অগ্রণী নিরপেক্ষ সংবাদপত্র

মেদিনীপুর পৌরসভা এলাকায় জগন্নাথ মন্দিরের মহাশ্রদ্ধার সঙ্গে বিতরণ করা হল!

মুখ্যমন্ত্রী দিঘায় জগন্নাথ মন্দিরের উদ্বোধনের ঘোষণা দিয়েছিলেন, বলেছিলেন যে দিঘায় জগন্নাথের মহাপ্রসাদ বাংলার প্রতিটি ঘরে পৌঁছে যাবে। মুখ্যমন্ত্রী তাঁর কথা রেখেছেন এবং রেশন দোকানের মাধ্যমে বাংলার প্রতিটি ঘরে জগন্নাথ ধামের প্রসাদ পৌঁছে দিয়েছেন। মুখ্যমন্ত্রীর ঘোষণা অনুযায়ী এই অভিনব উদ্যোগ শুরু হয়েছে। মেদিনীপুর পৌরসভা এলাকায় শনিবার মহাশ্রদ্ধার সঙ্গে বিতরণ করা হল মহাপ্রসাদ রেশন দোকানের মাধ্যমে।মেদিনীপুর পৌরসভা শহরের ৮ নম্বর ওয়ার্ডের প্রতিটি বাড়িতে পৌঁছে দেওয়া

মেদিনীপুর পৌরসভা এলাকায়  জগন্নাথ মন্দিরের মহাশ্রদ্ধার সঙ্গে বিতরণ করা হল!

পশ্চিম মেদিনীপুর সেখ ওয়ারেশ আলী : মুখ্যমন্ত্রী দিঘায় জগন্নাথ মন্দিরের উদ্বোধনের ঘোষণা দিয়েছিলেন, বলেছিলেন যে দিঘায় জগন্নাথের মহাপ্রসাদ বাংলার প্রতিটি ঘরে পৌঁছে যাবে। মুখ্যমন্ত্রী তাঁর কথা রেখেছেন এবং রেশন দোকানের মাধ্যমে বাংলার প্রতিটি ঘরে জগন্নাথ ধামের প্রসাদ পৌঁছে দিয়েছেন। মুখ্যমন্ত্রীর ঘোষণা অনুযায়ী এই অভিনব উদ্যোগ শুরু হয়েছে।

মেদিনীপুর পৌরসভা এলাকায় শনিবার মহাশ্রদ্ধার সঙ্গে বিতরণ করা হল মহাপ্রসাদ রেশন দোকানের মাধ্যমে।মেদিনীপুর পৌরসভা শহরের ৮ নম্বর ওয়ার্ডের প্রতিটি বাড়িতে পৌঁছে দেওয়া হয় নাজিবউদ্দিন আহমেদ রেশন দোকানের মাধ্যমে দীঘা জগন্নাথ দেবের মহা,প্রসাদ। পৌরসভার পৌর প্রধান সৌমেন খান নিজে উপস্থিত থেকে এই প্রসাদ বিতরণে অংশ নেন। উপস্থিত ছিলেন ওয়ার্ড কাউন্সিলার,ইন্দ্রজিৎ পানিগ্রাহী,সৌমেন খান বলেন দিঘার জগন্নাথ প্রভুর আশীর্বাদ সবার ঘরে পৌঁছে দিচ্ছেন মুখ্যমন্ত্রী । আমরা কৃতজ্ঞ দিঘার মন্দির ও এই মহাপ্রসাদ আজ বাংলা জুড়ে এক আবেগ। বাংলার মানুষ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কে ধন্যবাদ জানান বাড়িতে বসে রথের প্রভুর জগন্নাথের প্রসাদ পেয়েছি। পুরীর জগন্নাথ মন্দির যাওয়ার ইচ্ছে থাকলেও যেতে পারি না তবে বাংলার মুখ্যমন্ত্রী সকলের দিদি বিধায় জগন্নাথ ধাম তৈরি করে বাংলাকে উপহার দিয়েছে, সেখানে গিয়ে দর্শন করতে যেতে পারবো। বাংলার মুখ্যমন্ত্রীকে অসংখ্য ধন্যবাদ ও ভালোবাসা জানিয়েছেন সংবাদ মাধ্যমের মধ্য দিয়ে।

সম্পর্কিত খবর

বিজয়ার আবহে সৌহার্দ্য ও মিলনমেলা, মেদিনীপুরে বিজেপির বিজয়া সম্মিলনীতে নেতা-কর্মীদের জমায়েত! পশ্চিম মেদিনীপুর

বিজয়ার আবহে সৌহার্দ্য ও মিলনমেলা, মেদিনীপুরে বিজেপির বিজয়া সম্মিলনীতে নেতা-কর্মীদের জমায়েত!

