধ্যে যেন নতুন করে স্বাধীনতার অনুভূতি ফিরে এসেছে। সেই উপলক্ষে সোমবার, ১১ই মে পশ্চিমবঙ্গবাসীর মঙ্গল কামনায় হলদিয়ার চৈতন্যপুরে সোমনাথ ভুঁইয়ার উদ্যোগে অনুষ্ঠিত হলো মদনচাঁদ জীউর আগমন ও হরিনাম সংকীর্তনের বিশেষ আয়োজন।শ্রীচৈতন্য মহাপ্রভুও বলেছেন, হরেকৃষ্ণ কীর্তনের জন্য কোনো নিয়ম-বিধি নেই — “নিয়মিত স্মরণে ন কালঃ”।

শ্রীকৃষ্ণ বলেছেন, “সততং কীর্তয়ন্তো মাম”, আর শ্রীচৈতন্য মহাপ্রভুও বলেছেন, “কীর্তনীয় সদা হরিঃ”অর্থাৎ, সর্বদা শ্রীহরির নাম কীর্তন করাই মানবজীবনের শ্রেষ্ঠ সাধনা।মহাপ্রভুর বাণী অনুযায়ী, এই কলিযুগে নিরন্তর ভগবানের নাম জপ ও কীর্তনের অবস্থায় পৌঁছতে পারেন সেই ভক্ত, যিনি বিনয়ী, সহিষ্ণু, অহংকারমুক্ত এবং সকলকে সম্মান প্রদান করেন।এদিন সকাল থেকেই ভক্তদের ঢল নামে অনুষ্ঠানে। প্রায় ১০ থেকে ১৫ হাজার মানুষের জন্য মহাপ্রসাদের ব্যবস্থাও করা হয়।