IPL2024
CRICKET
প্রথম টি২০-বিশ্বকাপ এক স্বপ্নের রাত দেখেছিল ভারত, ২০২৪সেই বাঁধ ভাঙা উচ্ছ্বাস,কেমন আছেন ২০০৭ ভারতীয় বিশ্ব চ্যাম্পিয়নরা?
২০০৭ সালে এমনই এক স্বপ্নের রাত দেখেছিল ভারত। ফাইনালে প্রতিবেশী দেশ পাকিস্তানের বিরুদ্ধে জয় এনে দিয়েছিলেন। মূলত যার কারিগর ছিলেন ধোনি এবং তাঁর দলের বাকি ১৪ জন খেলোয়াড়। প্রথম বারেই ২০ ওভারের বিশ্বকাপে চ্যাম্পিয়ন হয়েছিল ভারত। ২০০৭ সালে প্রথম বারের মতো দুনিয়া দেখেছিল টি২০-বিশ্বকাপ। সাতটি বিশ্বকাপ কেটে গিয়েছে। ট্রফি আসেনি ভারতে। যদিও ২০১৪ সালে ভারতকে ফাইনালে শ্রীলঙ্কার কাছে হারতে হয়। দীর্ঘ এই অপেক্ষাই শনিবার রাতের জয়কে ভারতীয়দের কাছে আরও মধুর করে তুলেছে। উচ্ছ্বাস যেন বাঁধ ভেঙেছে দ
আইপিএল চ্যাম্পিয়ন হওয়ার মন্ত্র ফাঁস,বিশেষ বার্তা দিলেন কিং খান!
১০ বছরের কাটিয়ে আইপিএল জিতেছে কেকেআর। অসুস্থ শরীরেও দলের হয়ে ফাইনাল ম্যাচে গলা ফাটিয়েছেন মালিক শাহরুখ খান। এবার দলের জন্য বিশেষ বার্তা দিলেন বাদশা। তাঁর মতে, একজোট হয়ে বহু কাজ করতে পারে একটা দল। সেটাই কেকেআরের জয়মন্ত্র।রবিবার আইপিএল চ্যাম্পিয়নের ট্রফি উঠেছে কেকেআরের হাতে। গোটা দলের সঙ্গে বিজয়োৎসবে মেতে ওঠেন সপরিবার শাহরুখ । বুধবার নিজের ইনস্টাগ্রামে নাইটদের জন্য আবেগী বার্তা দেন তিনি। প্রত্যেকজন ক্রিকেটার, সাপোর্ট স্টাফ-সকলকে ধন্যবাদ জানিয়েছেন বাজিগর। দলের জন্য বিশেষ বার্তায় ত
খেলা
IPLচ্যাম্পিয়ন KKR ! শহরের বাতাসে ভাসছে, ‘করল, লড়ল, জিতল রে’ সুরধ্বনি!
হাজার দুয়েক মাইল দূরে সমুদ্র উপকুলে আর এক ঝড়ে খড়কুটোর মতো উড়ে গেল হায়দরাবাদ। আইপিএলে কলকাতার ফ্র্যাঞ্চাইজি KKR আবার সুবিধা করতে পারছিল না দীর্ঘদিন। গৌতম গম্ভীরের ছোঁয়ায় বদলে গেল সব। নাইট অধিনায়ক হিসেবে ২০১০ ও ২০১২ সালে গম্ভীর দুবার IPL চ্যাম্পিয়ন করেছেন । এবার মেন্টর হিসেবে গম্ভীর পেল ট্রফি। তাই দিল্লি ছেড়ে কলকাতা এখন হয়ে গিয়েছে গম্ভীরের হৃদয়ের রাজধানী। মরশুম শুরুর আগে দলের মালিক শাহরুখকে স্মরণ করে গম্ভীরকে বলতে শোনা গিয়েছিল, ”SRK আমাকে বলেছিলেন, এই ফ্র্যাঞ্চাইজি তো
আইপিএলের প্রথম কোয়ালিফায়ারে হায়দরাবাদের বিরুদ্ধে ৮ উইকেটে জিতল কেকেআর!
