অগ্রণী নিরপেক্ষ সংবাদপত্র

চার জেলার শিল্পপতিদের নিয়ে দুর্গাপুরে আয়োজিত হল ”সিনার্জি ২০২৫-২৬”

দক্ষিণবঙ্গের চার জেলা পূর্ব বর্ধমান , পশ্চিম বর্ধমান ও বাঁকুড়া ও পুরুলিয়ার ক্ষুদ্র, ছোট ও মাঝারি শিল্পপতিদের সমস্যা জানতে ও সেগুলি সমাধান করার লক্ষ্যে এবং নতুন শিল্প আনতে দুর্গাপুরের সৃজনী প্রেক্ষাগৃহে ১৪ই নভেম্বর শুক্রবার দুপুরে অনুষ্ঠিত হল ” সিনার্জি” ২০২৫-২৬। আগামী দেড় বছরে দক্ষিণবঙ্গের চার জেলা পূর্ব বর্ধমান , পশ্চিম বর্ধমান, বাঁকুড়া ও পুরুলিয়ায় ক্ষুদ্র, ছোট ও মাঝারি শিল্পে সবমিলিয়ে ৫৬০০ কোটি বিনিয়োগ হতে চলেছে।প্রসঙ্গত শুক্রবার দক্ষিণবঙ্গের চার জেলা পূর্ব বর্ধমান, পশ্

চার জেলার শিল্পপতিদের নিয়ে দুর্গাপুরে আয়োজিত হল ”সিনার্জি ২০২৫-২৬”

নিজস্ব সংবাদদাতা : দক্ষিণবঙ্গের চার জেলা পূর্ব বর্ধমান , পশ্চিম বর্ধমান ও বাঁকুড়া ও পুরুলিয়ার ক্ষুদ্র, ছোট ও মাঝারি শিল্পপতিদের সমস্যা জানতে ও সেগুলি সমাধান করার লক্ষ্যে এবং নতুন শিল্প আনতে দুর্গাপুরের সৃজনী প্রেক্ষাগৃহে ১৪ই নভেম্বর শুক্রবার দুপুরে অনুষ্ঠিত হল ” সিনার্জি” ২০২৫-২৬। আগামী দেড় বছরে দক্ষিণবঙ্গের চার জেলা পূর্ব বর্ধমান , পশ্চিম বর্ধমান, বাঁকুড়া ও পুরুলিয়ায় ক্ষুদ্র, ছোট ও মাঝারি শিল্পে সবমিলিয়ে ৫৬০০ কোটি বিনিয়োগ হতে চলেছে।প্রসঙ্গত শুক্রবার দক্ষিণবঙ্গের চার জেলা পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, বাঁকুড়া ও পুরুলিয়ার ক্ষুদ্র, ছোট ও মাঝারি শিল্পপতিদের সমস্যা জানতে ও সেগুলি সমাধান করার লক্ষ্যে এবং নতুন শিল্প আনতে দুর্গাপুরের সৃজনী প্রেক্ষাগৃহে আয়োজিত হয় শিল্প সম্মেলন “সিনার্জি অ্যান্ড বিজনেস ফেসিলিটেশন কনক্লেভ ২০২৫-২৬”।প্রসঙ্গত উল্লেখ্য, এদিন বেশ কয়েকজন উদ্যোগপতির হাতে ঋণ প্রদান করা হয়।

শিল্পপতিদের নিয়ে আয়োজিত এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ক্ষুদ্র, মাঝারি, কুটির শিল্প তথা কারামন্ত্রী চন্দ্রনাথ সিনহা, পঞ্চায়েত গ্রামোন্নয়ন ও সমবায় মন্ত্রী প্রদীপ মজুমদার, পশ্চিমাঞ্চল উন্নয়ন পর্ষদের মন্ত্রী সন্ধ্যারানী টুডু, পূর্ব বর্ধমান জেলার জেলা শাসক আয়েশা রানি এ( IAS), পশ্চিম বর্ধমান জেলার জেলাশাসক এস অরুণ প্রসাদ( IAS), বাঁকুড়া জেলার জেলা শাসক সিয়াদ এন(IAS),পুরুলিয়া জেলার জেলা শাসক সুধীর কোন্থম IAS), দুর্গাপুরের মহকুমাশাসক সুমন বিশ্বাস,বিধায়ক, জেলা পরিষদের সভাধিপতি ও প্রশাসনিক আধিকারিকরা।

প্রশাসনের তরফে এই চার জেলার শিল্প উন্নয়ন সম্পর্কে জানানো হয়, পশ্চিম বর্ধমান জেলায় আসানসোল দুর্গাপুরে একাধিক শিল্পতালুক গড়ে তোলা হচ্ছে।

পানাগড়, অন্ডাল, আসানসোলে ৩৫০কোটি টাকা বিনিয়োগ করা হচ্ছে। এর পাশাপাশি পূর্ব বর্ধমান, পুরুলিয়া ও বাঁকুড়ায় শালপাতার ক্লাস্টার, হস্তশিল্প, সহ ক্ষুদ্র ও মাঝারি ছোট বড় কারখানা গড়ে উঠতে চলেছে। পুরুলিয়ায় ৯০কোটি টাকা, বাঁকুড়ায় ৪৫৯০কোটি, পূর্ব বর্ধমানে ৫৯০ কোটি টাকা বিনিয়োগ করা হচ্ছে।

