স্ট্রাইক রেট প্রশ্নে আটকে-বিরাট !
জুনে টি-টোয়েন্টি বিশ্বকাপ। বিরাটকে নিয়ে জল্পনা চলছে, আদৌ তাঁকে বিশ্বকাপের দলে রাখা হবে কিনা। স্ট্রাইকরেট নিয়ে যে হারে সমালোচনা চলছে, এই জল্পনা যেন আরও বাড়ছে। স্ট্রাইকরেট ইস্যুতে এ বার বিরাট কোহলির পাশে দাঁড়ালেন অজি কিংবদন্তি মাইকেল ক্লার্ক। বলছেন, ‘আমি কোনও ভাবেই বিরাটের দিকে আঙুল তুলব না। ও দুর্দান্ত খেলেছে। আমার মতে, ওই পরিস্থিতিতে যেমন খেলা উচিত ছিল, বিরাট সে ভাবেই খেলেছে। ওর উল্টোদিকের ব্যাটাররা যদি রান করতে না পারে, আত্মবিশ্বাস না দেখায়, এখানে বিরাটকে দোষ দেওয়ার কোনও কা
নিজস্ব সংবাদদাতা : জুনে টি-টোয়েন্টি বিশ্বকাপ। বিরাটকে নিয়ে জল্পনা চলছে, আদৌ তাঁকে বিশ্বকাপের দলে রাখা হবে কিনা। স্ট্রাইকরেট নিয়ে যে হারে সমালোচনা চলছে, এই জল্পনা যেন আরও বাড়ছে। স্ট্রাইকরেট ইস্যুতে এ বার বিরাট কোহলির পাশে দাঁড়ালেন অজি কিংবদন্তি মাইকেল ক্লার্ক। বলছেন, ‘আমি কোনও ভাবেই বিরাটের দিকে আঙুল তুলব না। ও দুর্দান্ত খেলেছে। আমার মতে, ওই পরিস্থিতিতে যেমন খেলা উচিত ছিল, বিরাট সে ভাবেই খেলেছে। ওর উল্টোদিকের ব্যাটাররা যদি রান করতে না পারে, আত্মবিশ্বাস না দেখায়, এখানে বিরাটকে দোষ দেওয়ার কোনও কারণ দেখছি না'। রাজস্থানের কাছে হারের কারণ হিসেবে ক্লার্ক আরও যোগ করেন, ‘আরসিবি অন্তত ১৫ রান মাঠে ফেলে এসেছে। ব্যাটিং অর্ডারে কিছু সিদ্ধান্তও অবাক করার মতো। কার্তিকের মতো ফিনিশার রয়েছে। জানি না, ওকে কেন ম্যাক্সওয়েলের পরে নামানো হয়েছিল। আমার মনে হয়, কার্তিককে গ্রিনের আগে নামানো উচিত ছিল।’ এ মরসুমে টানা দু-ম্যাচে হাফসেঞ্চুরি করেছিলেন বিরাট কোহলি। রাজস্থানের বিরুদ্ধে দলের ১৮৩ রানের মধ্যে বিরাট একাই ১১৩ রান করেন। ৭২ বলে ১১৩ রানে অপরাজিত থাকেন বিরাট কোহলি। অন্যান্য ব্যাটারদের পারফরম্যান্স নিয়ে যত না আলোচনা, তার চেয়ে অনেক বেশি আলোচনা বিরাটের স্ট্রাইকরেট নিয়ে। রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু ঠিক কী করলে ভালো পারফরম্যান্স হবে, এ যেন তাদেরও ধারনার বাইরে। ঘরে ফিরে একটা ম্যাচ জিতেছিল আরসিবি। উদ্বোধনী ম্যাচটি ছিল অ্যাওয়ে। চেন্নাইয়ের বিরুদ্ধে হার দিয়ে টুর্নামেন্ট শুরু হয় আরসিবির। ঘরের মাঠে কলকাতা নাইট রাইডার্সের কাছেও হার। গত ম্যাচে রাজস্থানের বিরুদ্ধে বিরাট কোহলির অপরাজিত সেঞ্চুরি ব্যর্থ। দলের হারে প্রশ্ন উঠছে বিরাটের স্ট্রাইকরেট নিয়ে।
সম্পর্কিত খবর
CRICKET
প্রথম টি২০-বিশ্বকাপ এক স্বপ্নের রাত দেখেছিল ভারত, ২০২৪সেই বাঁধ ভাঙা উচ্ছ্বাস,কেমন আছেন ২০০৭ ভারতীয় বিশ্ব চ্যাম্পিয়নরা?
