অগ্রণী নিরপেক্ষ সংবাদপত্র

আইপিএল চ্যাম্পিয়ন হওয়ার মন্ত্র ফাঁস,বিশেষ বার্তা দিলেন কিং খান!

১০ বছরের কাটিয়ে আইপিএল জিতেছে কেকেআর। অসুস্থ শরীরেও দলের হয়ে ফাইনাল ম্যাচে গলা ফাটিয়েছেন মালিক শাহরুখ খান। এবার দলের জন্য বিশেষ বার্তা দিলেন বাদশা। তাঁর মতে, একজোট হয়ে বহু কাজ করতে পারে একটা দল। সেটাই কেকেআরের জয়মন্ত্র।রবিবার আইপিএল চ্যাম্পিয়নের ট্রফি উঠেছে কেকেআরের হাতে। গোটা দলের সঙ্গে বিজয়োৎসবে মেতে ওঠেন সপরিবার শাহরুখ । বুধবার নিজের ইনস্টাগ্রামে নাইটদের জন্য আবেগী বার্তা দেন তিনি। প্রত্যেকজন ক্রিকেটার, সাপোর্ট স্টাফ-সকলকে ধন্যবাদ জানিয়েছেন বাজিগর। দলের জন্য বিশেষ বার্তায় ত

আইপিএল চ্যাম্পিয়ন হওয়ার মন্ত্র ফাঁস,বিশেষ বার্তা দিলেন কিং খান!

নিজস্ব সংবাদদাতা : ১০ বছরের কাটিয়ে আইপিএল জিতেছে কেকেআর। অসুস্থ শরীরেও দলের হয়ে ফাইনাল ম্যাচে গলা ফাটিয়েছেন মালিক শাহরুখ খান। এবার দলের জন্য বিশেষ বার্তা দিলেন বাদশা। তাঁর মতে, একজোট হয়ে বহু কাজ করতে পারে একটা দল। সেটাই কেকেআরের জয়মন্ত্র।রবিবার আইপিএল চ্যাম্পিয়নের ট্রফি উঠেছে কেকেআরের হাতে। গোটা দলের সঙ্গে বিজয়োৎসবে মেতে ওঠেন সপরিবার শাহরুখ । বুধবার নিজের ইনস্টাগ্রামে নাইটদের জন্য আবেগী বার্তা দেন তিনি। প্রত্যেকজন ক্রিকেটার, সাপোর্ট স্টাফ-সকলকে ধন্যবাদ জানিয়েছেন বাজিগর। দলের জন্য বিশেষ বার্তায় তিনি বলেছেন, “অনেক কাজ আমি একা করতে পারি না। এবার তোমরাও অনেক কাজ করতে পারো না। কিন্তু আমরা যদি একজোট হই তাহলে সব কাজগুলোই আমরা করে ফেলতে পারি। এটাই কেকেআরের মূলমন্ত্র।”এই ইনস্টাগ্রাম পোস্টেই মেন্টর গৌতম গম্ভীরকে বিশেষভাবে ধন্যবাদ জানিয়েছেন কিং খান। প্রিয় ‘জিজি’র কথা বলতে গিয়ে নাইট মালিক বলেছেন, “জিজি বলে দল হিসাবে একজোট হয়ে যদি একটা লক্ষ্যে না এগোনো যায় তাহলে দলের মধ্যেই বিভেদ দেখা যায়। দলের তরুণ আর অভিজ্ঞ সকলেই জিজির এই কথা বুঝেছিল।” নাইট মালিকের কথায়, ট্রফি জেতার অর্থ এই নয় যে দলে সেরা খেলোয়াড়রা রয়েছেন। কিন্তু আইপিএল জয় প্রমাণ করে, প্রত্যেক ক্রিকেটার দলের জন্য নিজের সেরাটা দিয়েছে।
সাপোর্ট স্টাফের পাশাপাশি দলের প্রত্যেক ক্রিকেটারকে এই পোস্টে ট্যাগ করেছেন শাহরুখ। কেকেআর সমর্থকদেরও ধন্যবাদ জানাতে ভোলেননি। পোস্টের শেষে তরুণদের জন্য শাহরুখের বার্তা, কঠিন সময় চিরকাল থাকে না। কিন্তু কঠিন পরিস্থিতি কাটিয়ে আসা দল চিরকাল টিকে থাকে। করব, লড়ব, জিতব বার্তা দিয়ে পোস্ট শেষ করেছেন তিনি।

সম্পর্কিত খবর

প্রথম টি২০-বিশ্বকাপ এক স্বপ্নের রাত দেখেছিল ভারত, ২০২৪সেই বাঁধ ভাঙা উচ্ছ্বাস,কেমন আছেন ২০০৭ ভারতীয় বিশ্ব চ্যাম্পিয়নরা? CRICKET

প্রথম টি২০-বিশ্বকাপ এক স্বপ্নের রাত দেখেছিল ভারত, ২০২৪সেই বাঁধ ভাঙা উচ্ছ্বাস,কেমন আছেন ২০০৭ ভারতীয় বিশ্ব চ্যাম্পিয়নরা?

