পশ্চিম মেদিনীপুর কে ডি কলেজে কর্তৃক আয়োজিত প্লাস্টিক দূষণ রোধে আলোচনা সভা!
৬ই জুন শুক্রবার মেদিনীপুর শহরে অবস্থিত কৈবল্য দায়িনী কলেজ অফ কমার্স অ্যান্ড জেনারেল স্টাডিজ এর কেন্দ্রীয় গ্ৰন্থাগার এবং জাতীয় সেবা প্রকল্প এবং মেদিনীপুর সমন্বয় সংস্থার মেদিনীপুর টাউন আঞ্চলিক শাখার যৌথ ব্যবস্থাপনায় কলেজের সভাগৃহে "প্লাস্টিক দূষণ রোধকরি, সবুজ পৃথিবীর স্বপ্ন গড়ি" শীর্ষক একটি আলোচনা সভা অনুষ্ঠিত হয়।চারাগাছে জল সিঞ্চনের মাধ্যমে অনুষ্ঠানের সূচনা হয়। স্বাগত বক্তব্য রাখেন এই আলোচনা সভার আহ্বায়ক কলেজের গ্রন্থাগারিক মিলন কুমার সরকার।আনুষ্ঠানিক উদ্বোধন করেন কে ডি
নিজস্ব সংবাদদাতা: ৬ই জুন শুক্রবার মেদিনীপুর শহরে অবস্থিত কৈবল্য দায়িনী কলেজ অফ কমার্স অ্যান্ড জেনারেল স্টাডিজ এর কেন্দ্রীয় গ্ৰন্থাগার এবং জাতীয় সেবা প্রকল্প এবং মেদিনীপুর সমন্বয় সংস্থার মেদিনীপুর টাউন আঞ্চলিক শাখার যৌথ ব্যবস্থাপনায় কলেজের সভাগৃহে "প্লাস্টিক দূষণ রোধকরি, সবুজ পৃথিবীর স্বপ্ন গড়ি" শীর্ষক একটি আলোচনা সভা অনুষ্ঠিত হয়।চারাগাছে জল সিঞ্চনের মাধ্যমে অনুষ্ঠানের সূচনা হয়। স্বাগত বক্তব্য রাখেন এই আলোচনা সভার আহ্বায়ক কলেজের গ্রন্থাগারিক মিলন কুমার সরকার।আনুষ্ঠানিক উদ্বোধন করেন কে ডি কলেজ অফ কমার্স অ্যান্ড জেনারেল স্টাডিজ এর পরিচালন সমিতির সভাপতি তথা মেদিনীপুর বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়ের ফলিত গণিত ও সমুদ্র বিজ্ঞান বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক ডঃ মধুমঙ্গল পাল।

তিনি দৈনন্দিন জীবনে প্লাস্টিকের ব্যবহার কিভাবে কমানো যাবে সে সম্পর্কে সংক্ষিপ্তাকারে আলোচনা করেন।এই অনুষ্ঠানের মুখ্য আলোচক ছিলেন পরিবেশ আন্দোলনের কর্মী অবসর প্রাপ্ত শিক্ষিকা সাবিত্রী জানা ষন্নিগ্ৰহী। তিনি তাঁর জীবনের বাস্তব অভিজ্ঞতা তুলে ধরেন। শুধু গাছ লাগানো নয়, তার পরিচর্যার প্রতি বিশেষ জোর দেন। এই অনুষ্ঠানে সভাপতিত্ব করেন এই মহাবিদ্যালয়ের অধ্যক্ষ অধ্যাপক ডঃ দুলাল চন্দ্র দাস। তিনি এদিনের আলোচনার বিষয়বস্তু প্রোজেক্টর ও স্লাইডের মাধ্যমে অত্যন্ত প্রাঞ্জল ভাষায় উপস্থাপন করেন। তিনি বলেন, প্লাস্টিক আমাদের জনজীবনে বহুল প্রভাব ফেললেও তাকে এড়ানো সম্ভব। তিনি প্লাস্টিকের উৎপাদন, উপাদান, প্রকারভেদ সবকিছুই ছবির মাধ্যমে তুলে ধরেন। প্লাস্টিকের মাইক্রো কণা কিভাবে শুধু মানব শরীরের হৃৎপিণ্ড , ফুসফুস,বৃক্ক, মস্তিষ্ক নয় সমগ্ৰ জীবের মধ্যে প্রবেশ করে জীব বৈচিত্র্যের ক্ষতিসাধন করে চলেছে তা বিস্তারিত ভাবে তুলে ধরেন। এর প্রতিকার কীভাবে সম্ভব সংক্ষিপ্তাকারে তারও ব্যাখ্যা করেন।
সম্পর্কিত খবর
পশ্চিম মেদিনীপুর
বিজয়ার আবহে সৌহার্দ্য ও মিলনমেলা, মেদিনীপুরে বিজেপির বিজয়া সম্মিলনীতে নেতা-কর্মীদের জমায়েত!
