অগ্রণী নিরপেক্ষ সংবাদপত্র

বাংলা বলায় নয়, মদের আসরের বচসায় খুন? পুণে পুলিশের এফআইআরে নতুন মোড়, উত্তাল পুরুলিয়া!

ভিনরাজ্যে পরিযায়ী শ্রমিকের মৃত্যুকে ঘিরে রাজনৈতিক চাপানউতোরের আবহে নতুন দাবি সামনে আনল পুণে পুলিশ। মহারাষ্ট্রের পুণে শহরে পুরুলিয়ার বরাবাজারের বাসিন্দা সুখেন মাহাতো-র খুনের ঘটনায় দায়ের হওয়া এফআইআরে বলা হয়েছে, বাংলা ভাষায় কথা বলার কারণে নয়, বরং মদ্যপ অবস্থায় বচসা থেকেই খুনের ঘটনা ঘটে থাকতে পারে। এই ঘটনাকে কেন্দ্র করে এলাকায় তীব্র উত্তেজনা ছড়িয়েছে।পুলিশ সূত্রে জানা গিয়েছে, ঘটনায় ইতিমধ্যেই আমিন সওকত শেখ নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে। অন্যদিকে শাসকদল তৃণমূল কংগ্রেস-এর অভিযোগ ছি

বাংলা বলায় নয়, মদের আসরের বচসায় খুন? পুণে পুলিশের এফআইআরে নতুন মোড়, উত্তাল পুরুলিয়া!

অভিজিৎ সাহা: ভিনরাজ্যে পরিযায়ী শ্রমিকের মৃত্যুকে ঘিরে রাজনৈতিক চাপানউতোরের আবহে নতুন দাবি সামনে আনল পুণে পুলিশ। মহারাষ্ট্রের পুণে শহরে পুরুলিয়ার বরাবাজারের বাসিন্দা সুখেন মাহাতো-র খুনের ঘটনায় দায়ের হওয়া এফআইআরে বলা হয়েছে, বাংলা ভাষায় কথা বলার কারণে নয়, বরং মদ্যপ অবস্থায় বচসা থেকেই খুনের ঘটনা ঘটে থাকতে পারে। এই ঘটনাকে কেন্দ্র করে এলাকায় তীব্র উত্তেজনা ছড়িয়েছে।পুলিশ সূত্রে জানা গিয়েছে, ঘটনায় ইতিমধ্যেই আমিন সওকত শেখ নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে। অন্যদিকে শাসকদল তৃণমূল কংগ্রেস-এর অভিযোগ ছিল, বাংলায় কথা বলার কারণেই সহকর্মীদের হাতে খুন হতে হয়েছে সুখেনকে। তবে এফআইআরের বয়ানে সেই অভিযোগের সঙ্গে ভিন্ন ছবি তুলে ধরেছে তদন্তকারী সংস্থা।কী বলছে এফআইআর মৃতের ভাই তুলসীরাম মাহাতো-র সম্মতিক্রমেই এফআইআর দায়ের হয়েছে বলে দাবি পুলিশের। শিকরাপুর থানায় মারাঠি ভাষায় লেখা অভিযোগ হিন্দিতে অনুবাদ করে শোনানো হয় বলেও জানিয়েছেন তিনি। তুলসীরামের বয়ান অনুযায়ী, ৯ তারিখ বিকেলে কাজে যাওয়ার কথা বলে বাড়ি থেকে বেরিয়েছিলেন সুখেন। রাতে বারবার ফোন করেও তাঁর সঙ্গে যোগাযোগ করা যায়নি। পরদিন সুপারভাইজারের কাছ থেকে খবর পেয়ে একটি হোটেলের পিছন থেকে উদ্ধার হওয়া দেহ শনাক্ত করেন তিনি। কারা বা কীভাবে খুন করেছে, সে বিষয়ে তখন তাঁদের কোনও ধারণা ছিল না বলেই অজ্ঞাতপরিচয় ব্যক্তিদের বিরুদ্ধে অভিযোগ দায়ের করা হয়। রাজনৈতিক তরজা তুঙ্গে: এই ঘটনাকে কেন্দ্র করে ইতিমধ্যেই রাজনৈতিক উত্তাপ ছড়িয়েছে। ভারতীয় জনতা পার্টি শাসিত মহারাষ্ট্রে পরিযায়ী শ্রমিকের নিরাপত্তা নিয়ে প্রশ্ন তুলেছে তৃণমূল। মৃতের পরিবারের পাশে দাঁড়াতে শুক্রবার বরাবাজারে যাওয়ার কথা রয়েছে তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়-এর। দেহ উদ্ধার ও তদন্ত: গত মঙ্গলবার পুণে শহরের উপকণ্ঠে শিকরাপুর থানার একটি হোটেলের পিছন থেকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার হয় সুখেন মাহাতোর দেহ। ঘটনার পর থেকেই ভাষাগত বিদ্বেষ না কি ব্যক্তিগত বচসা—কোনটি খুনের আসল কারণ, তা নিয়ে জোর বিতর্ক শুরু হয়েছে। পুলিশ জানিয়েছে, সমস্ত দিক খতিয়ে দেখে তদন্ত এগোচ্ছে। ঘটনার প্রকৃত কারণ সামনে আসতে এখন তদন্তের দিকেই নজর সকলের।