২০০৭ সালে এমনই এক স্বপ্নের রাত দেখেছিল ভারত। ফাইনালে প্রতিবেশী দেশ পাকিস্তানের বিরুদ্ধে জয় এনে দিয়েছিলেন। মূলত যার কারিগর ছিলেন ধোনি এবং তাঁর দলের বাকি ১৪ জন খেলোয়াড়। প্রথম বারেই ২০ ওভারের বিশ্বকাপে চ্যাম্পিয়ন হয়েছিল ভারত। ২০০৭ সালে প্রথম বারের মতো দুনিয়া দেখেছিল টি২০-বিশ্বকাপ। সাতটি বিশ্বকাপ কেটে গিয়েছে। ট্রফি আসেনি ভারতে। যদিও ২০১৪ সালে ভারতকে ফাইনালে শ্রীলঙ্কার কাছে হারতে হয়। দীর্ঘ এই অপেক্ষাই শনিবার রাতের জয়কে ভারতীয়দের কাছে আরও মধুর করে তুলেছে। উচ্ছ্বাস যেন বাঁধ ভেঙেছে দ

IPLচ্যাম্পিয়ন KKR ! শহরের বাতাসে  ভাসছে, ‘করল, লড়ল, জিতল রে’ সুরধ্বনি! খেলা

IPLচ্যাম্পিয়ন KKR ! শহরের বাতাসে ভাসছে, ‘করল, লড়ল, জিতল রে’ সুরধ্বনি!

হাজার দুয়েক মাইল দূরে সমুদ্র উপকুলে আর এক ঝড়ে খড়কুটোর মতো উড়ে গেল হায়দরাবাদ। আইপিএলে কলকাতার ফ্র্যাঞ্চাইজি KKR আবার সুবিধা করতে পারছিল না দীর্ঘদিন। গৌতম গম্ভীরের ছোঁয়ায় বদলে গেল সব। নাইট অধিনায়ক হিসেবে ২০১০ ও ২০১২ সালে গম্ভীর দুবার IPL চ্যাম্পিয়ন করেছেন । এবার মেন্টর হিসেবে গম্ভীর পেল ট্রফি। তাই দিল্লি ছেড়ে কলকাতা এখন হয়ে গিয়েছে গম্ভীরের হৃদয়ের রাজধানী। মরশুম শুরুর আগে দলের মালিক শাহরুখকে স্মরণ করে গম্ভীরকে বলতে শোনা গিয়েছিল, ”SRK আমাকে বলেছিলেন, এই ফ্র্যাঞ্চাইজি তো

আইপিএলের   প্রথম কোয়ালিফায়ারে হায়দরাবাদের বিরুদ্ধে ৮ উইকেটে জিতল কেকেআর! IPL2024

আইপিএলের প্রথম কোয়ালিফায়ারে হায়দরাবাদের বিরুদ্ধে ৮ উইকেটে জিতল কেকেআর!

১৫৯ (ত্রিপাঠী ৫৫, ক্লাসেন ৩২, স্টার্ক ৩-৩৪, বরুণ চক্রবর্তী ২-২৬) কেকেআর: ১৬৪-২ (ভেঙ্কটেশ আইয়ার ৫১, শ্রেয়স আইয়ার ৫৮) নিজস্ব সংবাদদাতা : এ বারের আইপিএলের  প্রথম কোয়ালিফায়ারে হায়দরাবাদের বিরুদ্ধে ৮ উইকেটে জিতল কেকেআর। তৃতীয় আইপিএল ট্রফি থেকে আর মাত্র এক ধাপ দূরে নাইটরা। গৌতম গম্ভীরের জমানায় কেকেআর শিবিরে সোনার সময় আবার ফিরেছে। আর কেকেআর এক এক করে প্রত্যাশা পূরণও করছে। লিগ টেবলে প্রথম স্থানে থেকে শেষ করেছিল কলকাতা নাইট রাইডার্স। এ বার ১৭তম আইপিএলের প্রথম ফাইনালিস্টও হল কেকেআ