খড়্গপুর শহরের ইন্দা প্রাথমিক বিদ্যালয়ের দারোদঘাঠন!
পশ্চিম মেদিনীপুর জেলা ভূমি ও ভূমি রাজস্ব দপ্তরের ডি এম এফ তহবিলের অর্থান করলে খড়গপুর শহরের ইন্দা প্রাথমিক বিদ্যালয়ের পুনঃনির্মাণ হয়। ৮ই আগস্ট শুক্রবার বেলা ১১ঃ৩০ মিনিটে নবনির্মিত বিদ্যালয় ভবনটির উদ্বোধন অনুষ্ঠিত হলো। উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা পরিষদের সভাধিপতি প্রতিভা মাইতি। সংক্ষিপ্ত বক্তব্যে তিনি বলেন-ফুলের মত শিশুদের নিয়ে আগামী দিনের ভবিষ্যৎ গঠন হোক। তবে পাশে থাকতে হবে প্রত্যেকটি অভিভাবকদের। তিনি উপস্থিত শ্রোতাদের উদ্দেশ্যে রবি ঠাকুরের 'আজি এ প্রভাতে রবির কর 'ক
অরিন্দম চক্রবর্তী : পশ্চিম মেদিনীপুর জেলা ভূমি ও ভূমি রাজস্ব দপ্তরের ডি এম এফ তহবিলের অর্থান করলে খড়গপুর শহরের ইন্দা প্রাথমিক বিদ্যালয়ের পুনঃনির্মাণ হয়। ৮ই আগস্ট শুক্রবার বেলা ১১ঃ৩০ মিনিটে নবনির্মিত বিদ্যালয় ভবনটির উদ্বোধন অনুষ্ঠিত হলো। উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা পরিষদের সভাধিপতি প্রতিভা মাইতি। সংক্ষিপ্ত বক্তব্যে তিনি বলেন-ফুলের মত শিশুদের নিয়ে আগামী দিনের ভবিষ্যৎ গঠন হোক। তবে পাশে থাকতে হবে প্রত্যেকটি অভিভাবকদের। তিনি উপস্থিত শ্রোতাদের উদ্দেশ্যে রবি ঠাকুরের 'আজি এ প্রভাতে রবির কর 'কবিতাটি আবৃত্তি করে শোনান। তিনি আর ও বলেন কবি না থাকলেও তার সৃষ্টি প্রতিটি জায়গায় বার্তা পৌঁছে দিচ্ছে।

জেলা প্রাথমিক বিদ্যালয় সংসদ সভাপতি অনিমেষ দে বলেন আজ রবি ঠাকুরের প্রয়াণ দিবস ,একটি দুঃখের দিন। তার সমস্ত সৃষ্টি ভারতবর্ষকে গর্বিত করে গেছে। তিনি বলেন বাচ্চাদের প্রতিভা বিকাশের জন্য সৌভ্রাতৃত্বের পাঠ নিতে হবে তবেই বাংলার ঐতিহ্য রক্ষা হবে। তিনি উপস্থিত শিক্ষক-শিক্ষিকাদের বলেন তৃতীয় ও চতুর্থ শ্রেণীর ছাত্রছাত্রীরা আজকের দিনের অনুষ্ঠান নিয়ে যেন লিখে। সফলদের পুরস্কৃত করা হবে বলে তিনি জানান। এদিনের অনুষ্ঠান শুরু হয় দু্তি মান্নার-আলো আমার আলো.....গান দিয়ে। উদ্বোধনী নৃত্যে নীল দিগন্তে ওই ফুলের আগুন লাগল' গানের উপর পরিবেশন করেন শ্রীতমা চ্যাটার্জী। অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন দেবনাথ পান্ডা খড়গপুর চক্রের অপর বিদ্যালয় পরিদর্শক। ২৩ নম্বর ওয়ার্ড কাউন্সিলর অপর্ণা ঘোষ, ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক দেবতোষ মান্না। এছাড়া বিদ্যালয়ের সমস্ত শিক্ষক শিক্ষিকা ও আরো বিশিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন অনুষ্ঠানে। সঞ্চালনায় ছিলেন মোহন দে। বিদ্যালয়টির গৃহনির্মাণে কুড়ি লক্ষ টাকা খরচ হয়েছে বলে জানা গেছে।
সম্পর্কিত খবর
পশ্চিম মেদিনীপুর
বিজয়ার আবহে সৌহার্দ্য ও মিলনমেলা, মেদিনীপুরে বিজেপির বিজয়া সম্মিলনীতে নেতা-কর্মীদের জমায়েত!
মেদিনীপুর সাংগঠনিক জেলার উদ্যোগে মেদিনীপুর শহরের শৌণক ম্যানশন লজে অনুষ্ঠিত হল বিজয়া সম্মিলনী। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিধায়ক দিব্যেন্দু অধিকারী-সহ জেলার একাধিক বিধায়ক ও দলীয় নেতৃত্ব। সাংস্কৃতিক অনুষ্ঠান, বিশিষ্টজন ও প্রেস রিপোর্টারদের সংবর্ধনা এবং সৌহার্দ্যপূর্ণ পরিবেশে সম্পন্ন হয় এই বিজয়া সম্মিলনী।
মেদিনীপুরে দেড় কোটি টাকার মাদক উদ্ধার! বড় আস্তানায় পুলিশের অভিযানে গ্রেপ্তার দুই, ৭ দিনের হেফাজতে ধৃতরা!
মাদকদ্রব্যের অবৈধ কারবারের বিরুদ্ধে বড়সড় সাফল্য পশ্চিম মেদিনীপুর জেলা পুলিশের। গোপন সূত্রে পাওয়া খবরের ভিত্তিতে মেদিনীপুর শহরের বড় আস্তানা এলাকায় অভিযান চালিয়ে প্রায় দেড় কোটি টাকা বাজারমূল্যের বিপুল পরিমাণ মাদকদ্রব্য উদ্ধার করল পুলিশ। পাশাপাশি বাজেয়াপ্ত করা হয়েছে নগদ ৪ লক্ষ ৬৫ হাজার টাকা এবং বেশ কিছু রুপোর গয়না। এই ঘটনায় মাদক কারবারে যুক্ত থাকার অভিযোগে শেখ রাজেশ ও শেখ শরফুদ্দিন নামে দু'জনকে গ্রেপ্তার করা হয়েছে। পুলিশ সূত্রে জানা গিয়েছে, বড় আস্তানা এলাকার শেখ সা
মেদিনীপুরে কোটি টাকার হেরোইন উদ্ধার! পুলিশের রাতভর অভিযানে গ্রেপ্তার দুই!
মেদিনীপুরে ফের বড়সড় মাদক পাচার চক্রের হদিশ। গোপন সূত্রে পাওয়া খবরের ভিত্তিতে রাতভর অভিযান চালিয়ে মেদিনীপুর শহরের বড় আস্তানা এলাকা থেকে বিপুল পরিমাণ হেরোইন উদ্ধার করল পশ্চিম মেদিনীপুর জেলা পুলিশ। উদ্ধার হওয়া মাদকের পরিমাণ প্রায় ৩৭৫ গ্রাম, যার আনুমানিক বাজারমূল্য প্রায় এক কোটি টাকা বলে জানা গিয়েছে। পাশাপাশি বাজেয়াপ্ত করা হয়েছে কয়েক লক্ষ টাকা নগদ এবং বেশ কিছু সোনা ও রুপোর গয়না। এই ঘটনায় মাদক পাচারের সঙ্গে যুক্ত থাকার অভিযোগে দু'জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।ধৃতদের নাম শ