অগ্রণী নিরপেক্ষ সংবাদপত্র

তারকাখ্যাতি নয়, মাটির টানেই অনন্য অরিজিৎ! সাধারণ ভক্তের মতো মা কামাখ্যার দরবারে হাজির জনপ্রিয় গায়ক

তারকাখ্যাতি নয়, মাটির টানেই অনন্য অরিজিৎ! সাধারণ ভক্তের মতো মা কামাখ্যার দরবারে হাজির জনপ্রিয় গায়ক

তারকাখ্যাতি, জনপ্রিয়তা কিংবা জৌলুস—কোনও কিছুই যেন স্পর্শ করতে পারে না তাঁকে। কখনও রাস্তার ধারের ছোট্ট হোটেলে বসে চায়ের কাপে চুমুক, কখনও আবার সাধারণ মানুষের সঙ্গে হাসিমুখে খোশগল্প। সাদামাটা জীবনযাপন এবং মাটির কাছাকাছি থাকার স্বভাবের জন্য বরাবরই অনুরাগীদের কাছে বিশেষ জায়গা করে নিয়েছেন জনপ্রিয় সংগীতশিল্পী অরিজিৎ সিং। এবার পরিবারের সঙ্গে উত্তর-পূর্ব ভারত সফরে গিয়ে অসমের গুয়াহাটিতে মা কামাখ্যার মন্দিরে পুজো দিলেন তিনি।

তবে তারকাখ্যাতির কোনও বিশেষ সুযোগ-সুবিধা গ্রহণ করেননি এই জনপ্রিয় গায়ক। বরং আর পাঁচজন সাধারণ পুণ্যার্থীর মতোই মন্দিরের কাছের একটি দোকান থেকে ধূপকাঠি ও পুজোর সামগ্রী কেনেন। এরপর মন্দিরে প্রবেশ করে দেবী কামাখ্যার কাছে প্রার্থনা করেন এবং আশীর্বাদ নেন। প্রিয় শিল্পীকে এভাবে সাধারণ ভক্তের ভূমিকায় দেখতে পেয়ে স্বাভাবিকভাবেই উচ্ছ্বসিত হয়ে ওঠেন উপস্থিত অনুরাগীরা। তাঁকে এক ঝলক দেখার জন্য মন্দির চত্বরে ভিড়ও জমে যায়।

পরিবারের সদস্যদের সঙ্গে বর্তমানে উত্তর-পূর্ব ভারত সফরে রয়েছেন অরিজিৎ সিং। গত কয়েক দিনে অসমের বিভিন্ন প্রান্তে দেখা গিয়েছে তাঁকে। গত বৃহস্পতিবার কার্বি আংলং জেলার বোকোলিয়াঘাটে কিছুক্ষণের জন্য বিরতি নেন তিনি। ডিমাপুরের দিকে যাওয়ার পথে সেখানে থামেন গায়ক। সেই সময় কর্তব্যরত পুলিশকর্মীদের সঙ্গে সৌজন্য বিনিময় করেন। পাশাপাশি পুলিশ আধিকারিক ও অনুরাগীদের সঙ্গে হাসিমুখে ছবিও তোলেন।

তারকাখ্যাতির শীর্ষে থেকেও সাধারণ মানুষের মতো জীবনযাপন, বিনয়ী আচরণ এবং অনাড়ম্বর উপস্থিতিই যে অরিজিৎ সিংকে অন্যদের থেকে আলাদা করে তুলেছে, তাঁর সাম্প্রতিক অসম সফরের এই মুহূর্তগুলি যেন আরও একবার সেই পরিচয়ই তুলে ধরল।

সম্পর্কিত খবর

পঞ্চায়েত প্রকল্পের টাকা পাওয়ার নিয়মে বড় বদলের ইঙ্গিত, বাধ্যতামূলক নয় আধার! বিকল্প হতে পারে ভোটার কার্ড ও বায়োমেট্রিক দেশ

পঞ্চায়েত প্রকল্পের টাকা পাওয়ার নিয়মে বড় বদলের ইঙ্গিত, বাধ্যতামূলক নয় আধার! বিকল্প হতে পারে ভোটার কার্ড ও বায়োমেট্রিক

