অগ্রণী নিরপেক্ষ সংবাদপত্র

ক্লাসরুমে ঢুকে দুই ছাত্রীকে ধারালো অস্ত্র দিয়ে হামলা! এক ছাত্রীর জরুরি অস্ত্রোপচার

স্কুলের ভিতরে ক্লাস চলাকালীন দুই ছাত্রীর উপর ভয়াবহ হামলার ঘটনায় চাঞ্চল্য ছড়াল অন্ধ্রপ্রদেশে। শনিবার সকাল সাড়ে ১০টা নাগাদ অনন্তপুর জেলার রাপ্তাডু গ্রামের জিলা পরিষদ হাইস্কুলের দশম শ্রেণির ক্লাসরুমে ঢুকে দুই ছাত্রীকে ধারালো অস্ত্র দিয়ে আক্রমণ করে ২১ বছর বয়সি এক যুবক। হামলায় দু’জনেই গুরুতর আহত হয়েছে। তাদের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক।ঘটনার পর আহত দুই ছাত্রীকে দ্রুত হাসপাতালে নিয়ে যাওয়া হয়। একজনের জরুরি অস্ত্রোপচার চলছে। তাঁর শারীরিক পরিস্থিতি বিবেচনা করে এয়ার অ্যাম্বুল্যান্সে

ক্লাসরুমে ঢুকে দুই ছাত্রীকে ধারালো অস্ত্র দিয়ে হামলা! এক ছাত্রীর জরুরি অস্ত্রোপচার অভিযুক্ত যুবক হেমন্ত ওরফে দুম্মু।

নিজস্ব সংবাদদাতা: স্কুলের ভিতরে ক্লাস চলাকালীন দুই ছাত্রীর উপর ভয়াবহ হামলার ঘটনায় চাঞ্চল্য ছড়াল অন্ধ্রপ্রদেশে। শনিবার সকাল সাড়ে ১০টা নাগাদ অনন্তপুর জেলার রাপ্তাডু গ্রামের জিলা পরিষদ হাইস্কুলের দশম শ্রেণির ক্লাসরুমে ঢুকে দুই ছাত্রীকে ধারালো অস্ত্র দিয়ে আক্রমণ করে ২১ বছর বয়সি এক যুবক। হামলায় দু’জনেই গুরুতর আহত হয়েছে। তাদের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক।ঘটনার পর আহত দুই ছাত্রীকে দ্রুত হাসপাতালে নিয়ে যাওয়া হয়। একজনের জরুরি অস্ত্রোপচার চলছে। তাঁর শারীরিক পরিস্থিতি বিবেচনা করে এয়ার অ্যাম্বুল্যান্সে বেঙ্গালুরুর একটি হাসপাতালে স্থানান্তরের পরিকল্পনা রয়েছে বলে জানা গিয়েছে।পুলিশ সূত্রে খবর, অভিযুক্তের নাম হেমন্ত ওরফে দুম্মু। সে শ্রী সত্যসাই জেলার ধর্মবরম মণ্ডলের নাগালুরের বাসিন্দা। আহত এক ছাত্রীর দূরসম্পর্কের আত্মীয় বলেও জানা গিয়েছে। হামলার পর স্কুল থেকে পালিয়ে গেলেও শেষ পর্যন্ত ধর্মবরম রেলস্টেশন থেকে তাকে গ্রেপ্তার করে পুলিশ।এই ঘটনায় স্কুলের পড়ুয়া ও শিক্ষক-শিক্ষিকাদের মধ্যে আতঙ্ক ছড়িয়েছে। কী কারণে অভিযুক্ত স্কুলে ঢুকে দুই ছাত্রীর উপর হামলা চালাল, তা খতিয়ে দেখছে পুলিশ। স্কুলের নিরাপত্তা ব্যবস্থা নিয়েও প্রশ্ন উঠতে শুরু করেছে।ঘটনায় ক্ষোভ প্রকাশ করেছেন অন্ধ্রপ্রদেশের মুখ্যমন্ত্রী এন চন্দ্রবাবু নাইডু। অভিযুক্তকে দ্রুত গ্রেপ্তার করে কঠোর শাস্তির ব্যবস্থা করার জন্য পুলিশকে নির্দেশ দিয়েছেন বলে জানিয়েছেন তিনি। রাজ্যের শিক্ষামন্ত্রী নারা লোকেশও ঘটনার নিন্দা করেছেন। স্কুলের মতো নিরাপদ জায়গায় ছাত্রীদের উপর এমন হামলা কোনওভাবেই বরদাস্ত করা হবে না বলে জানিয়েছেন তিনি।শিক্ষাপ্রতিষ্ঠানের ভিতরে এমন হামলার ঘটনায় পড়ুয়াদের নিরাপত্তা নিয়ে নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে।