সম্পর্কিত খবর

পঞ্চায়েত প্রকল্পের টাকা পাওয়ার নিয়মে বড় বদলের ইঙ্গিত, বাধ্যতামূলক নয় আধার! বিকল্প হতে পারে ভোটার কার্ড ও বায়োমেট্রিক দেশ

পঞ্চায়েত প্রকল্পের টাকা পাওয়ার নিয়মে বড় বদলের ইঙ্গিত, বাধ্যতামূলক নয় আধার! বিকল্প হতে পারে ভোটার কার্ড ও বায়োমেট্রিক

সরকারি প্রকল্পের সুবিধা পেতে আধার কার্ডের বাধ্যবাধকতা তুলে দেওয়ার ইঙ্গিত দিলেন কেন্দ্রীয় পঞ্চায়েত মন্ত্রী রাজীবরঞ্জন সিং ওরফে লালন সিং। এবার থেকে আধার কার্ডের পরিবর্তে ভোটার কার্ড ও বায়োমেট্রিক যাচাইকরণের মাধ্যমে সরকারি প্রকল্পের টাকা পাওয়ার ব্যবস্থা চালু হতে পারে। খুব শীঘ্রই এই সংক্রান্ত নিয়মে পরিবর্তন আসতে পারে বলে জানিয়েছেন কেন্দ্রীয় মন্ত্রী। যদিও কোন কোন প্রকল্পে এই নতুন নিয়ম কার্যকর হবে এবং কবে থেকে তা চালু হবে, সে বিষয়ে এখনও স্পষ্ট করে কিছু জানানো হয়নি।গত ৩০ অক্টোবর দিল্লি

বিগ বি-র বাড়ি ‘জলসা’য় নিরাপত্তার কড়াকড়ি, বুলেটপ্রুফ আবরণের আড়ালে রবিবারের সাক্ষাৎ! দেশ

বিগ বি-র বাড়ি ‘জলসা’য় নিরাপত্তার কড়াকড়ি, বুলেটপ্রুফ আবরণের আড়ালে রবিবারের সাক্ষাৎ!

প্রতি রবিবারের মতো এবারও মুম্বইয়ের জুহুতে নিজের বাসভবন ‘জলসা’-র বাইরে অনুরাগীদের সঙ্গে দেখা দিলেন বলিউডের শাহেনশা অমিতাভ বচ্চন। তবে এদিনের দৃশ্য ছিল কিছুটা অন্যরকম। দীর্ঘদিনের পরিচিত প্রথা বজায় রাখলেও এবার কড়া নিরাপত্তার মধ্যে ভক্তদের অভিবাদন জানাতে দেখা গেল ৮৩ বছর বয়সি অভিনেতাকে। তাঁর নিরাপত্তার জন্য ব্যবহার করা হয় বিশেষ স্বচ্ছ বুলেটপ্রুফ ঘেরাটোপ।সংবাদ সংস্থা আইএএনএস-এর হাতে আসা ভিডিওতে দেখা গিয়েছে, একটি উঁচু প্ল্যাটফর্মে দাঁড়িয়ে স্বচ্ছ বুলেটপ্রুফ আবরণের আড়াল থেকে ভক

পরকীয়ার জেরে স্বামীকে খুন! দুই প্রেমিকের সঙ্গে গ্রেপ্তার স্ত্রী দেশ

পরকীয়ার জেরে স্বামীকে খুন! দুই প্রেমিকের সঙ্গে গ্রেপ্তার স্ত্রী

পরকীয়ার সম্পর্কের জেরে ভয়াবহ পরিণতি! দুই প্রেমিকের সঙ্গে যোগসাজশ করে স্বামীকে খুন করার অভিযোগ উঠল এক যুবতীর বিরুদ্ধে। চাঞ্চল্যকর এই ঘটনাটি ঘটেছে তেলেঙ্গানার কামারেড্ডি জেলায়। ঘটনায় মৃতের স্ত্রী এবং তাঁর দুই প্রেমিককে গ্রেপ্তার করেছে পুলিশ। মৃত যুবকের নাম গুম্মাডি কাশীরাম (২৬)। গত ২৩ অক্টোবর হনমাজিপেট গ্রামের পাচেরা চেরুভু পুকুর থেকে তাঁর দেহ উদ্ধার হয়। প্রথমে দুর্ঘটনাজনিত মৃত্যু মনে করা হলেও ময়নাতদন্তে গলায় দড়ির চিহ্ন মেলায় খুনের রহস্য সামনে আসে।পুলিশের দাবি, স্ত্রী গুম্মাডি সব