২০০৭ সালে এমনই এক স্বপ্নের রাত দেখেছিল ভারত। ফাইনালে প্রতিবেশী দেশ পাকিস্তানের বিরুদ্ধে জয় এনে দিয়েছিলেন। মূলত যার কারিগর ছিলেন ধোনি এবং তাঁর দলের বাকি ১৪ জন খেলোয়াড়। প্রথম বারেই ২০ ওভারের বিশ্বকাপে চ্যাম্পিয়ন হয়েছিল ভারত। ২০০৭ সালে প্রথম বারের মতো দুনিয়া দেখেছিল টি২০-বিশ্বকাপ। সাতটি বিশ্বকাপ কেটে গিয়েছে। ট্রফি আসেনি ভারতে। যদিও ২০১৪ সালে ভারতকে ফাইনালে শ্রীলঙ্কার কাছে হারতে হয়। দীর্ঘ এই অপেক্ষাই শনিবার রাতের জয়কে ভারতীয়দের কাছে আরও মধুর করে তুলেছে। উচ্ছ্বাস যেন বাঁধ ভেঙেছে দ
আইপিএল চ্যাম্পিয়ন হওয়ার মন্ত্র ফাঁস,বিশেষ বার্তা দিলেন কিং খান!
১০ বছরের কাটিয়ে আইপিএল জিতেছে কেকেআর। অসুস্থ শরীরেও দলের হয়ে ফাইনাল ম্যাচে গলা ফাটিয়েছেন মালিক শাহরুখ খান। এবার দলের জন্য বিশেষ বার্তা দিলেন বাদশা। তাঁর মতে, একজোট হয়ে বহু কাজ করতে পারে একটা দল। সেটাই কেকেআরের জয়মন্ত্র।রবিবার আইপিএল চ্যাম্পিয়নের ট্রফি উঠেছে কেকেআরের হাতে। গোটা দলের সঙ্গে বিজয়োৎসবে মেতে ওঠেন সপরিবার শাহরুখ । বুধবার নিজের ইনস্টাগ্রামে নাইটদের জন্য আবেগী বার্তা দেন তিনি। প্রত্যেকজন ক্রিকেটার, সাপোর্ট স্টাফ-সকলকে ধন্যবাদ জানিয়েছেন বাজিগর। দলের জন্য বিশেষ বার্তায় ত
খেলা
IPLচ্যাম্পিয়ন KKR ! শহরের বাতাসে ভাসছে, ‘করল, লড়ল, জিতল রে’ সুরধ্বনি!
হাজার দুয়েক মাইল দূরে সমুদ্র উপকুলে আর এক ঝড়ে খড়কুটোর মতো উড়ে গেল হায়দরাবাদ। আইপিএলে কলকাতার ফ্র্যাঞ্চাইজি KKR আবার সুবিধা করতে পারছিল না দীর্ঘদিন। গৌতম গম্ভীরের ছোঁয়ায় বদলে গেল সব। নাইট অধিনায়ক হিসেবে ২০১০ ও ২০১২ সালে গম্ভীর দুবার IPL চ্যাম্পিয়ন করেছেন । এবার মেন্টর হিসেবে গম্ভীর পেল ট্রফি। তাই দিল্লি ছেড়ে কলকাতা এখন হয়ে গিয়েছে গম্ভীরের হৃদয়ের রাজধানী। মরশুম শুরুর আগে দলের মালিক শাহরুখকে স্মরণ করে গম্ভীরকে বলতে শোনা গিয়েছিল, ”SRK আমাকে বলেছিলেন, এই ফ্র্যাঞ্চাইজি তো