মেদিনীপুর সাংগঠনিক জেলার উদ্যোগে মেদিনীপুর শহরের শৌণক ম্যানশন লজে অনুষ্ঠিত হল বিজয়া সম্মিলনী। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিধায়ক দিব্যেন্দু অধিকারী-সহ জেলার একাধিক বিধায়ক ও দলীয় নেতৃত্ব। সাংস্কৃতিক অনুষ্ঠান, বিশিষ্টজন ও প্রেস রিপোর্টারদের সংবর্ধনা এবং সৌহার্দ্যপূর্ণ পরিবেশে সম্পন্ন হয় এই বিজয়া সম্মিলনী।
মেদিনীপুরে দেড় কোটি টাকার মাদক উদ্ধার! বড় আস্তানায় পুলিশের অভিযানে গ্রেপ্তার দুই, ৭ দিনের হেফাজতে ধৃতরা!
মাদকদ্রব্যের অবৈধ কারবারের বিরুদ্ধে বড়সড় সাফল্য পশ্চিম মেদিনীপুর জেলা পুলিশের। গোপন সূত্রে পাওয়া খবরের ভিত্তিতে মেদিনীপুর শহরের বড় আস্তানা এলাকায় অভিযান চালিয়ে প্রায় দেড় কোটি টাকা বাজারমূল্যের বিপুল পরিমাণ মাদকদ্রব্য উদ্ধার করল পুলিশ। পাশাপাশি বাজেয়াপ্ত করা হয়েছে নগদ ৪ লক্ষ ৬৫ হাজার টাকা এবং বেশ কিছু রুপোর গয়না। এই ঘটনায় মাদক কারবারে যুক্ত থাকার অভিযোগে শেখ রাজেশ ও শেখ শরফুদ্দিন নামে দু'জনকে গ্রেপ্তার করা হয়েছে। পুলিশ সূত্রে জানা গিয়েছে, বড় আস্তানা এলাকার শেখ সা
মেদিনীপুরে কোটি টাকার হেরোইন উদ্ধার! পুলিশের রাতভর অভিযানে গ্রেপ্তার দুই!
মেদিনীপুরে ফের বড়সড় মাদক পাচার চক্রের হদিশ। গোপন সূত্রে পাওয়া খবরের ভিত্তিতে রাতভর অভিযান চালিয়ে মেদিনীপুর শহরের বড় আস্তানা এলাকা থেকে বিপুল পরিমাণ হেরোইন উদ্ধার করল পশ্চিম মেদিনীপুর জেলা পুলিশ। উদ্ধার হওয়া মাদকের পরিমাণ প্রায় ৩৭৫ গ্রাম, যার আনুমানিক বাজারমূল্য প্রায় এক কোটি টাকা বলে জানা গিয়েছে। পাশাপাশি বাজেয়াপ্ত করা হয়েছে কয়েক লক্ষ টাকা নগদ এবং বেশ কিছু সোনা ও রুপোর গয়না। এই ঘটনায় মাদক পাচারের সঙ্গে যুক্ত থাকার অভিযোগে দু'জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।ধৃতদের নাম শ