ভাদুতলা সংলগ্ন বুড়িশোলের জঙ্গলে ভয়াবহ পথ দুর্ঘটনায় মৃত স্বামী-স্ত্রী!
মর্মান্তিক ঘটনাটি ঘটেছে মেদিনীপুর লালগড় রাজ্য সড়কের ভাদুতলা সংলগ্ন বুড়িশোলের জঙ্গলে।সোমবার বিকেলে লালগড়ের দিক থেকে মেদিনীপুরের দিকে আসছিল একটি চার চাকা গাড়ি। অপরদিক থেকে আসছিল একটি বাস। দুটি গাড়িই তীব্র গতিতে আসছিল। তখনই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। এরপরই আগুন লেগে যায় ছোট প্রাইভেট চার চাকা গাড়িটিতে। আর তাতেই কয়েক মিনিটের মধ্যে পুড়ে ছাই হয়ে যায় ওই গাড়িটি। গাড়ির মধ্যে থাকা অগ্নিদগ্ধ হয়ে ঘটনাস্থলেই মৃত্যু হয় দুজনে। ঘটনাস্থলে পুলিশ ও দমকল ইঞ্জিন গিয়ে আগ
পশ্চিম মেদিনীপুর সেখ ওয়ারেশ আলী : মর্মান্তিক ঘটনাটি ঘটেছে মেদিনীপুর লালগড় রাজ্য সড়কের ভাদুতলা সংলগ্ন বুড়িশোলের জঙ্গলে।সোমবার বিকেলে লালগড়ের দিক থেকে মেদিনীপুরের দিকে আসছিল একটি চার চাকা গাড়ি। অপরদিক থেকে আসছিল একটি বাস। দুটি গাড়িই তীব্র গতিতে আসছিল। তখনই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। এরপরই আগুন লেগে যায় ছোট প্রাইভেট চার চাকা গাড়িটিতে। আর তাতেই কয়েক মিনিটের মধ্যে পুড়ে ছাই হয়ে যায় ওই গাড়িটি। গাড়ির মধ্যে থাকা অগ্নিদগ্ধ হয়ে ঘটনাস্থলেই মৃত্যু হয় দুজনে। ঘটনাস্থলে পুলিশ ও দমকল ইঞ্জিন গিয়ে আগুনকে নিয়ন্ত্রণ আনে। রাস্তায় মাত্র কয়েক মিনিটের মধ্যে দাউ দাউ করে আগুন লেগে যাওয়ার তাদেরকে উদ্ধার করা সম্ভব হয়নি বলে পুলিশ ও দমকল তরফ থেকে জানানো হয়। পুলিশ সূত্রে জানা যায় মৃতব্যক্তির পরিচয় মেদিনীপুর শহরের মৃত কম্পাউন্ড এর বাসিন্দা বছর ৬২ প্রদীপ কুমার রায়। তার স্ত্রী স্বপ্না হালদার (রায়)। প্রদীপ কুমার একজন প্রাক্তন ব্যাংক কর্মী, অবসরের পর প্রায় প্রতিদিনই স্ত্রীকে আনতে যেতেন পশ্চিম মেদিনীপুর পিড়াকাটাতে। স্ত্রী স্বপ্না হালদার (রায়) পিড়াকাটা বঙ্গীয় গ্রামীন বিকাশ ব্যাঙ্ক এর একজন কর্মী (ক্যাশিয়ার)। প্রতিদিনের মতো সোমবার নিজেই গাড়ি চালিয়ে স্ত্রীকে আনতে গিয়েছিলেন প্রদীপ বাবু , ফেরার পথে ভাদুতলা বুরিশোলের জঙ্গলের কাছে দুর্ঘটনাতেই মৃত্যু হয় স্বামী ও স্ত্রী দুজনের। চন্দনা নগর তাদের দেহ উদ্ধার করে মেদিনীপুর মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয় পুলিশের তরফ থেকে ময়না তদন্তের জন্য। মেদিনীপুর শহরের মিএ কম্পাউন্ডে বাড়িতে মৃত্যুর খবর গেলে এলাকায় শোকের ছায়া নেমে পড়ে।


সম্পর্কিত খবর
পশ্চিম মেদিনীপুর
মানবিক উদ্যোগে রক্তদান শিবির, মালঞ্চ সুকান্ত পল্লী উন্নয়ন সমিতির উদ্যোগে রক্ত দিলেন 32 জন!
পশ্চিম মেদিনীপুর
বিজয়ার আবহে সৌহার্দ্য ও মিলনমেলা, মেদিনীপুরে বিজেপির বিজয়া সম্মিলনীতে নেতা-কর্মীদের জমায়েত!
মেদিনীপুর সাংগঠনিক জেলার উদ্যোগে মেদিনীপুর শহরের শৌণক ম্যানশন লজে অনুষ্ঠিত হল বিজয়া সম্মিলনী। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিধায়ক দিব্যেন্দু অধিকারী-সহ জেলার একাধিক বিধায়ক ও দলীয় নেতৃত্ব। সাংস্কৃতিক অনুষ্ঠান, বিশিষ্টজন ও প্রেস রিপোর্টারদের সংবর্ধনা এবং সৌহার্দ্যপূর্ণ পরিবেশে সম্পন্ন হয় এই বিজয়া সম্মিলনী।
মেদিনীপুরে দেড় কোটি টাকার মাদক উদ্ধার! বড় আস্তানায় পুলিশের অভিযানে গ্রেপ্তার দুই, ৭ দিনের হেফাজতে ধৃতরা!
মাদকদ্রব্যের অবৈধ কারবারের বিরুদ্ধে বড়সড় সাফল্য পশ্চিম মেদিনীপুর জেলা পুলিশের। গোপন সূত্রে পাওয়া খবরের ভিত্তিতে মেদিনীপুর শহরের বড় আস্তানা এলাকায় অভিযান চালিয়ে প্রায় দেড় কোটি টাকা বাজারমূল্যের বিপুল পরিমাণ মাদকদ্রব্য উদ্ধার করল পুলিশ। পাশাপাশি বাজেয়াপ্ত করা হয়েছে নগদ ৪ লক্ষ ৬৫ হাজার টাকা এবং বেশ কিছু রুপোর গয়না। এই ঘটনায় মাদক কারবারে যুক্ত থাকার অভিযোগে শেখ রাজেশ ও শেখ শরফুদ্দিন নামে দু'জনকে গ্রেপ্তার করা হয়েছে। পুলিশ সূত্রে জানা গিয়েছে, বড় আস্তানা এলাকার শেখ সা