১৫৯ (ত্রিপাঠী ৫৫, ক্লাসেন ৩২, স্টার্ক ৩-৩৪, বরুণ চক্রবর্তী ২-২৬) কেকেআর: ১৬৪-২ (ভেঙ্কটেশ আইয়ার ৫১, শ্রেয়স আইয়ার ৫৮) নিজস্ব সংবাদদাতা : এ বারের আইপিএলের প্রথম কোয়ালিফায়ারে হায়দরাবাদের বিরুদ্ধে ৮ উইকেটে জিতল কেকেআর। তৃতীয় আইপিএল ট্রফি থেকে আর মাত্র এক ধাপ দূরে নাইটরা। গৌতম গম্ভীরের জমানায় কেকেআর শিবিরে সোনার সময় আবার ফিরেছে। আর কেকেআর এক এক করে প্রত্যাশা পূরণও করছে। লিগ টেবলে প্রথম স্থানে থেকে শেষ করেছিল কলকাতা নাইট রাইডার্স। এ বার ১৭তম আইপিএলের প্রথম ফাইনালিস্টও হল কেকেআ
বেঙ্গালুরুর অনুরাগীরা ভোর ৩টে-তেও আলাদাই মেজাজে ছিলেন!
শনি-রাতের আইপিএল ম্যাচের পর চেন্নাই সুপার কিংসের অনুরাগীদের মন ভারাক্রান্ত ছিল । আইপিএলের ইতিহাসে এই নিয়ে তৃতীয় বার সিএসকে প্লে অফে উঠল না। শনি-রাতের আইপিএল ম্যাচের পর চেন্নাই সুপার কিংসের অনুরাগীদের মন ভারাক্রান্ত ছিল। আর তার ঠিক উল্টোটা ছিল আরসিবি ভক্তদের মনে। এত ফুর্তি, এত খুশিতে আরসিবির অনুরাগীদের মরসুমের শুরুর দিকে দেখা যায়নি।শনি-রাতে বিরাটরা চেন্নাইকে হারাতেই বেঙ্গালুরুর পথ-ঘাটে যেন নেমে এসেছিলেন সেখানকার সকল আরসিবি ভক্তরা। বিরাটরা জেতার পর আতসবাজিও দেখা যায় বেঙ্গালুরুর
এমএস ধোনি ১০৩ বছর বয়সী সিএসকে ফ্যান এস রামদাস!
চেন্নাই সুপার কিংসের (সিএসকে) প্রাক্তন অধিনায়ক এমএস ধোনি ১০৩ বছর বয়সী সিএসকে ফ্যানের দিনটিকে অতিরিক্ত বিশেষ করে তুলতে একটি মুহূর্ত নিয়েছিলেন।চেন্নাই সুপার কিংসের সমর্থক "এস রামদাস" বয়স ১০৩ বছর। তাঁকে উপহার পাঠালেন মহেন্দ্র সিংহ ধোনি। রামদাসের ছেলের হাত দিয়ে তাঁর কাছে উপহার পাঠালেন চেন্নাইয়ের প্রাক্তন অধিনায়ক। রামদাসের নাম লেখা জার্সিতে সই করে পাঠালেন ধোনি।ব্রিটিশ মিলিটারিতে ছিলেন রামদাস। ধোনির প্রতি ভালবাসা আগেও প্রকাশ করেছিলেন তিনি। চেন্নাই পঞ্চম বার আইপিএল জেতার পর একটি ভ
দর্শকদের বল ও জার্সি উপহার দিচ্ছেন মহেন্দ্র সিংহ ধোনি!
