মানুষের পাশে পূর্ব মেদিনীপুর জেলা পুলিশ, ফিরল হারানো ফোন!

মানুষের পাশে পূর্ব মেদিনীপুর জেলা পুলিশ, ফিরল হারানো ফোন!

নিজস্ব সংবাদদাতা : Purba Medinipur District Police-এর উদ্যোগে Bhupatinagar থানায় আয়োজিত এক বিশেষ অনুষ্ঠানে প্রায় ৪৭টি খোয়া যাওয়া মোবাইল ফোন উদ্ধার করে প্রকৃত মালিকদের হাতে আনুষ্ঠানিকভাবে তুলে দেওয়া হয়।অনুষ্ঠানে উপস্থিত ছিলেন Atanu Ghoshal, কাঁথির সিআই, ভূপতিনগর থানার ভারপ্রাপ্ত আধিকারিক-সহ অন্যান্য পুলিশ আধিকারিকরা।পুলিশ সূত্রে জানা গিয়েছে, ভূপতিনগর থানার তৎপরতা এবং জেলার এসওজি সেলের সমন্বিত প্রচেষ্টায় আধুনিক প্রযুক্তির সাহায্যে হারিয়ে যাওয়া মোবাইল ফোনগুলি সফলভাবে উদ্ধার করা সম্ভব হয়েছে।

নিজেদের হারানো মোবাইল ফিরে পেয়ে স্বস্তি ও আনন্দ প্রকাশ করেন সাধারণ মানুষ। জেলা পুলিশের এই উদ্যোগকে ঘিরে এলাকায় ইতিবাচক প্রতিক্রিয়াও দেখা যায়।পূর্ব মেদিনীপুর জেলা পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, সাধারণ মানুষের সুরক্ষা ও পরিষেবায় তারা সর্বদা প্রতিশ্রুতিবদ্ধ।