মেদিনীপুর সাংগঠনিক জেলার উদ্যোগে মেদিনীপুর শহরের শৌণক ম্যানশন লজে অনুষ্ঠিত হল বিজয়া সম্মিলনী। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিধায়ক দিব্যেন্দু অধিকারী-সহ জেলার একাধিক বিধায়ক ও দলীয় নেতৃত্ব। সাংস্কৃতিক অনুষ্ঠান, বিশিষ্টজন ও প্রেস রিপোর্টারদের সংবর্ধনা এবং সৌহার্দ্যপূর্ণ পরিবেশে সম্পন্ন হয় এই বিজয়া সম্মিলনী।

মেদিনীপুরে দেড় কোটি টাকার মাদক উদ্ধার! বড় আস্তানায় পুলিশের অভিযানে গ্রেপ্তার দুই, ৭ দিনের হেফাজতে ধৃতরা! পশ্চিম মেদিনীপুর

মেদিনীপুরে দেড় কোটি টাকার মাদক উদ্ধার! বড় আস্তানায় পুলিশের অভিযানে গ্রেপ্তার দুই, ৭ দিনের হেফাজতে ধৃতরা!

মাদকদ্রব্যের অবৈধ কারবারের বিরুদ্ধে বড়সড় সাফল্য পশ্চিম মেদিনীপুর জেলা পুলিশের। গোপন সূত্রে পাওয়া খবরের ভিত্তিতে মেদিনীপুর শহরের বড় আস্তানা এলাকায় অভিযান চালিয়ে প্রায় দেড় কোটি টাকা বাজারমূল্যের বিপুল পরিমাণ মাদকদ্রব্য উদ্ধার করল পুলিশ। পাশাপাশি বাজেয়াপ্ত করা হয়েছে নগদ ৪ লক্ষ ৬৫ হাজার টাকা এবং বেশ কিছু রুপোর গয়না। এই ঘটনায় মাদক কারবারে যুক্ত থাকার অভিযোগে শেখ রাজেশ ও শেখ শরফুদ্দিন নামে দু'জনকে গ্রেপ্তার করা হয়েছে। পুলিশ সূত্রে জানা গিয়েছে, বড় আস্তানা এলাকার শেখ সা

মেদিনীপুরে কোটি টাকার হেরোইন উদ্ধার! পুলিশের রাতভর অভিযানে গ্রেপ্তার দুই! পশ্চিম মেদিনীপুর

মেদিনীপুরে কোটি টাকার হেরোইন উদ্ধার! পুলিশের রাতভর অভিযানে গ্রেপ্তার দুই!

মেদিনীপুরে ফের বড়সড় মাদক পাচার চক্রের হদিশ। গোপন সূত্রে পাওয়া খবরের ভিত্তিতে রাতভর অভিযান চালিয়ে মেদিনীপুর শহরের বড় আস্তানা এলাকা থেকে বিপুল পরিমাণ হেরোইন উদ্ধার করল পশ্চিম মেদিনীপুর জেলা পুলিশ। উদ্ধার হওয়া মাদকের পরিমাণ প্রায় ৩৭৫ গ্রাম, যার আনুমানিক বাজারমূল্য প্রায় এক কোটি টাকা বলে জানা গিয়েছে। পাশাপাশি বাজেয়াপ্ত করা হয়েছে কয়েক লক্ষ টাকা নগদ এবং বেশ কিছু সোনা ও রুপোর গয়না। এই ঘটনায় মাদক পাচারের সঙ্গে যুক্ত থাকার অভিযোগে দু'জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।ধৃতদের নাম শ