মেদিনীপুর AQI 261 · খারাপ 7 নভেম্বর 2026, শনিবার ই-পেপার
অগ্রণী নিরপেক্ষ সংবাদপত্র
ব্রেকিং বিজয়ার আবহে সৌহার্দ্য ও মিলনমেলা, মেদিনীপুরে বিজেপির বিজয়া সম্মিলনীতে নেতা-কর্মীদের জমায়েত!

বিজয়ার আবহে সৌহার্দ্য ও মিলনমেলা, মেদিনীপুরে বিজেপির বিজয়া সম্মিলনীতে নেতা-কর্মীদের জমায়েত!

মেদিনীপুর সাংগঠনিক জেলার উদ্যোগে মেদিনীপুর শহরের শৌণক ম্যানশন লজে অনুষ্ঠিত হল বিজয়া সম্মিলনী। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিধায়ক দিব্যেন্দু অধিকারী-সহ জেলার একাধিক বিধায়ক ও দলীয় নেতৃত্ব। সাংস্কৃতিক অনুষ্ঠান, বিশিষ্টজন ও প্রেস রিপোর্টারদের সংবর্ধনা এবং সৌহার্দ্যপূর্ণ পরিবেশে সম্পন্ন হয় এই বিজয়া সম্মিলনী।

বিজয়ার আবহে সৌহার্দ্য ও মিলনমেলা, মেদিনীপুরে বিজেপির বিজয়া সম্মিলনীতে নেতা-কর্মীদের জমায়েত!

অরিন্দম চক্রবর্তী : ভারতীয় জনতা পার্টির মেদিনীপুর সাংগঠনিক জেলার উদ্যোগে 6 নভেম্বর শুক্রবার সাড়ম্বরে অনুষ্ঠিত হল বিজয়া সম্মিলনী। মেদিনীপুর শহরের শৌণক ম্যানশন লজের সভাগৃহে আয়োজিত এই অনুষ্ঠানে দলীয় নেতা-কর্মী ও বিশিষ্ট ব্যক্তিদের উপস্থিতিতে উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রাক্তন সাংসদ তথা বর্তমানে এগরা বিধানসভা কেন্দ্রের বিধায়ক দিব্যেন্দু অধিকারী। সংক্ষিপ্ত বক্তব্যে তিনি বলেন, "আমি বিধায়ক হয়েছি আপনাদের সহযোগিতায়। আপনাদের কাছে আমি তাই ঋণী। জানি না, আমি কবে এই ঋণ শোধ করতে পারব।" তাঁর এই বক্তব্যে দলীয় কর্মী-সমর্থকদের প্রতি কৃতজ্ঞতার বার্তা উঠে আসে।

এদিনের অনুষ্ঠানে অন্যান্য অতিথিদের মধ্যে উপস্থিত ছিলেন কেশিয়াড়ির বিধায়ক ভদ্র হেমরম, দাঁতনের বিধায়ক অজিত জানা এবং মেদিনীপুরের বিধায়ক শঙ্কর গুছাইত। সমগ্র অনুষ্ঠানের পরিচালনার দায়িত্বে ছিলেন বিজেপির মেদিনীপুর সাংগঠনিক জেলা সভাপতি সৌমেন তেওয়ারি। এছাড়াও উপস্থিত ছিলেন জেলার সাধারণ সম্পাদক দেব গোপাল বেরা, শুভজ্যোতি রায়, চন্দন ঘোষ, মমতা মাইতি এবং ঘাটাল সাংগঠনিক জেলা সভাপতি তন্ময় দাস। উপস্থিত ছিলেন প্রকৃতি রঞ্জন দাস, মনোজ দে, টিংকু সিং-সহ বহু বিশিষ্ট বিজেপি নেতা ও কর্মী। শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের প্রতিকৃতিতে মাল্যদান ও প্রদীপ প্রজ্জ্বলনের মধ্য দিয়ে অনুষ্ঠানের সূচনা হয়।

এরপর সাংস্কৃতিক পর্বে বাউল গান ও টকশোর আয়োজন করা হয়।সমগ্র অনুষ্ঠানটি সঞ্চালনা করেন দীপান্বিতা জানা। বিজয়ার শুভেচ্ছা বিনিময়ের পাশাপাশি বিভিন্ন ক্ষেত্রে বিশিষ্ট ব্যক্তিদের সংবর্ধনা জানানো হয়। এদিন জেলার প্রেস রিপোর্টারদেরও বিশেষভাবে সংবর্ধিত করা হয়।সব মিলিয়ে দলীয় নেতা-কর্মীদের উপস্থিতিতে বিজয়া সম্মিলনীর অনুষ্ঠানটি হয়ে ওঠে প্রাণবন্ত।

সম্পর্কিত খবর

মেদিনীপুরে দেড় কোটি টাকার মাদক উদ্ধার! বড় আস্তানায় পুলিশের অভিযানে গ্রেপ্তার দুই, ৭ দিনের হেফাজতে ধৃতরা! পশ্চিম মেদিনীপুর

মেদিনীপুরে দেড় কোটি টাকার মাদক উদ্ধার! বড় আস্তানায় পুলিশের অভিযানে গ্রেপ্তার দুই, ৭ দিনের হেফাজতে ধৃতরা!