রবিবার সন্ধেতে রাজস্থান রয়্যালসকে হারিয়ে আইপিএলের প্লে-অফের দৌড়ে একধাপ এগিয়ে গিয়েছে চেন্নাই সুপার কিংস । ঘটনাক্রমে এ মরশুমে এটাই ছিল ঘরের মাঠে হলুদ ব্রিগেডে শেষ ম্যাচ এবং মহেন্দ্র সিংহ ধোনির। অনেকে আবার এটিকে চিপকের মাঠে মহেন্দ্র সিংহ ধোনির শেষ ম্যাচ বলেও দাবি করছেন। রাজস্থান-সিএসকে ম্যাচ শেষে আম্বাতি রায়াডুর দাবি ধোনি চেন্নাইতে এতটাই জনপ্রিয় যে সেখানকার জনগণ তাঁর নামে মন্দির পর্যন্ত তৈরি করতে পারে।ধোনির নামে মন্দির তৈরির পরামর্শ কিন্তু একেবারে অযৌক্তিক কিছু নয়। এর আগে রজনীকা
আইপিএলে চমক দেখাচ্ছেন চন্দননগরের অভিষেক পোড়েল!!
আইপিএলে স্বপ্নের ইনিংস খেলছেন বাংলার ছেলে অভিষেক পোড়েল। গত মঙ্গলবার রাতে রাজস্থান রয়্যালসের বিরুদ্ধে চন্দননগরের ছেলের ব্যাটিং দেখে পুরো দিল্লি শিবিরই মুগ্ধ। খেলা শেষে দিল্লি দলের সহকারী কোচ প্রবীণ আমরে জানিয়েছেন, একটা ভারতীয় ব্যাটার এমন দাপটে ব্যাটিং করছেন, এটাই দারুণ বিষয়। নেটেও অভিষেক খুব সাবলিল ব্যাটিং করছে, ওকে শুরু থেকেই বেশ উজ্জ্বল দেখিয়েছে।চন্দননগরের রথের সড়ক এলাকার এই ছেলেটি গত রাজস্থান ম্যাচে করেছেন ৩৩ বলে ৬৫ রান। তারমধ্যে ২৮ বলে হাফসেঞ্চুরি পূর্ণ করেন। তিনি ৫০ রান পূ
লখনউকে হারিয়ে জয়ের হ্যাটট্রিক কলকাতার!
লখনউকে ৯৮ রানের বিশাল ব্যবধানে হারিয়ে পয়েন্ট টেবলে শীর্ষস্থানও দখল করল কেকেআর।২০০ প্লাস স্কোর কার্যত অসম্ভব। কলকাতা নাইট রাইডার্স সেটাই করেছে। টস হেরে প্রথমে ব্যাট করে কেকেআর। ফিল সল্ট ও সুনীল নারিনের ব্যাটিং তান্ডব দেখে মনে হয়েছিল, আড়াইশো পেরোনে নিশ্চিত। যদিও নারিন ফিরতেই কেকেআরের রানে লাগাম। শেষ অবধি ৬ উইকেটে ২৩৫ করে কেকেআর।রানের গতির মুখে কেকেআর বুদ্ধি করে নামিয়ে দেয় আন্দ্রে রাসেলকে। তবে রাসেল খুব একটা কাজের কাজ করতে পারেননি। যা খেলছিলেন অঙ্গকৃশই। কেকেআরের রানের গতি আবার ক
ইডেনে নাইটদের বাদশাহী জয়!
