মেদিনীপুর-লালগড়গামী বাস নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশের জমিতে উল্টে যায়!
মেদিনীপুর থেকে লালগড় যাওয়ার পথে পিড়াকাটা ফাঁড়ির অন্তর্গত ভাত মোড় এলাকায় যাত্রী বাহী বাস উল্টে দুর্ঘটনা। আহত কমপক্ষে ৩৫ জন। এদের মধ্যে বেশ কয়েকজন গুরুতর আহত। আহতদের উদ্ধার করে নিয়ে আসা হলো মেদিনীপুর মেডিকেল কলেজ হাসপাতালে। ঘটনাস্থলে পুলিশ। প্রাথমিকভাবে জানা গিয়েছে, মেদিনীপুর থেকে লালগড় যাওয়ার পথে বাসটির চাকায় কোন রকম সমস্যা হয়। এরপরই নিয়ন্ত্রণ হারিয়ে বাসটি সোজা পড়ে যায় একটি জমির মধ্যে। বাসের কাচ ভেঙে উদ্ধার করা হয় যাত্রীদের। তবে এই দুর্ঘটনায়
পশ্চিম মেদিনীপুর সেখ ওয়ারেশ আলী : মেদিনীপুর থেকে লালগড় যাওয়ার পথে পিড়াকাটা ফাঁড়ির অন্তর্গত ভাত মোড় এলাকায় যাত্রী বাহী বাস উল্টে দুর্ঘটনা। আহত কমপক্ষে ৩৫ জন। এদের মধ্যে বেশ কয়েকজন গুরুতর আহত। আহতদের উদ্ধার করে নিয়ে আসা হলো মেদিনীপুর মেডিকেল কলেজ হাসপাতালে। ঘটনাস্থলে পুলিশ।

প্রাথমিকভাবে জানা গিয়েছে, মেদিনীপুর থেকে লালগড় যাওয়ার পথে বাসটির চাকায় কোন রকম সমস্যা হয়। এরপরই নিয়ন্ত্রণ হারিয়ে বাসটি সোজা পড়ে যায় একটি জমির মধ্যে। বাসের কাচ ভেঙে উদ্ধার করা হয় যাত্রীদের। তবে এই দুর্ঘটনায় কোন মৃত্যুর খবর নেই। ১৩ জনকে মেদিনীপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন। দুর্ঘটনার খবর পেয়ে তড়িঘড়ি ছুটে এলেন মেদিনীপুরের বিধায়ক সুজয় হাজরা, আহতদের সঙ্গে দেখা করেন । তাদেরকে শুকনো খাবার ও জল দেন এবং আশ্বাস দেন তাদের পাশে তিনি আছেন। বিধায়ক সুজয় হাজরা সাংবাদিকদের মুখোমুখি হবে বলেন সামান্য চোট লেগেছে তবে প্রাথমিক চিকিৎসার পর তাদেরকে ছেড়ে দেওয়া হবে। তার সাথে মেদিনীপুর মেডিকেল কলেজের ডাক্তার , নার্স তাদেরকে চিকিৎসা করছেন। তবে বড়সড় দুর্ঘটনা থেকে রেহাই পাওয়া গেছে বলে।

সম্পর্কিত খবর
পশ্চিম মেদিনীপুর
বিজয়ার আবহে সৌহার্দ্য ও মিলনমেলা, মেদিনীপুরে বিজেপির বিজয়া সম্মিলনীতে নেতা-কর্মীদের জমায়েত!
মেদিনীপুর সাংগঠনিক জেলার উদ্যোগে মেদিনীপুর শহরের শৌণক ম্যানশন লজে অনুষ্ঠিত হল বিজয়া সম্মিলনী। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিধায়ক দিব্যেন্দু অধিকারী-সহ জেলার একাধিক বিধায়ক ও দলীয় নেতৃত্ব। সাংস্কৃতিক অনুষ্ঠান, বিশিষ্টজন ও প্রেস রিপোর্টারদের সংবর্ধনা এবং সৌহার্দ্যপূর্ণ পরিবেশে সম্পন্ন হয় এই বিজয়া সম্মিলনী।
মেদিনীপুরে দেড় কোটি টাকার মাদক উদ্ধার! বড় আস্তানায় পুলিশের অভিযানে গ্রেপ্তার দুই, ৭ দিনের হেফাজতে ধৃতরা!
মাদকদ্রব্যের অবৈধ কারবারের বিরুদ্ধে বড়সড় সাফল্য পশ্চিম মেদিনীপুর জেলা পুলিশের। গোপন সূত্রে পাওয়া খবরের ভিত্তিতে মেদিনীপুর শহরের বড় আস্তানা এলাকায় অভিযান চালিয়ে প্রায় দেড় কোটি টাকা বাজারমূল্যের বিপুল পরিমাণ মাদকদ্রব্য উদ্ধার করল পুলিশ। পাশাপাশি বাজেয়াপ্ত করা হয়েছে নগদ ৪ লক্ষ ৬৫ হাজার টাকা এবং বেশ কিছু রুপোর গয়না। এই ঘটনায় মাদক কারবারে যুক্ত থাকার অভিযোগে শেখ রাজেশ ও শেখ শরফুদ্দিন নামে দু'জনকে গ্রেপ্তার করা হয়েছে। পুলিশ সূত্রে জানা গিয়েছে, বড় আস্তানা এলাকার শেখ সা
মেদিনীপুরে কোটি টাকার হেরোইন উদ্ধার! পুলিশের রাতভর অভিযানে গ্রেপ্তার দুই!
মেদিনীপুরে ফের বড়সড় মাদক পাচার চক্রের হদিশ। গোপন সূত্রে পাওয়া খবরের ভিত্তিতে রাতভর অভিযান চালিয়ে মেদিনীপুর শহরের বড় আস্তানা এলাকা থেকে বিপুল পরিমাণ হেরোইন উদ্ধার করল পশ্চিম মেদিনীপুর জেলা পুলিশ। উদ্ধার হওয়া মাদকের পরিমাণ প্রায় ৩৭৫ গ্রাম, যার আনুমানিক বাজারমূল্য প্রায় এক কোটি টাকা বলে জানা গিয়েছে। পাশাপাশি বাজেয়াপ্ত করা হয়েছে কয়েক লক্ষ টাকা নগদ এবং বেশ কিছু সোনা ও রুপোর গয়না। এই ঘটনায় মাদক পাচারের সঙ্গে যুক্ত থাকার অভিযোগে দু'জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।ধৃতদের নাম শ