অগ্রণী নিরপেক্ষ সংবাদপত্র
ব্রেকিং বিশিষ্ট রাজনৈতিক ব্যক্তিত্ব শিশির অধিকারীর আশীর্বাদ ও শুভকামনা, বিপ্লবী সংবাদ দর্পণের পথচলায় এক বিশেষ প্রাপ্তি

বিশিষ্ট রাজনৈতিক ব্যক্তিত্ব শিশির অধিকারীর আশীর্বাদ ও শুভকামনা, বিপ্লবী সংবাদ দর্পণের পথচলায় এক বিশেষ প্রাপ্তি

বিশিষ্ট রাজনৈতিক ব্যক্তিত্ব শিশির অধিকারীর আশীর্বাদ ও শুভকামনা, বিপ্লবী সংবাদ দর্পণের পথচলায় এক বিশেষ প্রাপ্তি

বিপ্লবী সংবাদ দর্পণ: শারদীয়া পত্রিকা প্রকাশকে ঘিরে বিপ্লবী সংবাদ দর্পণ পরিবারের ঝুলিতে যুক্ত হল এক বিশেষ প্রাপ্তি। পুজোবার্ষিকী ‘বিপ্লবী সংবাদ দর্পণ শারদীয়া সংখ্যা 1433’ হাতে নিয়ে প্রাক্তন সাংসদ শিশির কুমার অধিকারীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন পত্রিকার এক প্রতিনিধি। সাক্ষাৎপর্বে তাঁর হাতে শারদীয়া সংখ্যাটি তুলে দেওয়ার পাশাপাশি তাঁর স্নেহ, শুভেচ্ছা ও আশীর্বাদ লাভ করেন প্রতিনিধি।দীর্ঘ রাজনৈতিক জীবনে শিশির কুমার অধিকারী দেশের সংসদীয় রাজনীতিতে পরিচিত নাম। 2009 থেকে 2024 সাল পর্যন্ত তিনি কাঁথি লোকসভা কেন্দ্রের সাংসদ হিসেবে দায়িত্ব পালন করেন। এর আগে প্রাক্তন প্রধানমন্ত্রী মনমোহন সিংয়ের নেতৃত্বাধীন কেন্দ্রীয় মন্ত্রিসভায় গ্রামোন্নয়ন প্রতিমন্ত্রীর দায়িত্বও সামলেছেন তিনি। সৌজন্য সাক্ষাৎকে কেন্দ্র করে পত্রিকার প্রকাশনা, সাহিত্যচর্চা, সংস্কৃতি এবং সংবাদমাধ্যমের ভূমিকা নিয়েও আলোচনা হয়। একটি পত্রিকার নিয়মিত প্রকাশ ও তার ধারাবাহিক পথচলার ক্ষেত্রে সমাজের বিভিন্ন ক্ষেত্রের বিশিষ্ট ব্যক্তিত্বদের শুভেচ্ছা ও সহযোগিতা যে বিশেষ উৎসাহ জোগায়, তা উঠে আসে এই সাক্ষাতের আবহে। শিশির কুমার অধিকারীর কাছ থেকে প্রাপ্ত আন্তরিক শুভেচ্ছা ও আশীর্বাদকে আগামী দিনের পথচলার অনুপ্রেরণা হিসেবেই দেখছে বিপ্লবী সংবাদ দর্পণ পরিবার। তাঁর প্রতি কৃতজ্ঞতা ও শ্রদ্ধা জানিয়ে পত্রিকার উত্তরোত্তর সাফল্য এবং আগামী দিনের কর্মকাণ্ডে এই শুভকামনা সহায়ক হবে বলে আশা প্রকাশ করেছে প্রকাশনা সংস্থার সদস্যরা।