ম্যাচটা ছিল কলকাতা নাইট রাইডার্স বনাম দিল্লি ক্যাপিটালসের। কিন্তু ম্যাচটার জিয়নকাঠি ছিল সৌরভ গঙ্গোপাধ্যায় আর শাহরুখ খানের হাতে। একসময়ে কলকাতা নাইট রাইডার্সের অধিনায়ক ছিলেন সৌরভ। তার পরে ঘটনার ঘূর্ণাবর্তে তিনি নাইট ড্রেসিং রুম ছেড়ে চলে যান পুণেতে। এক যুগ আগে সৌরভের পুণে আর কেকেআরের সেই ম্যাচ এখনও মনে আছে সবার। সেদিন সব অর্থেই বঙ্গভঙ্গ হয়েছিল। সৌরভ এখন দিল্লি ক্যাপিটালসের ডিরেক্টর অফ ক্রিকেট। সেই তিনি ইডেনে আসা মাত্রই সৌরভে মাতোয়ারা এই শহর। সোমবার রাতটা অবশ্য দিল্লির ছিল না। রা
IPL2024
আইপিএলে ২০০ উইকেট নেওয়ার নজির গড়লেন যুজবেন্দ্র চহাল।
প্লেঅফের দিকে আরও এক পা এগিয়ে গেল প্রতিযোগিতার প্রথম বারের চ্যাম্পিয়নেরা....... নিজস্ব সংবাদদাতা : জয়পুরের ২২ গজে সাধারণ দেখাল বুমরা, হার্দিকদের। মুম্বই ইন্ডিয়ান্সের হয়ে আইপিএলের ১০০তম ম্যাচ সুখের হল না হার্দিক পাণ্ড্যের। বৃষ্টি বিঘ্নিত ম্যাচে রাজস্থান রয়্যালসের কাছে তাঁর দল হেরে গেল ৮ উইকেটে। সবাইকে অবাক করে টস জিতে প্রথমে ব্যাট নিয়েছিলেন হার্দিক। মুম্বই করে ৯ উইকেটে ১৭৯ রান। জবাবে রাজস্থান ১৮.৪ ওভারে ১ উইকেটে করল ১৮৩ রান। ম্যাচ জিতে আইপিএলের প্লেঅফের দিকে আরও এক পা এগিয়ে গেল প্রতিযোগিতার প্র
CRICKET
RCB-এর ফের হার, হতাশ কোহলি আকাশের দিকে তাকিয়ে !
কোহলি ভক্তরা ছড়িয়ে রয়েছেন পৃথিবীর বিভিন্ন প্রান্তে। বিরাট কোহলির সঙ্গে সঙ্গে তাঁরাও হতাশ হন। তবে এই অন্ধকার হতে নিষ্কৃতির উপায় কী? ব্যর্থতাই নিত্যসঙ্গী হয় তাদের। কোহলি মরিয়া হয়ে খেলেন। তবুও ম্যাচ জেতা সম্ভব হয় না। চ্যাম্পিয়নও হতে পারে না বেঙ্গালুরু। এদিন সানরাইজার্সের কাছে হারের পরে সোশাল মিডিয়ায় কোহলির একাধিক ছবি ছড়িয়ে পড়েছে। সেখানে দেখা যাচ্ছে হতাশ কোহলি আকাশের দিকে তাকিয়ে। চোখে তাঁর জলের ধারা।আইপিএলে খারাপ সময় আর কাটছে না রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর। সোমবার সানরাইজা
IPL2024
স্ট্রাইক রেট প্রশ্নে আটকে-বিরাট !
জুনে টি-টোয়েন্টি বিশ্বকাপ। বিরাটকে নিয়ে জল্পনা চলছে, আদৌ তাঁকে বিশ্বকাপের দলে রাখা হবে কিনা। স্ট্রাইকরেট নিয়ে যে হারে সমালোচনা চলছে, এই জল্পনা যেন আরও বাড়ছে। স্ট্রাইকরেট ইস্যুতে এ বার বিরাট কোহলির পাশে দাঁড়ালেন অজি কিংবদন্তি মাইকেল ক্লার্ক। বলছেন, ‘আমি কোনও ভাবেই বিরাটের দিকে আঙুল তুলব না। ও দুর্দান্ত খেলেছে। আমার মতে, ওই পরিস্থিতিতে যেমন খেলা উচিত ছিল, বিরাট সে ভাবেই খেলেছে। ওর উল্টোদিকের ব্যাটাররা যদি রান করতে না পারে, আত্মবিশ্বাস না দেখায়, এখানে বিরাটকে দোষ দেওয়ার কোনও কা
CRICKET
রতন টাটার ‘ফেক' কোট, বদলে দেয় মায়াঙ্ক যাদবের জীবন!
