তিন রাজ্যের ভোটে বিপুল জয় বিজেপির, কংগ্রেসের জয় এক রাজ্যে!
২০২৪ লোকসভা ভোটের আগে এই চার রাজ্যের এবং মিজোরামের বিধানসভা নির্বাচনকে রাজনৈতিক বিশ্লেষকরা সেমিফাইনাল বলে জানিয়েছিলেন। তাদের বক্তব্য ছিল, এই পাঁচ রাজ্যের ফলাফলের উপর ভিত্তি করে আসন্ন লোকসভা নির্বাচনের একটি চিত্র পাওয়া যাবে। সেকথা মাথায় রেখে বলা যেতেই পারে, আসন্ন লোকসভা ভোটে এগিয়ে থেকেই লড়াইয়ে নামতে চলেছে পদ্ম শিবির। যা ফল পাওয়া গেছে এখনও পর্যন্ত তাতে মধ্যপ্রদেশে বিপুল সংখ্যাগরিষ্ঠতা নিয়ে ক্ষমতায় আসতে চলেছে বিজেপি। মধ্যপ্রদেশে মোট আসন ২৩০টি। বিজেপি পেয়েছে ১৬৭টি আসন। এ
নিজস্ব প্রতিবেদন : ২০২৪ লোকসভা ভোটের আগে এই চার রাজ্যের এবং মিজোরামের বিধানসভা নির্বাচনকে রাজনৈতিক বিশ্লেষকরা সেমিফাইনাল বলে জানিয়েছিলেন। তাদের বক্তব্য ছিল, এই পাঁচ রাজ্যের ফলাফলের উপর ভিত্তি করে আসন্ন লোকসভা নির্বাচনের একটি চিত্র পাওয়া যাবে। সেকথা মাথায় রেখে বলা যেতেই পারে, আসন্ন লোকসভা ভোটে এগিয়ে থেকেই লড়াইয়ে নামতে চলেছে পদ্ম শিবির। যা ফল পাওয়া গেছে এখনও পর্যন্ত তাতে মধ্যপ্রদেশে বিপুল সংখ্যাগরিষ্ঠতা নিয়ে ক্ষমতায় আসতে চলেছে বিজেপি। মধ্যপ্রদেশে মোট আসন ২৩০টি। বিজেপি পেয়েছে ১৬৭টি আসন। এই সংখ্যা আরও বাড়বে। সরকার গঠনের জন্য দরকার ছিল ১১৬টি আসন। যা ইতিমধ্যেই পেয়ে গেছে বিজেপি। এখানে কংগ্রেস পেয়েছে ৬২টি আসন। তবে বিজেপির আসন সংখ্যা এখনও বাড়তে পারে। এদিকে, পালাবদল ঘটল রাজস্থানে। রাজস্থানের ২০০টি বিধানসভা আসনের মধ্যে বিজেপি এখনও পর্যন্ত ১১৫টি আসন সংগ্রহ করে ক্ষমতায় আসছে। সরকার গড়তে প্রয়োজন ছিল ১০১টি আসন। তা ইতিমধ্যেই পেরিয়ে গেছে বিজেপি। কংগ্রেস এখানে ৬৫টি আসন পেয়েছে। ছত্তীশগড়েও পালবদল ঘটেছে। এখানে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা নিয়ে ক্ষমতায় আসছে বিজেপি। ছত্তিশগড়ের ৯০টি আসনে প্রতিদ্বন্দ্বিতা হয়েছে। তারমধে্য বিজেপি এখনও পর্যন্ত পেয়েছে ৫৪টি আসন। সরকার গড়তে প্রয়োজন ছিল ৪৫টি আসনের। যা ইতিমধে্যই তারা অতিক্রম করেছে। কংগ্রেস পেয়েছে ৩৬টি আসন। এই তিন রাজ্যেই বিজেপি ক্ষমতা দখল করছে। অর্থাৎ, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির নেতৃত্বাধীন বিজেপি হিন্দি বলয়ে নিজেদের অবস্থান যে আরও মজবুত করল তা নিয়ে কোনও সংশয় নেই। তবে গেরুয়া ঝড়ের মধ্যেই পালাবদল ঘটল তেলেঙ্গানায়। সেখানে ক্ষমতাসীন বিআরএস-কে সরিয়ে সরকার গঠন করতে চলেছে কংগ্রেস। ঘোষিত চার রাজ্যের নির্বাচনের ফলাফলে একমাত্র তেলেঙ্গানাতেই সাফল্য পেয়েছে রাহুল গান্ধীর নেতৃত্বাধীন কংগ্রেস। তেলেঙ্গানায় মোট আসন সংখ্যা ১১৯টি। এখনও পর্যন্ত কংগ্রেস ৬৩টি আসন পেয়েছে। ক্ষমতাচূ্যত বিআরএস পেয়েছে ৪০টি আসন। এখানে বিজেপি সেভাবে মাথা তুলে দাঁড়াতে পারেনি। তারা পেয়েছে মাত্র ৯টি আসন। সোমবার মিজোরামের বিধানসভা নির্বাচনের ফল ঘোষণা। সেখানে বিজেপি বা কংগ্রেসের ভাল ফল করার সম্ভাবনা কম। বুথ ফেরত সমীক্ষা অনুযায়ী, এখানে ত্রিশঙ্কু বিধানসভা হতে চলেছে। যদি এখানেও বিজেপি ভাল ফল করতে পারে, তা হলে লোকসভা নির্বাচনের আগে মোদি সরকারকে বাড়তি অক্সিজেন দেবে বলেই মনে করছেন রাজনৈতিক বিশেষজ্ঞরা।
সম্পর্কিত খবর
উত্তর ২৪ পরগনা
ফলতা উপনির্বাচন থেকে সরে দাঁড়ালেন জাহাঙ্গীর খান, শুরু রাজনৈতিক জল্পনা!