সম্পর্কিত খবর

পঞ্চায়েত প্রকল্পের টাকা পাওয়ার নিয়মে বড় বদলের ইঙ্গিত, বাধ্যতামূলক নয় আধার! বিকল্প হতে পারে ভোটার কার্ড ও বায়োমেট্রিক দেশ

পঞ্চায়েত প্রকল্পের টাকা পাওয়ার নিয়মে বড় বদলের ইঙ্গিত, বাধ্যতামূলক নয় আধার! বিকল্প হতে পারে ভোটার কার্ড ও বায়োমেট্রিক

সরকারি প্রকল্পের সুবিধা পেতে আধার কার্ডের বাধ্যবাধকতা তুলে দেওয়ার ইঙ্গিত দিলেন কেন্দ্রীয় পঞ্চায়েত মন্ত্রী রাজীবরঞ্জন সিং ওরফে লালন সিং। এবার থেকে আধার কার্ডের পরিবর্তে ভোটার কার্ড ও বায়োমেট্রিক যাচাইকরণের মাধ্যমে সরকারি প্রকল্পের টাকা পাওয়ার ব্যবস্থা চালু হতে পারে। খুব শীঘ্রই এই সংক্রান্ত নিয়মে পরিবর্তন আসতে পারে বলে জানিয়েছেন কেন্দ্রীয় মন্ত্রী। যদিও কোন কোন প্রকল্পে এই নতুন নিয়ম কার্যকর হবে এবং কবে থেকে তা চালু হবে, সে বিষয়ে এখনও স্পষ্ট করে কিছু জানানো হয়নি।গত ৩০ অক্টোবর দিল্লি

বিগ বি-র বাড়ি ‘জলসা’য় নিরাপত্তার কড়াকড়ি, বুলেটপ্রুফ আবরণের আড়ালে রবিবারের সাক্ষাৎ! দেশ

বিগ বি-র বাড়ি ‘জলসা’য় নিরাপত্তার কড়াকড়ি, বুলেটপ্রুফ আবরণের আড়ালে রবিবারের সাক্ষাৎ!

প্রতি রবিবারের মতো এবারও মুম্বইয়ের জুহুতে নিজের বাসভবন ‘জলসা’-র বাইরে অনুরাগীদের সঙ্গে দেখা দিলেন বলিউডের শাহেনশা অমিতাভ বচ্চন। তবে এদিনের দৃশ্য ছিল কিছুটা অন্যরকম। দীর্ঘদিনের পরিচিত প্রথা বজায় রাখলেও এবার কড়া নিরাপত্তার মধ্যে ভক্তদের অভিবাদন জানাতে দেখা গেল ৮৩ বছর বয়সি অভিনেতাকে। তাঁর নিরাপত্তার জন্য ব্যবহার করা হয় বিশেষ স্বচ্ছ বুলেটপ্রুফ ঘেরাটোপ।সংবাদ সংস্থা আইএএনএস-এর হাতে আসা ভিডিওতে দেখা গিয়েছে, একটি উঁচু প্ল্যাটফর্মে দাঁড়িয়ে স্বচ্ছ বুলেটপ্রুফ আবরণের আড়াল থেকে ভক

পরকীয়ার জেরে স্বামীকে খুন! দুই প্রেমিকের সঙ্গে গ্রেপ্তার স্ত্রী দেশ

পরকীয়ার জেরে স্বামীকে খুন! দুই প্রেমিকের সঙ্গে গ্রেপ্তার স্ত্রী

পরকীয়ার সম্পর্কের জেরে ভয়াবহ পরিণতি! দুই প্রেমিকের সঙ্গে যোগসাজশ করে স্বামীকে খুন করার অভিযোগ উঠল এক যুবতীর বিরুদ্ধে। চাঞ্চল্যকর এই ঘটনাটি ঘটেছে তেলেঙ্গানার কামারেড্ডি জেলায়। ঘটনায় মৃতের স্ত্রী এবং তাঁর দুই প্রেমিককে গ্রেপ্তার করেছে পুলিশ। মৃত যুবকের নাম গুম্মাডি কাশীরাম (২৬)। গত ২৩ অক্টোবর হনমাজিপেট গ্রামের পাচেরা চেরুভু পুকুর থেকে তাঁর দেহ উদ্ধার হয়। প্রথমে দুর্ঘটনাজনিত মৃত্যু মনে করা হলেও ময়নাতদন্তে গলায় দড়ির চিহ্ন মেলায় খুনের রহস্য সামনে আসে।পুলিশের দাবি, স্ত্রী গুম্মাডি সব