২০২৪ আইপিএল মরশুমে এক উজ্জ্বল তরুণ মায়াঙ্ক যাদব। লখনউ সুপার জায়ান্টসের পেসার মায়াঙ্ক যাদবের কাছে একটা সময় সুযোগ এসেছিল নৌবাহিনীতে যোগ দেওয়ার। সেই সুযোগটা নেননি মায়াঙ্ক। তাঁর পছন্দ ক্রিকেট। সে কারণেই নৌবাহিনীতে যোগ দেননি। আর এই কঠিন সিদ্ধান্তটা নিতে সাহায্য করেছিল রতন টাটার একটি ফেক উক্তি ।চিনতে কারও অসুবিধা হওয়ার কথা নয়। তেমনই রতন টাটাকেও।মায়াঙ্কের কোচ অবশ্য চাকরি না করার সিদ্ধান্তে খুশি ছিলেন না। তার অন্যতম কারণ, চোট। সোশ্যাল মিডিয়া ফিডে আমরা কতই কিছুই না দেখি। অনেকেই দেখেন
IPL2024
ঘরের মাঠে প্রথম ম্যাচেই ব্যাটিং বিপর্যয় মুম্বইয়ের!
ঘরের মাঠে তৃতীয় ম্যাচ খেলতে নেমেও ব্যাটিং বিপর্যয় মুম্বই ইন্ডিয়ান্সের। ঘরের মাঠে তৃতীয় ম্যাচ খেলতে নেমেও ব্যাটিং বিপর্যয় মুম্বই ইন্ডিয়ান্সের। রাজস্থান রয়্যালসের বিরুদ্ধে প্রত্যাশিত লড়াই করতে পারলেন না হার্দিক পাণ্ড্যর দলের ব্যাটারেরা। ট্রেন্ট বোল্ট, যুজবেন্দ্র চহালদের বল সামলাতে হিমশিম অবস্থা হল মুম্বইয়ের ব্যাটারদের। ২০ ওভারে ৯ উইকেটে মুম্বই করল ১২৫ রান।টস জিতে ফিল্ডিং করার সিদ্ধান্ত নেন রাজস্থান অধিনায়ক সঞ্জু স্যামসন। ঘরের চেনা ২২ গজে প্রথমে ব্যাট করার সুযোগ পেয়েও কাজে লাগাত
IPL2024
আফগানিস্তানের আর এক তারকা স্পিনারকে দলে নিল কেকেআর !
শুক্রবার -রাতে কেকেআরের আইপিএলে দ্বিতীয় ম্যাচ। বিরাট কোহলিদের বিরুদ্ধে মাঠে নামার আগে নাইট দলে পরিবর্তন। শেষ মুহূর্তে টিমে এলেন তারকা ক্রিকেটার। শক্তি বাড়ল গৌতম গম্ভীরের কেকেআরের। চোটের কারণে এ বারের আইপিএল থেকে ছিটকে গেলেন আফগান স্পিনার মুজিব উর রহমান। তাঁর বদলে আফগানিস্তানেরই আর এক স্পিনারকে দলে নিল কলকাতা দল। আল্লাহ গজনফরকে এ বার খেলতে দেখা যাবে কেকেআর জার্সিতে। আফগানিস্তানের হয়ে বছর ১৬-র স্পিনার আল্লাহ গজনফর ৩টে টি-২০ এবং ২টি একদিনের ম্যাচ খেলেছেন এই তরুণ স্পিনার
IPL2024
কোনো ভারতীয় খেলোয়াড়কে এমনভাবে অপমানিত হতে দেখিনি!
রোহিতকে কার্যত তাঁর ইচ্ছার বিরুদ্ধেই বাউন্ডারি লাইনের ধারে ফিল্ডিং করতে বললেন হার্দিক। রোহিত সাধারণত বৃত্তের মধ্যেই ফিল্ডিং করেন। বাউন্ডারি লাইনের ধারে তিনি ফিল্ডিং করছেন, ক্রিকেট মাঠে এমন দৃশ্য বিরল। সেই কাণ্ডই ঘটল রবিবারের হাইভোল্টেজ ম্যাচে। রীতিমতো হার্দিক পান্ডিয়াকে টিটকিরি দিলেন গুজরাটের নরেন্দ্র মোদী স্টেডিয়ামের দর্শকরা। সেই দৃশ্য রবিবারেই দেখেছে আইপিএল দুনিয়া। রোহিতের অধিনায়কত্বে পাঁচবার মুম্বই ইন্ডিয়ান্স আইপিএল জিতেছে। এমন ক্যাপ্টেনকে সরানোটা স্বভাবতই মন থেকে মেনে নিতে
IPL2024
ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে প্রথম ম্যাচেই জয় ছিনিয়ে নিয়েছে কলকাতা নাইট রাইডার্স!
