পশ্চিম মেদিনীপুর জেলার IIT খড়গপুরের ডিরেক্টর নিযুক্ত হলেন অধ্যাপক সুমন চক্রবর্তী!
বৃহস্পতিবার, ১৯ জুন সন্ধ্যায় পশ্চিম মেদিনীপুর জেলার আইআইটি খড়্গপুরের রেজিস্ট্রার ক্যাপ্টেন অমিত জৈন একটি বিজ্ঞপ্তি প্রকাশ করে জানিয়ে দেন, ভারতের রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু আইআইটি খড়্গপুরের মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ের অধ্যাপক তথা বিজ্ঞানী সুমন চক্রবর্তীকে এই প্রতিষ্ঠানের স্থায়ী ডিরেক্টর হিসেবে নিয়োগ করেছেন। ফলে প্রায় ছ'মাস পর স্থায়ী ডিরেক্টর বা অধিকর্তা পেল বিশ্বের অন্যতম শ্রেষ্ঠ এই শিক্ষা প্রতিষ্ঠান।২০০২ সালে আইআইটি খড়্গপুরে অধ্যাপক হিসেবে যোগ দেন অধ্যাপক চক্রব্রর্তী ।
নিজস্ব সংবাদদাতা: বৃহস্পতিবার, ১৯ জুন সন্ধ্যায় পশ্চিম মেদিনীপুর জেলার আইআইটি খড়্গপুরের রেজিস্ট্রার ক্যাপ্টেন অমিত জৈন একটি বিজ্ঞপ্তি প্রকাশ করে জানিয়ে দেন, ভারতের রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু আইআইটি খড়্গপুরের মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ের অধ্যাপক তথা বিজ্ঞানী সুমন চক্রবর্তীকে এই প্রতিষ্ঠানের স্থায়ী ডিরেক্টর হিসেবে নিয়োগ করেছেন। ফলে প্রায় ছ'মাস পর স্থায়ী ডিরেক্টর বা অধিকর্তা পেল বিশ্বের অন্যতম শ্রেষ্ঠ এই শিক্ষা প্রতিষ্ঠান।২০০২ সালে আইআইটি খড়্গপুরে অধ্যাপক হিসেবে যোগ দেন অধ্যাপক চক্রব্রর্তী ।

২০০৮ সাল থেকে 'সিনিয়র প্রফেসর' হিসেবে দায়িত্ব পালন করছেন ৷ সম্প্রতি মাইক্রো এবং ন্যানোস্কেল প্রবাহে তাঁর অসামান্য অবদানের জন্য ইউনেস্কোর তরফে ইঞ্জিনিয়ারিং এবং কম্পিউটার বিজ্ঞানে দ্য ওয়ার্ল্ড অ্যাকাডেমি অফ সায়েন্স (TWAS)পুরস্কার পান ৷ তাঁর এই কাজ গ্রামের মানুষের জীবিকা এবং স্বাস্থ্যসেবা উন্নত করার জন্য গুরুত্বপূর্ণ বলে মনে করছে বিশেষজ্ঞ মহল ৷ এর আগে, ২০২৩ সালে এশিয়ার শীর্ষ ১০০জন গবেষকের তালিকায় স্থান করে নেন তিনি ।স্বল্পমূল্যে স্বাস্থ্য পরিষেবার ক্ষেত্রে বিশেষ অবদানের জন্য পুরস্কৃত হবেন ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ টেকনোলজি (আইআইটি) খড়্গপুরের মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক সুমন চক্রবর্তী। প্রযুক্তিকে কাজে লাগিয়ে স্বল্প খরচেই কী ভাবে রোগ নির্ণয় করা যায়, তা নিয়ে নিরন্তর গবেষণা চালিয়ে যাচ্ছেন এই বিজ্ঞানী।কলকাতাতেই বেড়ে ওঠা। প্রথমে যাদবপুর বিশ্ববিদ্যালয়ে মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ে স্নাতক, তার পর বেঙ্গালুরুর ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ সায়েন্স (আইআইএসসি)-তে স্নাতকোত্তর এবং পিএইচডি। তার পর বিদেশের একাধিক বিশ্ববিদ্যালয়ে কখনও ‘ফেলো’ আবার কখনও ‘ভিজ়িটিং প্রফেসর’ পদে চাকরি। ২০০২ সালে অধ্যাপক হিসাবে যোগ দেন আইআইটি খড়্গপুরে।
সম্পর্কিত খবর
পশ্চিম মেদিনীপুর
বিজয়ার আবহে সৌহার্দ্য ও মিলনমেলা, মেদিনীপুরে বিজেপির বিজয়া সম্মিলনীতে নেতা-কর্মীদের জমায়েত!