সরকারি প্রকল্পের সুবিধা পেতে আধার কার্ডের বাধ্যবাধকতা তুলে দেওয়ার ইঙ্গিত দিলেন কেন্দ্রীয় পঞ্চায়েত মন্ত্রী রাজীবরঞ্জন সিং ওরফে লালন সিং। এবার থেকে আধার কার্ডের পরিবর্তে ভোটার কার্ড ও বায়োমেট্রিক যাচাইকরণের মাধ্যমে সরকারি প্রকল্পের টাকা পাওয়ার ব্যবস্থা চালু হতে পারে। খুব শীঘ্রই এই সংক্রান্ত নিয়মে পরিবর্তন আসতে পারে বলে জানিয়েছেন কেন্দ্রীয় মন্ত্রী। যদিও কোন কোন প্রকল্পে এই নতুন নিয়ম কার্যকর হবে এবং কবে থেকে তা চালু হবে, সে বিষয়ে এখনও স্পষ্ট করে কিছু জানানো হয়নি।গত ৩০ অক্টোবর দিল্লি

বিগ বি-র বাড়ি ‘জলসা’য় নিরাপত্তার কড়াকড়ি, বুলেটপ্রুফ আবরণের আড়ালে রবিবারের সাক্ষাৎ! দেশ

বিগ বি-র বাড়ি ‘জলসা’য় নিরাপত্তার কড়াকড়ি, বুলেটপ্রুফ আবরণের আড়ালে রবিবারের সাক্ষাৎ!

প্রতি রবিবারের মতো এবারও মুম্বইয়ের জুহুতে নিজের বাসভবন ‘জলসা’-র বাইরে অনুরাগীদের সঙ্গে দেখা দিলেন বলিউডের শাহেনশা অমিতাভ বচ্চন। তবে এদিনের দৃশ্য ছিল কিছুটা অন্যরকম। দীর্ঘদিনের পরিচিত প্রথা বজায় রাখলেও এবার কড়া নিরাপত্তার মধ্যে ভক্তদের অভিবাদন জানাতে দেখা গেল ৮৩ বছর বয়সি অভিনেতাকে। তাঁর নিরাপত্তার জন্য ব্যবহার করা হয় বিশেষ স্বচ্ছ বুলেটপ্রুফ ঘেরাটোপ।সংবাদ সংস্থা আইএএনএস-এর হাতে আসা ভিডিওতে দেখা গিয়েছে, একটি উঁচু প্ল্যাটফর্মে দাঁড়িয়ে স্বচ্ছ বুলেটপ্রুফ আবরণের আড়াল থেকে ভক

পরকীয়ার জেরে স্বামীকে খুন! দুই প্রেমিকের সঙ্গে গ্রেপ্তার স্ত্রী দেশ

পরকীয়ার জেরে স্বামীকে খুন! দুই প্রেমিকের সঙ্গে গ্রেপ্তার স্ত্রী

পরকীয়ার সম্পর্কের জেরে ভয়াবহ পরিণতি! দুই প্রেমিকের সঙ্গে যোগসাজশ করে স্বামীকে খুন করার অভিযোগ উঠল এক যুবতীর বিরুদ্ধে। চাঞ্চল্যকর এই ঘটনাটি ঘটেছে তেলেঙ্গানার কামারেড্ডি জেলায়। ঘটনায় মৃতের স্ত্রী এবং তাঁর দুই প্রেমিককে গ্রেপ্তার করেছে পুলিশ। মৃত যুবকের নাম গুম্মাডি কাশীরাম (২৬)। গত ২৩ অক্টোবর হনমাজিপেট গ্রামের পাচেরা চেরুভু পুকুর থেকে তাঁর দেহ উদ্ধার হয়। প্রথমে দুর্ঘটনাজনিত মৃত্যু মনে করা হলেও ময়নাতদন্তে গলায় দড়ির চিহ্ন মেলায় খুনের রহস্য সামনে আসে।পুলিশের দাবি, স্ত্রী গুম্মাডি সব