Skip to content

পুরুলিয়ায় হাতির হানায় মৃত্যু হল এক বৃদ্ধের!

1 min read

নিজস্ব সংবাদদাতা : পুরুলিয়ায় হাতির হানায় মৃত্যু হল এক বৃদ্ধের।পুলিশ ও স্থানীয় সূত্রে খবর, মৃত গুরুচরণ সিং মুড়ার (৭২) বাড়ি অযোধ্যা পাহাড়ের পাদদেশে বাঘমুণ্ডির কালিমাটি বিটের মার্চা গ্রামে। ৯ই ফেব্রুয়ারি সোমবার দুপুরে ঘটনাটি ঘটেছে গ্রামের কাছেই সুবর্ণরেখার পাড়ে| মৃতের পরিজনের দাবি, ওই বৃদ্ধ নদীতে স্নান করতে গিয়েছিলেন।

আচমকাই ঝাড়খণ্ডের দিক থেকে দলছুট একটি হাতি নদীর পাড়ে চলে এলে বাকিরা পালিয়ে গেলেও গুরুচরণ পালাতে পারেননি।এরপর হাতিটি তাঁকে শুঁড়ে পেঁচিয়ে আছড় মারে।ঘটনার খবর পেয়ে পুলিশ এবং বন দফতরের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছন।বৃদ্ধের দেহটি উদ্ধারের চেষ্টা শুরু করছে পুলিশ।

Latest