মেদিনীপুর সাংগঠনিক জেলার উদ্যোগে মেদিনীপুর শহরের শৌণক ম্যানশন লজে অনুষ্ঠিত হল বিজয়া সম্মিলনী। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিধায়ক দিব্যেন্দু অধিকারী-সহ জেলার একাধিক বিধায়ক ও দলীয় নেতৃত্ব। সাংস্কৃতিক অনুষ্ঠান, বিশিষ্টজন ও প্রেস রিপোর্টারদের সংবর্ধনা এবং সৌহার্দ্যপূর্ণ পরিবেশে সম্পন্ন হয় এই বিজয়া সম্মিলনী।
মেদিনীপুরে দেড় কোটি টাকার মাদক উদ্ধার! বড় আস্তানায় পুলিশের অভিযানে গ্রেপ্তার দুই, ৭ দিনের হেফাজতে ধৃতরা!
মাদকদ্রব্যের অবৈধ কারবারের বিরুদ্ধে বড়সড় সাফল্য পশ্চিম মেদিনীপুর জেলা পুলিশের। গোপন সূত্রে পাওয়া খবরের ভিত্তিতে মেদিনীপুর শহরের বড় আস্তানা এলাকায় অভিযান চালিয়ে প্রায় দেড় কোটি টাকা বাজারমূল্যের বিপুল পরিমাণ মাদকদ্রব্য উদ্ধার করল পুলিশ। পাশাপাশি বাজেয়াপ্ত করা হয়েছে নগদ ৪ লক্ষ ৬৫ হাজার টাকা এবং বেশ কিছু রুপোর গয়না। এই ঘটনায় মাদক কারবারে যুক্ত থাকার অভিযোগে শেখ রাজেশ ও শেখ শরফুদ্দিন নামে দু'জনকে গ্রেপ্তার করা হয়েছে। পুলিশ সূত্রে জানা গিয়েছে, বড় আস্তানা এলাকার শেখ সা
মেদিনীপুরে কোটি টাকার হেরোইন উদ্ধার! পুলিশের রাতভর অভিযানে গ্রেপ্তার দুই!
মেদিনীপুরে ফের বড়সড় মাদক পাচার চক্রের হদিশ। গোপন সূত্রে পাওয়া খবরের ভিত্তিতে রাতভর অভিযান চালিয়ে মেদিনীপুর শহরের বড় আস্তানা এলাকা থেকে বিপুল পরিমাণ হেরোইন উদ্ধার করল পশ্চিম মেদিনীপুর জেলা পুলিশ। উদ্ধার হওয়া মাদকের পরিমাণ প্রায় ৩৭৫ গ্রাম, যার আনুমানিক বাজারমূল্য প্রায় এক কোটি টাকা বলে জানা গিয়েছে। পাশাপাশি বাজেয়াপ্ত করা হয়েছে কয়েক লক্ষ টাকা নগদ এবং বেশ কিছু সোনা ও রুপোর গয়না। এই ঘটনায় মাদক পাচারের সঙ্গে যুক্ত থাকার অভিযোগে দু'জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।ধৃতদের নাম শ