বারুইপুর নাবালিকা মৃত্যুকাণ্ডে শুভেন্দু–অগ্নিমিত্রার কড়া বার্তা, অপরাধীদের সর্বোচ্চ শাস্তি ও হিংসার তদন্তের দাবি জোরালো!

বারুইপুর নাবালিকা মৃত্যুকাণ্ডে শুভেন্দু–অগ্নিমিত্রার কড়া বার্তা, অপরাধীদের সর্বোচ্চ শাস্তি ও হিংসার তদন্তের দাবি জোরালো!

নিজস্ব সংবাদদাতা : বারুইপুরে নাবালিকার মৃত্যুকে কেন্দ্র করে রাজ্যজুড়ে তীব্র চাঞ্চল্যের মধ্যে দোষীদের বিরুদ্ধে কঠোরতম শাস্তির দাবি জানালেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। তিনি বলেন, অপরাধ প্রমাণিত হলে অভিযুক্তদের সর্বোচ্চ শাস্তি, অর্থাৎ মৃত্যুদণ্ড নিশ্চিত করতে হবে।শনিবার নিখোঁজ হওয়ার পর রবিবার একটি পুকুর থেকে নাবালিকার দেহ উদ্ধার হয়। ঘটনায় ইতিমধ্যেই দু'জন অভিযুক্তকে গ্রেফতার করেছে পুলিশ। এই ঘটনাকে কেন্দ্র করে এলাকায় ব্যাপক উত্তেজনা ছড়িয়ে পড়ে। বিক্ষোভ চলাকালীন পুলিশের গাড়িতে ভাঙচুর এবং রেললাইন অবরোধের ঘটনাও ঘটে। শুভেন্দু অধিকারী-মন্ত্রিসভার অন্যতম মুখ অগ্নিমিত্রা পল স্পষ্ট জানিয়ে দিলেন: 'ধর্ম' নয়, রাজধর্ম পালন করা হবে। এবং, এদিন মুখ্যমন্ত্রীর নির্দেশে বারুইপুর গেলেন তিনি। সংবাদমাধ্যমের প্রশ্নের উত্তরে স্পষ্ট জানিয়ে দিলেন, "নির্যাতিতার মা কখনও হিন্দু হয় না, মুসলিম হয় না, তার একটাই পরিচয়। তাই অভিযুক্তরা কোন ধর্মের লোক, তা দেখা হবে না। আমরা কিন্তু আগের সরকারের মতো নই। দোষীদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ করা হবে। যা ঘটেছে, তাকে জঘন্য বললেও কম বলা হয়"। প্রসঙ্গত, বারুইপুরকাণ্ডে যখন অগ্নিগর্ভ পরিস্থিতি, তখন নির্যাতিতার পরিবারকে মঙ্গলবার ভবানীভবনে ডেকে পাঠিয়েছেন খোদ মুখ্যমন্ত্রী। এবং আশ্বস্ত করেছেন, তাঁদের সব কথা শোনা হবে, দোষীদের বিরুদ্ধে কঠোরতম পদক্ষেপ করা হবে। এমতাবস্থায়, ইতিমধ্যেই সিট গঠন করেছে রাজ্য। নাবালিকার পরিবারের সঙ্গে ফোনে কথা বলে সমবেদনা জানান শুভেন্দু অধিকারী। একই সঙ্গে তিনি বিক্ষোভের নামে হিংসা ও ভাঙচুরের ঘটনায় কড়া প্রতিক্রিয়া জানান। তাঁর দাবি, ঘটনার নেপথ্যে কোনও বৃহত্তর সাম্প্রদায়িক উদ্দেশ্য বা উসকানি রয়েছে কি না, তা খতিয়ে দেখা উচিত। তিনি আরও বলেন, আইন নিজের হাতে তুলে নেওয়া বা জনসম্পত্তির ক্ষতি কোনওভাবেই গ্রহণযোগ্য নয়। ঘটনার পূর্ণাঙ্গ তদন্ত করে প্রকৃত দোষীদের বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা নেওয়ার পাশাপাশি হিংসাত্মক কর্মকাণ্ডে জড়িতদের বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়ার দাবি জানান তিনি।

\\\\\\\\n\\\\\\\\n\\\\\\\\n\\\\n\\\\n\\n\\n\n\n