ফলতা বিধানসভা উপনির্বাচন ঘিরে রাজনৈতিক মহলে জোর চর্চা শুরু হয়েছে জাহাঙ্গীর খানের সিদ্ধান্তকে কেন্দ্র করে। সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি স্পষ্ট জানিয়ে দেন, এই নির্বাচন তিনি আর লড়বেন না। শান্তি ও “সোনার ফলতা” গড়ার বার্তা দিতে গিয়েই কার্যত নির্বাচনী লড়াই থেকে সরে দাঁড়ানোর কথা ঘোষণা করেন তিনি।একদিকে ফলতার উন্নয়নের প্রসঙ্গ তুলে ধরেন জাহাঙ্গীর খান, অন্যদিকে শুভেন্দু অধিকারীর ঘোষিত উন্নয়ন প্যাকেজেরও প্রশংসা করেন। এরপরই রাজনৈতিক মহলে প্রশ্ন উঠতে শুরু করে—এই সিদ্ধান্ত কি সম্পূর্ণ
রাজভবনের বড় পদক্ষেপ! ভেঙে দেওয়া হল মমতা বন্দ্যোপাধ্যায়ের মন্ত্রিসভা, জোর জল্পনা নতুন সরকার ঘিরে!
রাজ্যে রাজনৈতিক পালাবদলের আবহে আনুষ্ঠানিকভাবে শেষ হল বিদায়ী মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়-এর মন্ত্রিসভার কার্যকাল। বৃহস্পতিবার রাজভবনের তরফে বিজ্ঞপ্তি জারি করে বিদায়ী মন্ত্রিসভা ভেঙে দেন রাজ্যপাল R. N. Ravi।রাজভবন সূত্রে জানা গিয়েছে, নতুন সরকার গঠনের সাংবিধানিক প্রক্রিয়া শুরু হওয়ার ফলে পূর্বতন মন্ত্রিসভার মেয়াদ স্বয়ংক্রিয়ভাবেই শেষ হয়েছে। সেই কারণেই আনুষ্ঠানিকভাবে বিদায়ী মন্ত্রিসভা ভেঙে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়। যদিও বিদায়ী মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় পৃ
কোন ছকে শুভেন্দুর আপ্ত সহায়ককে খুন? সিসিটিভিতে মিলল আততায়ীদের গতিবিধির সূত্র!
মধ্যমগ্রামে বিজেপি নেতা তথা বিরোধী দলনেতা Suvendu Adhikari-র আপ্ত সহায়ক চন্দ্রনাথ রথ খুনের ঘটনায় ক্রমশ জোরদার হচ্ছে তদন্ত। বুধবার গভীর রাতে দোহারিয়া এলাকায় পরিকল্পিত হামলায় ঝাঁঝরা করে দেওয়া হয় চন্দ্রনাথের স্করপিও গাড়ি। তদন্তকারীদের প্রাথমিক অনুমান, দীর্ঘদিন ধরে রেইকি করেই এই হামলার ছক কষেছিল দুষ্কৃতীরা।পুলিশ সূত্রে খবর, রাত প্রায় ১১টা নাগাদ কলকাতা থেকে কর্মসূচি সেরে মধ্যমগ্রামের বাড়ির দিকে ফিরছিলেন চন্দ্রনাথ রথ। দোহারিয়া এলাকায় একটি বিরিয়ানি দোকানের সামনে পৌঁছতেই একটি ছোট চারচাকা