মন্ত্রী চন্দ্রনাথ সিনহা এই প্রসঙ্গে সাংবাদিকদের বলেন, “এই চারটি জেলায় আগামী দেড়-দু বছরের মধ্যে ক্ষুদ্র, ছোট ও মাঝারি শিল্পে সবমিলিয়ে ৫৬০০ কোটি বিনিয়োগ হতে চলেছে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বাংলাকে স্বনির্ভর করার সবরকম চেষ্টা করছেন। ইতিমধ্যেই বাংলা এইসব শিল্পে দেশের প্রথম সারিতে চলে এসেছে। ফলে আগামী দিনে আরো বিনিয়োগের সম্ভবনা তৈরি হবে।”

সম্পর্কিত খবর

৩০০ বছরের ঐতিহ্যে আজও কালী রূপে পূজিতা দুর্গাপুরের বন্দ্যোপাধ্যায় পরিবারের মেয়ে! সম্পাদক সমীপেষু

৩০০ বছরের ঐতিহ্যে আজও কালী রূপে পূজিতা দুর্গাপুরের বন্দ্যোপাধ্যায় পরিবারের মেয়ে!

পুকুরের কালো জলে তলিয়ে গিয়েছিলেন বাড়ির মেয়ে। সারা রাত ধরে খোঁজাখুঁজি করেও তাঁর সন্ধান মেলেনি। কিন্তু পরদিন ভোরে, লোকবিশ্বাস অনুযায়ী, মাথায় জলপূর্ণ কলস নিয়ে পুকুর থেকে উঠে এসেছিলেন সেই মেয়েই। তারপর তাঁর নির্দেশেই শুরু হয়েছিল কালীপুজো। প্রায় ৩০০ বছর ধরে দুর্গাপুরের আমড়াই গ্রামের বন্দ্যোপাধ্যায় পরিবারে কালী রূপে পূজিতা হয়ে আসছেন কল্যাণী বন্দ্যোপাধ্যায়। ইতিহাস, পারিবারিক জনশ্রুতি ও ধর্মীয় বিশ্বাসের মেলবন্ধনে এই পুজো আজও বহন করে চলেছে এক রহস্যময় ঐতিহ্য। কুলীন প্রথার শিকার কল্যাণীর আশ

টানা বৃষ্টিতে জলমগ্ন দুর্গাপুর, ভোগান্তিতে শহরবাসী! দুর্গাপুর

টানা বৃষ্টিতে জলমগ্ন দুর্গাপুর, ভোগান্তিতে শহরবাসী!

টানা কয়েকদিনের নিম্নচাপের জেরে ভারী বৃষ্টিতে জলমগ্ন দুর্গাপুরের একাধিক এলাকা। কোথাও রাস্তার উপর হাঁটুসমান জল, কোথাও আবার জল জমে তৈরি হয়েছে জলাবদ্ধতা। দীর্ঘক্ষণ জল না নামায় ব্যাহত হচ্ছে যান চলাচল। জলমগ্ন রাস্তা পেরোতে গিয়ে নিত্যযাত্রী থেকে সাধারণ মানুষ—সকলকেই চরম দুর্ভোগের মুখে পড়তে হচ্ছে।দুর্গাপুরের ২৩ নম্বর ওয়ার্ডের এমএমসি এলাকার ব্রিজের নিচে জল জমে পরিস্থিতি কার্যত দুর্ভোগের চেহারা নিয়েছে। একই ছবি ধরা পড়েছে বেনাচিতির শ্রীনগর পল্লি, তপোবন হাউসিং আবাসন, দুর্গাপুর স্টেশন বাজা

দুই সোনা, এক রুপো—ইতালির মঞ্চে দুর্গাপুরের ডিএভি মডেল স্কুলের সৌমিকের ঐতিহাসিক জয়! দুর্গাপুর

দুই সোনা, এক রুপো—ইতালির মঞ্চে দুর্গাপুরের ডিএভি মডেল স্কুলের সৌমিকের ঐতিহাসিক জয়!

দুর্গাপুরের ডিএভি মডেল স্কুলের দ্বাদশ শ্রেণির ছাত্র সৌমিক মণ্ডলের মুকুটে জুড়ল আন্তর্জাতিক সাফল্যের নতুন পালক। ইতালির তুরিনে আয়োজিত ১৯তম আন্তর্জাতিক আর্থ সায়েন্স অলিম্পিয়াডে (IESO) অসাধারণ পারফরম্যান্স করে দুটি স্বর্ণপদক এবং একটি রৌপ্যপদক অর্জন করেছেন তিনি। বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে আসা প্রতিভাবান তরুণ ভূবিজ্ঞানীদের সঙ্গে প্রতিযোগিতায় নেমে সৌমিকের এই সাফল্য দেশের জন্যও গর্বের। প্রায় ১৮ হাজার প্রতিযোগীর মধ্যে প্রাথমিক পর্যায়ের জাতীয় বাছাই পরীক্ষায় উত্তীর্ণ হয়ে তাঁর আন্তর্জা