Skip to content

পূর্ব মেদিনীপুর জেলার সুতাহাটা থানার সাইবার টিমের সাফল্য, প্রতারণার ₹৯ লক্ষ ফেরত পেলেন ভুক্তভোগী!

নিজস্ব সংবাদদাতা :  পূর্ব মেদিনীপুর জেলার হলদিয়া মহকুমার অন্তর্গত Sutahata Police Station-এর সাইবার টিমের তৎপরতায় বড় সাফল্য মিলল সাইবার প্রতারণা মামলায়। সুতাহাটা থানার এক বাসিন্দা ₹১১ লক্ষ টাকার সাইবার প্রতারণার শিকার হন। অভিযোগ পাওয়ার পরই দ্রুত তদন্তে নামে থানার সাইবার টিম।ধারাবাহিক তদন্ত ও প্রযুক্তিগত অনুসন্ধানের মাধ্যমে প্রতারিত টাকার মধ্যে ₹৯ লক্ষ উদ্ধার করতে সক্ষম হয় পুলিশ। পরে মাননীয় আদালতের নির্দেশ অনুযায়ী উদ্ধার হওয়া ₹৯ লক্ষ ভুক্তভোগীর ব্যাঙ্ক অ্যাকাউন্টে সফলভাবে ফেরত পাঠানো হয়েছে। বাকি অর্থ উদ্ধারের জন্য তদন্ত ও আইনানুগ প্রক্রিয়া এখনও চালু রয়েছে বলে জানানো হয়েছে।এদিন পূর্ব মেদিনীপুর জেলার SP Anshuman Saha-র উপস্থিতিতে ভুক্তভোগীর হাতে প্রতীকী চেক তুলে দেওয়া হয়।Purba Medinipur District Police সাধারণ মানুষকে সতর্ক থাকার আবেদন জানিয়ে বলেছে, কোনও ধরনের সাইবার প্রতারণার শিকার হলে দ্রুত নিকটবর্তী থানায় যোগাযোগ করতে হবে অথবা জাতীয় সাইবার ক্রাইম হেল্পলাইন ১৯৩০ নম্বরে ফোন করতে হবে।

Latest