ইডেন গার্ডেন্সে কেকেআরের এ মরসুমে প্রথম ম্যাচেই সেরার পুরস্কার জিতেছেন আন্দ্রে রাসেল। ব্যাট হাতে মাত্র ২৫ বলে ৬৫ রান। গুরুত্বপূর্ণ সময়ে রিঙ্কুর সঙ্গে ৮১ রানের পার্টনারশিপ। বল হাতে ২ উইকেট। অলরাউন্ডার রাসেলের থেকে যা প্রত্যাশা করা হয়েছিল, কেকেআর পুরোটাই পেয়েছে। ৬৫ রানের ইনিংসে ৩টি মাত্র বাউন্ডারি, ৭টি ছয়। স্ট্রাইকরেট ২৫৬। অনেকেই এর জন্য কৃতিত্ব দিচ্ছেন কলকাতা নাইট রাইডার্স মেন্টর গৌতম গম্ভীরকে।সানরাইজার্স হায়দরাবাদের বিরুদ্ধে একাদশে জায়গা পান নতুন নাইট ফিল সল্ট। আইপিএলের মিনি অ
IPL2024
IPL2024 FAN PARK:মেদিনীপুর শহরের অরবিন্দ স্টেডিয়াম আইপিএলের ফ্যান পার্ক!
গত শনিবার ছিল আইপিএলে জোড়া ম্যাচ। কোভিডের কারণে শেষ ৩ বছর আইপিএলে ‘ফ্যান পার্ক’ বন্ধ ছিল । কিন্তু এ বার থেকে আবার শুরু হয়েছে এই বিশেষ ব্যবস্থা মেদিনীপুরের অরবিন্দ স্টেডিয়ামে। এই প্রথমবার মেদিনীপুরের অরবিন্দ স্টেডিয়ামে গিয়ে দর্শকরা সেখানে গিয়ে একসঙ্গে বসে খেলা দেখলেন । তা ছাড়া বিনোদনের আরও নানা রকম ব্যবস্থা ছিল ফ্যান পার্কে। এই সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছে CAB (Cricket Association of Bengal) এবং মেদিনীপুর জেলা ক্রীড়া সংস্থা। মাঠে না গিয়েও যাতে দর্শকরা মাঠের পরিবেশ কিছুটা উপভ
IPL2024
আইপিএল ২০২৪ ফ্যান পার্ক মেদিনীপুরের অরবিন্দ স্টেডিয়ামে!
কোভিডের কারণে শেষ ৩ বছর আইপিএলে ‘ফ্যান পার্ক’ বন্ধ ছিল । কিন্তু এ বার থেকে আবার শুরু হয়েছে এই বিশেষ ব্যবস্থা মেদিনীপুরের অরবিন্দ স্টেডিয়ামে। এই প্রথমবার মেদিনীপুরের অরবিন্দ স্টেডিয়ামে গিয়ে দর্শকরা সেখানে গিয়ে একসঙ্গে বসে খেলা দেখতে পারবেন। তা ছাড়া বিনোদনের আরও নানা রকম ব্যবস্থা থাকবে ফ্যান পার্কে। এই সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছে CAB (Cricket Association of Bengal) এবং মেদিনীপুর জেলা ক্রীড়া সংস্থা। মাঠে না গিয়েও যাতে দর্শকরা মাঠের পরিবেশ কিছুটা উপভোগ করতে পারেন সেই কারণেই এই বিশেষ বন্দোবস্ত। ২৩