মাদকদ্রব্যের অবৈধ কারবারের বিরুদ্ধে বড়সড় সাফল্য পশ্চিম মেদিনীপুর জেলা পুলিশের। গোপন সূত্রে পাওয়া খবরের ভিত্তিতে মেদিনীপুর শহরের বড় আস্তানা এলাকায় অভিযান চালিয়ে প্রায় দেড় কোটি টাকা বাজারমূল্যের বিপুল পরিমাণ মাদকদ্রব্য উদ্ধার করল পুলিশ। পাশাপাশি বাজেয়াপ্ত করা হয়েছে নগদ ৪ লক্ষ ৬৫ হাজার টাকা এবং বেশ কিছু রুপোর গয়না। এই ঘটনায় মাদক কারবারে যুক্ত থাকার অভিযোগে শেখ রাজেশ ও শেখ শরফুদ্দিন নামে দু'জনকে গ্রেপ্তার করা হয়েছে। পুলিশ সূত্রে জানা গিয়েছে, বড় আস্তানা এলাকার শেখ সা

মেদিনীপুরে কোটি টাকার হেরোইন উদ্ধার! পুলিশের রাতভর অভিযানে গ্রেপ্তার দুই! পশ্চিম মেদিনীপুর

মেদিনীপুরে কোটি টাকার হেরোইন উদ্ধার! পুলিশের রাতভর অভিযানে গ্রেপ্তার দুই!

মেদিনীপুরে ফের বড়সড় মাদক পাচার চক্রের হদিশ। গোপন সূত্রে পাওয়া খবরের ভিত্তিতে রাতভর অভিযান চালিয়ে মেদিনীপুর শহরের বড় আস্তানা এলাকা থেকে বিপুল পরিমাণ হেরোইন উদ্ধার করল পশ্চিম মেদিনীপুর জেলা পুলিশ। উদ্ধার হওয়া মাদকের পরিমাণ প্রায় ৩৭৫ গ্রাম, যার আনুমানিক বাজারমূল্য প্রায় এক কোটি টাকা বলে জানা গিয়েছে। পাশাপাশি বাজেয়াপ্ত করা হয়েছে কয়েক লক্ষ টাকা নগদ এবং বেশ কিছু সোনা ও রুপোর গয়না। এই ঘটনায় মাদক পাচারের সঙ্গে যুক্ত থাকার অভিযোগে দু'জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।ধৃতদের নাম শ

বিজয়ার আনন্দে সম্প্রীতির বন্ধন, সাহিত্য-সংস্কৃতির মেলবন্ধনে গুণীজনের সম্মাননা—বিপ্লবী সংবাদ দর্পণের উদ্যোগে খড়গপুরে স্মরণীয় সন্ধ্যা! পশ্চিম মেদিনীপুর

বিজয়ার আনন্দে সম্প্রীতির বন্ধন, সাহিত্য-সংস্কৃতির মেলবন্ধনে গুণীজনের সম্মাননা—বিপ্লবী সংবাদ দর্পণের উদ্যোগে খড়গপুরে স্মরণীয় সন্ধ্যা!

বিজয়ার আবেগ, আনন্দ, সৌহার্দ্য, সম্প্রীতি আর বাংলার ঐতিহ্যবাহী সংস্কৃতির অপূর্ব মেলবন্ধনে এক স্মরণীয় সন্ধ্যার সাক্ষী থাকল খড়গপুর শহর। বিপ্লবী সংবাদ দর্পণ (Biplabi Sambad Darpan) মিডিয়া হাউসের উদ্যোগে মালঞ্চা রোডের প্রজাপতি লজে আয়োজিত হয় বিজয়া সম্মিলনী, শারদীয়া সংখ্যা প্রকাশ ও সংবর্ধনা অনুষ্ঠান। কথায়, সুরে, ছন্দে এবং স্মৃতিচারণে সাজানো এই বিশেষ সন্ধ্যা হয়ে ওঠে এক আন্তরিক মিলনমেলা।অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পুলিশ প্রশাসনের আধিকারিক, বিশিষ্ট সাহিত্যিক, কবি, সমাজসেবী, ক্রীড