অগ্রণী নিরপেক্ষ সংবাদপত্র

মেদিনীপুরে যুবকের পচাগলা দেহ উদ্ধার!

মেদিনীপুর শহরের অশোকনগরে থাকতেন অভিজিৎ। বুধবার দুপুরের পর মেদিনীপুর শহরের বাস স্ট্যান্ড সংলগ্ন নির্মীয়মান একটি ফ্ল্যাটের পাশ থেকে অভিজিৎ মজুমদারের পচা গোলা মৃতদেহ উদ্ধার হয়।সামনে এসেছে সুইসাইড নোট। তা নিয়েও ঘোলা হচ্ছে জল। এলাকার বাসিন্দা মানিক দাস আবার ঘটনার পিছনে খুনের তত্ত্ব খাড়া করেছেন। তাঁর দাবি, পিছনে হাত রয়েছে অভিজিতের প্রেমিকার। সেই এক বন্ধুকে নিয়ে মেরে ফেলেছে অভিজিৎকে। অভিজিতের সম্পত্তির উপর লোভ থেকেই এই কাজ করা হয়ে থাকতে পারে বলে মনে করছেন তাঁর পরিবা

মেদিনীপুরে যুবকের পচাগলা দেহ উদ্ধার!

পশ্চিম মেদিনীপুর সেখ ওয়ারেশ আলী : মেদিনীপুর শহরের অশোকনগরে থাকতেন অভিজিৎ। বুধবার দুপুরের পর মেদিনীপুর শহরের বাস স্ট্যান্ড সংলগ্ন নির্মীয়মান একটি ফ্ল্যাটের পাশ থেকে অভিজিৎ মজুমদারের পচা গোলা মৃতদেহ উদ্ধার হয়।সামনে এসেছে সুইসাইড নোট। তা নিয়েও ঘোলা হচ্ছে জল। এলাকার বাসিন্দা মানিক দাস আবার ঘটনার পিছনে খুনের তত্ত্ব খাড়া করেছেন। তাঁর দাবি, পিছনে হাত রয়েছে অভিজিতের প্রেমিকার। সেই এক বন্ধুকে নিয়ে মেরে ফেলেছে অভিজিৎকে। অভিজিতের সম্পত্তির উপর লোভ থেকেই এই কাজ করা হয়ে থাকতে পারে বলে মনে করছেন তাঁর পরিবারের সদস্যরাও। মানিকবাবু বলছেন, “লোকেশনটা বলত না মেয়েটা। শুধু বলত ঝাড়খণ্ডে বাড়ি। চার তারিখ থেকে ও নিখোঁজ। ওর খোঁজ শুরু হতেই মেয়েটার সঙ্গে যোগাযোগ করা হয়। তখনই ও চিঠির কথা বলে। মেয়েটাই সম্পত্তির লোভের জন্য ওকে ব্ল্যাকমেল করেছে বলে আমরা মনে করছি। টাকার জন্যই এটা করেছে।” সূত্রের খবর, প্রেমিকার বাড়ি ঝাড়খণ্ডে। দীর্ঘদিন তাঁদের প্রেমের সম্পর্ক থাকলেও সম্প্রতি ব্রেকআপ হয় বলে জানা যাচ্ছে। ঘটনায় অভিযুক্ত প্রেমিকাকে আটক করেছে কোতোয়ালী থানার পুলিশ।ইতিমধ্যেই অভিজিতের দেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে কোতোয়ালী থানার পুলিশ। খুন নাকি আত্মহত্যা, তা খতিয়ে দেখা হচ্ছে। 

সম্পর্কিত খবর

বিজয়ার আবহে সৌহার্দ্য ও মিলনমেলা, মেদিনীপুরে বিজেপির বিজয়া সম্মিলনীতে নেতা-কর্মীদের জমায়েত! পশ্চিম মেদিনীপুর

বিজয়ার আবহে সৌহার্দ্য ও মিলনমেলা, মেদিনীপুরে বিজেপির বিজয়া সম্মিলনীতে নেতা-কর্মীদের জমায়েত!

মেদিনীপুর সাংগঠনিক জেলার উদ্যোগে মেদিনীপুর শহরের শৌণক ম্যানশন লজে অনুষ্ঠিত হল বিজয়া সম্মিলনী। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিধায়ক দিব্যেন্দু অধিকারী-সহ জেলার একাধিক বিধায়ক ও দলীয় নেতৃত্ব। সাংস্কৃতিক অনুষ্ঠান, বিশিষ্টজন ও প্রেস রিপোর্টারদের সংবর্ধনা এবং সৌহার্দ্যপূর্ণ পরিবেশে সম্পন্ন হয় এই বিজয়া সম্মিলনী।

মেদিনীপুরে দেড় কোটি টাকার মাদক উদ্ধার! বড় আস্তানায় পুলিশের অভিযানে গ্রেপ্তার দুই, ৭ দিনের হেফাজতে ধৃতরা! পশ্চিম মেদিনীপুর

মেদিনীপুরে দেড় কোটি টাকার মাদক উদ্ধার! বড় আস্তানায় পুলিশের অভিযানে গ্রেপ্তার দুই, ৭ দিনের হেফাজতে ধৃতরা!

মাদকদ্রব্যের অবৈধ কারবারের বিরুদ্ধে বড়সড় সাফল্য পশ্চিম মেদিনীপুর জেলা পুলিশের। গোপন সূত্রে পাওয়া খবরের ভিত্তিতে মেদিনীপুর শহরের বড় আস্তানা এলাকায় অভিযান চালিয়ে প্রায় দেড় কোটি টাকা বাজারমূল্যের বিপুল পরিমাণ মাদকদ্রব্য উদ্ধার করল পুলিশ। পাশাপাশি বাজেয়াপ্ত করা হয়েছে নগদ ৪ লক্ষ ৬৫ হাজার টাকা এবং বেশ কিছু রুপোর গয়না। এই ঘটনায় মাদক কারবারে যুক্ত থাকার অভিযোগে শেখ রাজেশ ও শেখ শরফুদ্দিন নামে দু'জনকে গ্রেপ্তার করা হয়েছে। পুলিশ সূত্রে জানা গিয়েছে, বড় আস্তানা এলাকার শেখ সা

মেদিনীপুরে কোটি টাকার হেরোইন উদ্ধার! পুলিশের রাতভর অভিযানে গ্রেপ্তার দুই! পশ্চিম মেদিনীপুর

মেদিনীপুরে কোটি টাকার হেরোইন উদ্ধার! পুলিশের রাতভর অভিযানে গ্রেপ্তার দুই!

মেদিনীপুরে ফের বড়সড় মাদক পাচার চক্রের হদিশ। গোপন সূত্রে পাওয়া খবরের ভিত্তিতে রাতভর অভিযান চালিয়ে মেদিনীপুর শহরের বড় আস্তানা এলাকা থেকে বিপুল পরিমাণ হেরোইন উদ্ধার করল পশ্চিম মেদিনীপুর জেলা পুলিশ। উদ্ধার হওয়া মাদকের পরিমাণ প্রায় ৩৭৫ গ্রাম, যার আনুমানিক বাজারমূল্য প্রায় এক কোটি টাকা বলে জানা গিয়েছে। পাশাপাশি বাজেয়াপ্ত করা হয়েছে কয়েক লক্ষ টাকা নগদ এবং বেশ কিছু সোনা ও রুপোর গয়না। এই ঘটনায় মাদক পাচারের সঙ্গে যুক্ত থাকার অভিযোগে দু'জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।ধৃতদের নাম শ